বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ ০২:১৮ এএম
মাসুদুর রহমান শেরপুর প্রতিনিধি। শেরপুরের নকলার চরবশন্তী এলাকায় আলী হোসেন (৫০) নামের এক কৃষক খুন হয়েছে। আজ ৫ মে সকালে এ ঘটনা ঘটে। নিহত আলী হোসেন নকলা উপজেলার চরবশন্তী গ্রামের মৃত নবাব আলীর ছেলে। পুলিশ ও স্থানীয়রা জানান, নকলার চরবসন্তী গ্রামের সেলিম মিয়ার এক খন্ড জমি নিয়ে পাশ্ববর্তী ইদ্রিস আলী ও শওকত হোসেনদের সাথে বিরোধ চলে আসছিলো। এ জমি চাষ করেছিলো বর্গচাষী আলী হোসেন। ওই জমিতে আজ ৫ মে সকালে ধান কাটতে যায় আলী হোসেন। কিন্তু ধান কাটতে বাধা দেয় ইদ্রিস আলী ও শওকত হোসেন এবং তাদের লোকজন। এনিয়ে দু পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হলে প্রতিপক্ষের আঘাতে বর্গাচাষী আলী হোসেন ঘটনাস্থলেই মারা যান। এ সময় উভয় পক্ষের আরো অন্তত ৫ জন আহত হয়। আহতদের মধ্যে দুইজনকে আশঙ্কা জনক অবস্থায় ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। পরে নিহত আলী হোসেনের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য শেরপুর জেলা হাসপাতালে প্রেরণ করেছে পুলিশ। এ ব্যাপারে মামলা দায়রের প্রস্তুতি চলছে বলে নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রিয়াদ মাহমুদ নিশ্চিত করেন। এ বিষয়ে শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো: সাইদুর রহমান বলেন, আমরা এ ঘটনার কথা শুনার সাথে সাথে ঘটনাস্থলে ছুটে এসেছি। এখান থেকে উভয় পক্ষের আহত লোকদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে প্রেরণ করেছি। এদের মধ্যে আলী হোসেন নামের এক কৃষক হাসপাতালে নেয়ার আগেই মারা যায়। আমরা ইতিমধ্যে খোঁজ খবর নেয়া শুরু করেছি। খুব স্বল্প সময়ের মধ্যেই এ ঘটনায় জড়িতদের গ্রেফতার করতে সক্ষম হবো।
চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসিইউতে ৫ দিন চিকিৎসাধীন থাকার পর মৃত্যু মৃত্যুর ঘটনায় স্বামী ও স... বিস্তারিত
শোক সংবাদ শোক সংবাদ, ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় সাংবাদিক কাজী আশরাফের মৃত্যু : ইন্নালিল্লাহি ওয়া ই... বিস্তারিত
সীতাকুণ্ড শীতলপুর শ্রী শ্রী লোকনাথ বাবার ২৯৬তম শুভ আবির্ভাব উৎসব। নন্দীনি চৌধুরি ( রিনা) চট্টগ... বিস্তারিত
নড়াইলে সাংবাদিক হেনস্থা মো গোলাম কিবরিয়া নড়াইল জেলা : নড়াইলের বিছালী ইউনিয়নের বন্নির মোড় ... বিস্তারিত
অনুপ্রেরণায় নবদিগন্ত দেশ গড়ার অঙ্গীকারে ফুলবাড়ীর কৃতিদের বরণ করে নিল বাংলাদেশ ইসলামী ছাত্রশিবি... বিস্তারিত
দীঘিনালায় হিল ভিডিপি সদস্যদের অর্থায়নে ওষুধ বিতরণ ও ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান দীঘি... বিস্তারিত