বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ ০১:২৮ এএম
(সাবরিনা জাহান ময়না) গাজীপুর জেলা প্রতিনিধি গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে দলের সিদ্ধান্ত অমান্য করে বিএনপির নেতা-কর্মীদের অনেকে ভোটের প্রতিদ্বন্দ্বিতায় নেমেছেন। বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য হাসান উদ্দিন সরকারের ভাতিজা সরকার শাহনুর ইসলাম স্বতন্ত্র মেয়র প্রার্থী হয়ে ইতিমধ্যে প্রচার শুরু করেছেন। দলটির অন্তত ২৪ জন নেতা-কর্মী কাউন্সিলর প্রার্থী হয়েছেন। স্থানীয় বিএনপি এবং ওয়ার্ডে ওয়ার্ডে তথ্য সংগ্রহ করে এই ২৪ জনের কাউন্সিলর ।যদিও কাউন্সিলর পদে দলীয় প্রতীকে নির্বাচন হয় না। এরপরও বিএনপির কেন্দ্রীয় নেতৃত্ব আসন্ন সিটি নির্বাচনে কাউন্সিলর পদেও দলগতভাবে অংশ না নেওয়ার সিদ্ধান্ত ঘোষণা করেছিল। গাজীপুরে দলটির অনেকে যে প্রার্থী হচ্ছেন, এমন পরিস্থিতিতে বিএনপি কী পদক্ষেপ নেবে—এ নিয়ে নানা আলোচনা চলছে।৫ মে গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এর মধ্যে সিটি করপোরেশনের ৫৭টি ওয়ার্ডে কাউন্সিলর পদে ৩০০ জন ও মেয়র পদে ১২ জন মনোনয়নপত্র দাখিল করেন। তবে যাচাই-বাছাই শেষে বর্তমানে মেয়র পদে আছেন ৯ জন প্রার্থী। আর কাউন্সিলর পদে আছেন ২৭৩ জন। এর মধ্যে মেয়র পদে ১ জন ও কাউন্সিলর পদে ২৪ জন বিএনপির নেতা-কর্মী প্রত্যক্ষভাবে প্রচার-প্রচারণা চালাচ্ছেন। খোঁজ নিয়ে জানা গেছে, বিএনপির মহানগর, ওয়ার্ডসহ বিভিন্ন সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা নির্বাচনে প্রার্থী হয়েছেন। গাজীপুর মহানগর বিএনপির সদস্যসচিব শওকত হোসেন সরকার বলেন, ‘আমার জানামতে বা যতটুকু চিনি, বিএনপির এমন ২৩ থেকে ২৪ জন কাউন্সিলর পদে নির্বাচন করছেন। আর মেয়র পদে যিনি (শাহনুর) নির্বাচন করছেন, তাঁর দলীয় কোনো পদ-পদবি নেই। তবে তাঁর বাবা ও চাচা বিএনপির নেতা। আমাদের স্থায়ী কমিটি মিটিং (বৈঠক) করে সিদ্ধান্ত নিয়েছে নির্বাচনে অংশ নেওয়া যাবে না, কাউকে সমর্থনও করা যাবে না। এক কথায় এই ভোট বর্জন করতে হবে।’ নগরীর বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখা গেছে, পাড়া-মহল্লাগুলোতে বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত প্রার্থীরা পোস্টার, ফেস্টুন, ব্যানার ও বিলবোর্ড সাঁটিয়েছেন। তাঁরা বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে অংশ নিয়ে ভোটারদের কাছে দোয়া চাইছেন। অনেক প্রার্থী ও তাঁদের সমর্থকেরা সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারণা চালাচ্ছেন। এর মধ্যে গতকাল শুক্রবার টঙ্গীর চেরাগআলী এলাকায় একটি মসজিদে জুমার নামাজ আদায় করেন মেয়র প্রার্থী শাহনুর ইসলাম। নামাজ শেষে তিনি মুসল্লিদের কাছে দোয়া চেয়েছেন।
চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসিইউতে ৫ দিন চিকিৎসাধীন থাকার পর মৃত্যু মৃত্যুর ঘটনায় স্বামী ও স... বিস্তারিত
শোক সংবাদ শোক সংবাদ, ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় সাংবাদিক কাজী আশরাফের মৃত্যু : ইন্নালিল্লাহি ওয়া ই... বিস্তারিত
সীতাকুণ্ড শীতলপুর শ্রী শ্রী লোকনাথ বাবার ২৯৬তম শুভ আবির্ভাব উৎসব। নন্দীনি চৌধুরি ( রিনা) চট্টগ... বিস্তারিত
নড়াইলে সাংবাদিক হেনস্থা মো গোলাম কিবরিয়া নড়াইল জেলা : নড়াইলের বিছালী ইউনিয়নের বন্নির মোড় ... বিস্তারিত
অনুপ্রেরণায় নবদিগন্ত দেশ গড়ার অঙ্গীকারে ফুলবাড়ীর কৃতিদের বরণ করে নিল বাংলাদেশ ইসলামী ছাত্রশিবি... বিস্তারিত
দীঘিনালায় হিল ভিডিপি সদস্যদের অর্থায়নে ওষুধ বিতরণ ও ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান দীঘি... বিস্তারিত
চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসিইউতে ৫ দিন চিকিৎসাধীন থাকার পর মৃত্যু মৃত্যুর ঘটনায় স্বামী ও স... বিস্তারিত
শোক সংবাদ শোক সংবাদ, ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় সাংবাদিক কাজী আশরাফের মৃত্যু : ইন্নালিল্লাহি ওয়া ই... বিস্তারিত
সীতাকুণ্ড শীতলপুর শ্রী শ্রী লোকনাথ বাবার ২৯৬তম শুভ আবির্ভাব উৎসব। নন্দীনি চৌধুরি ( রিনা) চট্টগ... বিস্তারিত
নড়াইলে সাংবাদিক হেনস্থা মো গোলাম কিবরিয়া নড়াইল জেলা : নড়াইলের বিছালী ইউনিয়নের বন্নির মোড় ... বিস্তারিত