বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ ০১:২৮ এএম
মোঃমহিউদ্দীন আহম্মদ বাপ্পী,বিশেষ প্রতিনিধি: যশোরের শার্শার গোগা সীমান্ত থেকে পরিত্যক্ত অবস্থায় ১২টি (১ কেজি ৪০২ গ্রাম ওজনের) স্বর্ণের বার জব্দ করেছে খুলনা (২১ বিজিবির) ব্যাটালিয়নের সদস্যরা। শুক্রবার (৫ মে) বিকালে যশোরের শার্শা সীমান্তের গোগার ইছামতি নদীর পাড় থেকে এ স্বর্ণের বার জব্দ করা হয়। খুলনা ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ তানভীর রহমান জানান, গোগা সীমান্ত এলাকা দিয়ে ভারতে স্বর্ণের একটি চালান পাচার হবে। এমন গোপন খবরে, বিজিবি ব্যাটালিয়ন সদরের একটি বিশেষ টহল দল মেইন পিলার ১৭/৭ এস এর ৪৪ আর পিলার হতে আনুমানিক ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে গোগা গ্রামস্থ জোড়া পুকুর নামক স্থানে ইছামতি নদীর পাড়ে গোপন অবস্থান নেয়। কিছু সময় পর টহল দল ০১ জন ব্যক্তিকে আসতে দেখে এবং টহল দলের নিকটবর্তী আসলে তাকে থামতে বলে। উক্ত ব্যক্তি না থেমে দৌঁড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে বিজিবি টহল দল তাকে ধরার জন্য পিছনে ধাওয়া করলে তার সাথে থাকা কালো রং এর একটি ব্যাগ ফেলে ইছামতি নদী সাঁতরে ভারতের অভ্যন্তরে পালিয়ে যায়। পরে, বিজিবি টহল দল ব্যাগটি তল্লাশী করে কস্টেপ দিয়ে পেচানো অবস্থায় অভিনব কায়দায় লুকায়িত (১ কেজি ৪০২ গ্রাম ওজনের) ১২টি স্বর্ণের বার জব্দ করে। জব্দকৃত স্বর্ণের আনুমানিক সিজার মূল্য-১,২০,২৪,০০০/- (এক কোটি বিশ লক্ষ চব্বিশ হাজার) টাকা বলে জানান বিজিবির ওই কর্মকর্তা।
চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসিইউতে ৫ দিন চিকিৎসাধীন থাকার পর মৃত্যু মৃত্যুর ঘটনায় স্বামী ও স... বিস্তারিত
শোক সংবাদ শোক সংবাদ, ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় সাংবাদিক কাজী আশরাফের মৃত্যু : ইন্নালিল্লাহি ওয়া ই... বিস্তারিত
সীতাকুণ্ড শীতলপুর শ্রী শ্রী লোকনাথ বাবার ২৯৬তম শুভ আবির্ভাব উৎসব। নন্দীনি চৌধুরি ( রিনা) চট্টগ... বিস্তারিত
নড়াইলে সাংবাদিক হেনস্থা মো গোলাম কিবরিয়া নড়াইল জেলা : নড়াইলের বিছালী ইউনিয়নের বন্নির মোড় ... বিস্তারিত
অনুপ্রেরণায় নবদিগন্ত দেশ গড়ার অঙ্গীকারে ফুলবাড়ীর কৃতিদের বরণ করে নিল বাংলাদেশ ইসলামী ছাত্রশিবি... বিস্তারিত
দীঘিনালায় হিল ভিডিপি সদস্যদের অর্থায়নে ওষুধ বিতরণ ও ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান দীঘি... বিস্তারিত