বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ ০১:২৯ এএম
মোঃ মুকুল হোসেন বিশেষ প্রতিনিধি কুষ্টিয়া ঃ কুষ্টিয়ার মিরপুরে শ্যালো ইঞ্জিন চালিত ট্রলির ধাক্কায় ইজিবাইকে থাকা এক যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন। ০৬ মে ২০২৩ শনিবার বিকেলে কুষ্টিয়ার মিরপুর উপজেলার মশান বাজার এলাকায় এ দূর্ঘটনা ঘটে। নিহত ইজিবাইক যাত্রীর নাম সাজেদা খাতুন (৬০)। সে কুষ্টিয়া সদর উপজেলার বারখাদা ত্রিমোহনী এলাকার মৃত রেজওয়ান মৃধার স্ত্রী। এ ঘটনায় ইজিবাইকের আরেক যাত্রী মিরপুর উপজেলার বারুইপাড়া এলাকার কুব্বাত আলীর মেয়ে কবিতা (২৩) ও তার নয়মাস বয়সী শিশুকণ্যা। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, বারুইপাড়া এলাকার কুব্বাত আলীর মেয়ে ও নাতনীকে সাথে নিয়ে একটি ইজিবাইকে বারখাদায় নিজ এলাকায় ফিরছিলেন সাজেদা খাতুন। এসময় মশান বাজার পার হলে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী একটি শ্যালো ইঞ্জিচালিত ট্রলির ধাক্কায় ইজিবাইকটি দুমড়ে মুচড়ে যায়। এতে ইজিবাইকে থাকা যাত্রী সাজেদা খাতুন ঘটনাস্থলেই নিহত হয়। পাশাপাশি ইজিবাইকের দুইজন নারী ও ও শিশু যাত্রী গুরুতর আহত হয়েছে। আহতদের স্থানীয়রা উদ্ধার করে কুষ্টিয়া সদর হাসপাতালে পাঠায়। মিরপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌছায়ে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে।
চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসিইউতে ৫ দিন চিকিৎসাধীন থাকার পর মৃত্যু মৃত্যুর ঘটনায় স্বামী ও স... বিস্তারিত
শোক সংবাদ শোক সংবাদ, ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় সাংবাদিক কাজী আশরাফের মৃত্যু : ইন্নালিল্লাহি ওয়া ই... বিস্তারিত
সীতাকুণ্ড শীতলপুর শ্রী শ্রী লোকনাথ বাবার ২৯৬তম শুভ আবির্ভাব উৎসব। নন্দীনি চৌধুরি ( রিনা) চট্টগ... বিস্তারিত
নড়াইলে সাংবাদিক হেনস্থা মো গোলাম কিবরিয়া নড়াইল জেলা : নড়াইলের বিছালী ইউনিয়নের বন্নির মোড় ... বিস্তারিত
অনুপ্রেরণায় নবদিগন্ত দেশ গড়ার অঙ্গীকারে ফুলবাড়ীর কৃতিদের বরণ করে নিল বাংলাদেশ ইসলামী ছাত্রশিবি... বিস্তারিত
দীঘিনালায় হিল ভিডিপি সদস্যদের অর্থায়নে ওষুধ বিতরণ ও ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান দীঘি... বিস্তারিত