বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ ০১:২৯ এএম
নইমুল হক নায়ুম, বালিয়াডাঙ্গী, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ “তথ্য থেকে বাস্তবেঃসকল মিডওয়াইফ এক সাথে” এই শ্লোগানে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পালিত হলো আন্তর্জাতিক মিডওয়াইফ দিবস। দিবসটি পালনে শুক্রবার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে র্যালিটি প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়। র্যালিতে অংশগ্রহন করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মিঠুন দেবনাথ, মেডিকেল অফিসার ডাঃ আহাদুজ্জামান সজীব, স্বাস্থ্য কমপ্লেক্সের নার্সিং ইনচার্জ মেরী মর্জিনা, নার্সিং সুপারভাইজার জুলেখা দাস, মিডওয়াইফ সিমু আক্তার, সেলিনা আক্তার ও ফারজানা তাবাসসুম। এ সময় আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মিঠুন দেবনাথ বলেন, বাসায় নরমাল ডেলিভারি হবার পর প্রচুর রক্তক্ষরণ হয়ে একদম মুমূর্ষু অবস্থায় অনেক মা হাসপাতালে আসেন। এতে মায়ের মৃত্যুর সম্ভাবনা থাকে। মায়ের অনাকাঙ্ক্ষিত মৃত্যু এড়াতে লেবার পেইন উঠলেই প্রসূতি মাকে হাসপাতালে নিয়ে আসুন ও অপরকে উৎসাহিত করুন। ২০২২ইং সালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স বালিয়াডাঙ্গীতে নরমাল ডেলিভারির সংখ্যা ৫৩৪, ঘটেনি কোন মাতৃমৃত্যুর ঘটনা। সচেতনতাই মূল, নিজে প্রাতিষ্ঠানিক সেবা নিন। অপরকেও উৎসাহিত করুন, মাতৃমৃত্যু ও নবজাতকের মূত্যর হার কমিয়ে SDG লক্ষ্য অর্জনে এগিয়ে আসুন। এছাড়াও সকল মিডওয়াইফারি ও সেচ্ছাসেবীরা র্যালিতে অংশ নেন। প্রতি বছর র্যালি শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসিইউতে ৫ দিন চিকিৎসাধীন থাকার পর মৃত্যু মৃত্যুর ঘটনায় স্বামী ও স... বিস্তারিত
শোক সংবাদ শোক সংবাদ, ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় সাংবাদিক কাজী আশরাফের মৃত্যু : ইন্নালিল্লাহি ওয়া ই... বিস্তারিত
সীতাকুণ্ড শীতলপুর শ্রী শ্রী লোকনাথ বাবার ২৯৬তম শুভ আবির্ভাব উৎসব। নন্দীনি চৌধুরি ( রিনা) চট্টগ... বিস্তারিত
নড়াইলে সাংবাদিক হেনস্থা মো গোলাম কিবরিয়া নড়াইল জেলা : নড়াইলের বিছালী ইউনিয়নের বন্নির মোড় ... বিস্তারিত
অনুপ্রেরণায় নবদিগন্ত দেশ গড়ার অঙ্গীকারে ফুলবাড়ীর কৃতিদের বরণ করে নিল বাংলাদেশ ইসলামী ছাত্রশিবি... বিস্তারিত
দীঘিনালায় হিল ভিডিপি সদস্যদের অর্থায়নে ওষুধ বিতরণ ও ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান দীঘি... বিস্তারিত