বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ ১২:৪৪ পিএম
শনিবার(০৬মে) সকাল সাড়ে ১১টার দিকে এলাকার শিশু ও বয়স্কদের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়। এ সময় বিনামূল্যে চিকিৎসা সেবায় উপস্থিত ছিলেন বেনুকা ত্রিপুরা মহিলা মেম্বার, যাদের হাসপাতালে গিয়ে চিকিৎসা করানোর মতো সামর্থ নেই, এমন লোকেদের অর্থো কিডস্ এন্ড ট্রমা সেন্টার খাগড়াছড়ি পক্ষ থেকে বিনামূল্যে চিকিৎসা সেবা দেয়া হয়েছে। এ রকম মহতী উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে। দিনেশ ত্রিপুরা বলেন এই প্রথম বার এলাকায় বিনামূল্যে চিকিৎসা সেবা পেয়েছে এলাকা বাসী। আমরা এ ক্যাম্পিংয়ের আয়োজক ও ডাক্তারদের প্রতি কৃতজ্ঞা প্রকাশ করছি। মেম্বার শ্যামল কান্তি ত্রিপুরা বলেন, এলাকা বাসী বিনা পয়সায় চিকিৎসা সেবা ও যাবতীয় ঔষধপত্র পেয়ে খুবই আনন্দিত। এ রকম ক্যাম্প ভবিষ্যতে আমাদের এলাকায় ব্যবস্থা করার জন্য আয়োজকদের প্রতি আহ্বান জানাচ্ছি। খাগড়াছড়ি সদর হাসপাতাল ও অর্থো কিডস্ এন্ড ট্রমা সেন্টার খাগড়াছড়ি উদ্যোগে এমন গরিব ও মেহনতী মানুষের পাশে থাকার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞা জ্ঞাপন করি।এখানকার অধিকাংশ লোক গরিব ও অসহায়। তাদের হাসপাতাল ও প্রাইভেট ক্লিনিকে গিয়ে চিকিৎসা করার সামর্থ নেই। তাই তাদের জন্য আমাদের এই ক্ষুদ্র উদ্যোগ। খাগড়াছড়ি আধুনিক সদর হাসপাতালের শিশু অর্থোপেডিক ও ট্রমা সার্জন ডা. নয়ন ময় ত্রিপুরা বলেন, কুমার ধন পাড়ায় আজ বিনামূল্যে চিকিৎসা ক্যাম্পেইন করেছি। এখানকার প্রায় দুই শতাধিক রোগীদের নিজেদের সামর্থ অনুযায়ী চিকিৎসা সেবা ও ঔষধপত্র দিয়েছি। আমাদের এই ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে। খাগড়াছড়ি আধুনিক সদর হাসপাতালের শিশু অর্থোপেডিক ও ট্রমা সার্জন ডা. নয়ন ময় ত্রিপুরা, আধুনিক সদর হাসপাতালের আবাসিক অফিসার ডা. রিপল বাপ্পি চাকমা, মেডিসিন বিশেষজ্ঞ (মেডিকেল অফিসার) ডা.অগ্নিব চাকমা (তূর্য), ডা, দিগন্ত চাকমা, মেডিকেল টেকনোলজিস্ট (ডেন্টাল) সানু মারমাসহ আরও অনেকে চিকিৎসা সেবা প্রদান করেন এবং ক্যাম্পেইনের সার্বিক ব্যবস্থাপনায় অর্থো কিডস্ এন্ড ট্রমা সেন্টার খাগড়াছড়ি।
চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসিইউতে ৫ দিন চিকিৎসাধীন থাকার পর মৃত্যু মৃত্যুর ঘটনায় স্বামী ও স... বিস্তারিত
শোক সংবাদ শোক সংবাদ, ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় সাংবাদিক কাজী আশরাফের মৃত্যু : ইন্নালিল্লাহি ওয়া ই... বিস্তারিত
সীতাকুণ্ড শীতলপুর শ্রী শ্রী লোকনাথ বাবার ২৯৬তম শুভ আবির্ভাব উৎসব। নন্দীনি চৌধুরি ( রিনা) চট্টগ... বিস্তারিত
নড়াইলে সাংবাদিক হেনস্থা মো গোলাম কিবরিয়া নড়াইল জেলা : নড়াইলের বিছালী ইউনিয়নের বন্নির মোড় ... বিস্তারিত
অনুপ্রেরণায় নবদিগন্ত দেশ গড়ার অঙ্গীকারে ফুলবাড়ীর কৃতিদের বরণ করে নিল বাংলাদেশ ইসলামী ছাত্রশিবি... বিস্তারিত
দীঘিনালায় হিল ভিডিপি সদস্যদের অর্থায়নে ওষুধ বিতরণ ও ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান দীঘি... বিস্তারিত