বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ ০১:২৮ এএম
শাহীন গাজী,ভোলা প্রতিনিধি বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) চেয়ারম্যান কমোডোর আরিফ আহমেদ মোস্তফা বলেছেন, দ্বীপ জেলা ভোলা থেকে অন্যান্য অঞ্চলে যাতায়াতের একমাত্র মাধ্যম লঞ্চ। আর এই লঞ্চ চলাচলের ঘাটগুলো আরো উন্নত করতে ভোলা জেলায় ৫টি আধুনিক ঘাট নির্মাণ করা হবে। শুক্রবার বিকেলে ভোলায় বিশ্ব ব্যাংক প্রকল্পের ড্রেজিং করা নৌপথ ও ভোলার বন্দর এলাকা পরিদর্শনকালে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন। বিআইডব্লিউটিএ চেয়ারম্যান বলেন, ভোলা একটি গুরুত্বপূর্ণ জেলা। পদ্মা সেতু হওয়ার ফলে কিছু কিছু জেলায় লঞ্চ চলাচলের প্রভাব কমলেও ভোলায় সেটি নেই। তাই ওয়ার্ল্ড ব্যাংকের মাধ্যমে ভোলা জেলায় ৫টি আধুনিক ঘাট নির্মাণ করা হবে। ঘাটগুলো কোথায় হবে জানতে চাইলে তিনি বলেন, ভোলা জেলার ইলিশা, ব্যাংকেরহাট, দৌলতখান, তজুমুদ্দিন ও মনপুরা এই পাঁচটি জায়গায় নির্মাণ করা হবে।আরিফ আহমেদ মোস্তফা আরো বলেন, ভোলা জেলাকে সরকার গুরুত্ব দিচ্ছে। এ কারণেই জেলায় ওয়ার্ল্ড ব্যাংকের মাধ্যমে ৫টি ঘাট হবে। আগামী এক মাসের মধ্যে চুক্তি হবে। খুব শিগগিরই কাজ শুরু করা হবে। এ সময় বিআইডব্লিউটিএ চেয়ারম্যান মহাদয়ের সাথে ছিলেন ভোলা জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও কাঁচিয়া ইউনিয়নের চেয়ারম্যান জহরুল ইসলাম নকিব ও কোস্টগার্ড দক্ষিণ জোনের জোনাল কমান্ডার ক্যাপ্টেন মোহাম্মদ শহীদুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক তামিম আল ইয়ামিন, ভোলার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) রিপন সরকারসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসিইউতে ৫ দিন চিকিৎসাধীন থাকার পর মৃত্যু মৃত্যুর ঘটনায় স্বামী ও স... বিস্তারিত
শোক সংবাদ শোক সংবাদ, ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় সাংবাদিক কাজী আশরাফের মৃত্যু : ইন্নালিল্লাহি ওয়া ই... বিস্তারিত
সীতাকুণ্ড শীতলপুর শ্রী শ্রী লোকনাথ বাবার ২৯৬তম শুভ আবির্ভাব উৎসব। নন্দীনি চৌধুরি ( রিনা) চট্টগ... বিস্তারিত
নড়াইলে সাংবাদিক হেনস্থা মো গোলাম কিবরিয়া নড়াইল জেলা : নড়াইলের বিছালী ইউনিয়নের বন্নির মোড় ... বিস্তারিত
অনুপ্রেরণায় নবদিগন্ত দেশ গড়ার অঙ্গীকারে ফুলবাড়ীর কৃতিদের বরণ করে নিল বাংলাদেশ ইসলামী ছাত্রশিবি... বিস্তারিত
দীঘিনালায় হিল ভিডিপি সদস্যদের অর্থায়নে ওষুধ বিতরণ ও ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান দীঘি... বিস্তারিত