বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ ০১:৩০ এএম
ক্রাইম রিপোর্টার সোহেল: পটুয়াখালী বাউফলে মোসাম্মৎ সাবিনা ইয়াসমিন (২৫) নামের এক গৃহবধূকে যৌতুকের জন্য শারীরিক নির্যাতন করে স্বামী সুজন মোল্লা।প্রতিনিয়ত যৌতুক সহ বিভিন্ন কারনে-অকারনে স্ত্রী সাবিনাকে বেপরোয়া ভাবে মারধর করে আসছে বলে অভিযোগ উঠেছে স্বামী সুজন মোল্লার বিরুদ্ধে। গতকাল (৫ মে) শুক্রবার বেলা সারে বারোটার দিকে উপজেলার বগা ইউনিয়নের ৭নং ওয়ার্ড বালিয়া গ্রামে স্বামীর বাড়িতেই সাবিনাকে যৌতুকের টাকার জন্য শারীরিক ভাবে নির্যাতন করেন এবং একপর্যায়ে স্বামী বেপরোয়া ভাবে স্ত্রী সাবিনাকে (পাঁচ মাসের অন্তঃসত্ত্বা) অবস্থায় মাজা ও পেটে লাথি মেরে মাটিতে ফেলে দেয়। ওই সময় সাবিনা ইয়াসমিন গুরুত্বর অসুস্থ হয়ে পড়েন। পরে ব্যঁথা সহিতে না পেরে সাবিনা বাবার বাড়িতে বাউফল সদর ইউনিয়নের বাঁশবাড়িয়া চলে যায়।সাবিনার মা আকলিমা বেগম মেয়ের অবস্থা খারাপ দেখে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্দেশ্য রওয়ানা দিলে পথিমধ্যে রাস্তার উপরে গর্ভপাত ঘটে।পরে দ্রুত বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করা হয়। অপরদিকে, সাবিনার স্বামী সুজন মোল্লা স্ত্রীর অবস্থা খারাপ দেখে পালিয়ে ঢাকা চলে যায়।সুজন মোল্লা উপজেলার বগা ইউনিয়নের ৭নং ওয়ার্ড বালিয়া গ্রামের মোঃ মুজফফর মোল্লার ছেলে সাবিনার মা আকলিমা বেগম বলেন,আমার মেয়েকে ওখানে বিয়ে দেওয়ার পর থেকেই বিভিন্ন সময়ে কারনে-অকারনে মারধর সহ শারীরিক নির্যাতন করতো।যৌতুকের টাকার জন্য প্রতিনিয়ত নির্যাতন করতো সুজন।'আমি গরিব, কষ্ট করে এর আগে দুই লাখ টাকা যৌতুক দিয়েছি মেয়ের শান্তির জন্য।তারপরও আবার যৌতুকের টাকার দাবি করে আমার মেয়েকে শারীরিক নির্যাতন করে।আমার মেয়ে সাবিনা পাঁচ মাসের অন্তঃসত্ত্বা ছিল।সেই অবস্থায় মারধর করে।এখন আমার মেয়ে হসপিটালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছে।'আপনারা আমার মেয়েকে বাঁচান স্যার',। এ বিষয় বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)এটিএম আরিচুল হক বলেন, এখনও কোন লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে '।
চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসিইউতে ৫ দিন চিকিৎসাধীন থাকার পর মৃত্যু মৃত্যুর ঘটনায় স্বামী ও স... বিস্তারিত
শোক সংবাদ শোক সংবাদ, ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় সাংবাদিক কাজী আশরাফের মৃত্যু : ইন্নালিল্লাহি ওয়া ই... বিস্তারিত
সীতাকুণ্ড শীতলপুর শ্রী শ্রী লোকনাথ বাবার ২৯৬তম শুভ আবির্ভাব উৎসব। নন্দীনি চৌধুরি ( রিনা) চট্টগ... বিস্তারিত
নড়াইলে সাংবাদিক হেনস্থা মো গোলাম কিবরিয়া নড়াইল জেলা : নড়াইলের বিছালী ইউনিয়নের বন্নির মোড় ... বিস্তারিত
অনুপ্রেরণায় নবদিগন্ত দেশ গড়ার অঙ্গীকারে ফুলবাড়ীর কৃতিদের বরণ করে নিল বাংলাদেশ ইসলামী ছাত্রশিবি... বিস্তারিত
দীঘিনালায় হিল ভিডিপি সদস্যদের অর্থায়নে ওষুধ বিতরণ ও ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান দীঘি... বিস্তারিত