বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ ০১:৩০ এএম
গাউছ-উর রহমান।।মাদারীপুর জেলা প্রতিনিধিঃ
মাদারীপুরে সনদ জালিয়াতির অভিযোগে বেতন-ভাতা বন্ধ হওয়া সেই প্রধান শিক্ষকই কেন্দ্র সচিব পদে বহাল রয়েছেন।
বিএড, এমএড ও এমএ পরীক্ষার সনদ জালিয়াতিসহ একাধিক অভিযোগে অভিযুক্ত মাদারীপুরের শেখ ফজিলাতুন্নেছা সরকারি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ রফিকুল ইসলামের মার্চ মাস থেকে বেতন-ভাতা স্থগিত করা হয়েছে। তবুও তিনি চলতি এসএসসি পরীক্ষায় শিবচর-১ কেন্দ্রের সচিব হিসাবে দায়িত্ব পালন করছেন। এতে এলাকার শিক্ষকসমাজ, সচেতন মহল ও অভিভাবকদের মাঝে অসন্তোষ বিরাজ করছে। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর বুধবার এমপিওর মাধ্যমে বেসরকারি মাধ্যমিক স্কুল ও কলেজের শিক্ষক-কর্মচারীদের মার্চ মাসের বেতন-ভাতা ছাড় করে। এতে দেখা যায়, শেখ ফজিলাতুন্নেছা সরকারি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ রফিকুল ইসলামের বেতন-ভাতা স্থগিত করা হয়েছে। তার নামের সামনে শুধু বেসিক বেতনের স্থলে ৩৭ হাজার ৩০ টাকা লেখা। কিন্তু বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতাসহ অন্যান্য স্থান ও মোট প্রদানের স্থানে শূন্য লেখা রয়েছে। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি) ছাড়কৃত এমপিও সূত্র মতে, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের জনবল কাঠামো এমপিও নীতিমালা অনুযায়ী মোহাম্মদ রফিকুল ইসলামের বেতন-ভাতাদি স্থগিত করা হয়েছে। এ ব্যাপারে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা খন্দকার মাকসুদুর রহমান বলেন, ‘এমপিও নীতিমালা অনুসারে প্রধান শিক্ষক মোহাম্মদ রফিকুল ইসলামের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে কর্তৃপক্ষ। প্রকৃতপক্ষে এখন ওই প্রধান শিক্ষক কোনো গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করতে পারেন না। তবে ইতিপূর্বে আমাকে এ সংক্রান্ত বিষয়ে অবহিত করা হয়নি।’
চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসিইউতে ৫ দিন চিকিৎসাধীন থাকার পর মৃত্যু মৃত্যুর ঘটনায় স্বামী ও স... বিস্তারিত
শোক সংবাদ শোক সংবাদ, ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় সাংবাদিক কাজী আশরাফের মৃত্যু : ইন্নালিল্লাহি ওয়া ই... বিস্তারিত
সীতাকুণ্ড শীতলপুর শ্রী শ্রী লোকনাথ বাবার ২৯৬তম শুভ আবির্ভাব উৎসব। নন্দীনি চৌধুরি ( রিনা) চট্টগ... বিস্তারিত
নড়াইলে সাংবাদিক হেনস্থা মো গোলাম কিবরিয়া নড়াইল জেলা : নড়াইলের বিছালী ইউনিয়নের বন্নির মোড় ... বিস্তারিত
অনুপ্রেরণায় নবদিগন্ত দেশ গড়ার অঙ্গীকারে ফুলবাড়ীর কৃতিদের বরণ করে নিল বাংলাদেশ ইসলামী ছাত্রশিবি... বিস্তারিত
দীঘিনালায় হিল ভিডিপি সদস্যদের অর্থায়নে ওষুধ বিতরণ ও ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান দীঘি... বিস্তারিত