বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ ০২:১৬ এএম
শাহীন গাজী(ভোলা প্রতিনিধি) জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম, বিপিএম, পিপিএম, পুলিশ সুপার, ভোলা এর নির্দেশনা মোতাবেক ভোলা সদরের ইলিশা জংশন বাজারে ভয়াবহ অগ্নিকান্ডে পুড়ে যাওয়া ঘটনাস্থল সরেজমিনে পরিদর্শন করেন জনাব আসাদুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) ভোলা। বুধবার (০৩ মে) মধ্যরাতে ইলিশা জংশন বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ইলিশা পুলিশ তদন্ত কেন্দ্রের টিম ও ভোলা ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। গতরাত আড়াইটার দিকে বাজারের ইলিশা পুলিশ তদন্ত কেন্দ্রের পাশের ইউছুফ সরদারের টিভি-ফ্রিজের শোরুম থেকে প্রথমে আগুনের সূত্রপাত হয়। পরে মুহূর্তের মধ্যে আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এর মধ্যে বাজারের মেশিনারি পার্টসের দোকান, ফাস্টফুডের দোকান, টিভি-ফ্রিজের দোকান, ওয়ার্কশপের দোকান, ওষুধের ফার্মেসি, সুতার দোকান, মেশিনারি মালামালের গোডাউন, ফার্নিচারের দোকানসহ ১০টি দোকান পুড়ে ছাই হয়ে যায়। এ অগ্নিকাণ্ডে ব্যবসায়ীরা দুই কোটি টাকার ক্ষতিগ্রস্ত হয়েছেন বলে দাবি করেন। আজ বৃহস্পতিবার (০৪ মে) সকালে ঘটনাস্থান পরিদর্শনকালে অতিরিক্ত পুলিশ সুপার ক্ষতিগ্রস্ত পরিবারকে শান্তনা দিয়ে পুলিশের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জনাব রিপন চন্দ্র সরকার সহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসিইউতে ৫ দিন চিকিৎসাধীন থাকার পর মৃত্যু মৃত্যুর ঘটনায় স্বামী ও স... বিস্তারিত
শোক সংবাদ শোক সংবাদ, ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় সাংবাদিক কাজী আশরাফের মৃত্যু : ইন্নালিল্লাহি ওয়া ই... বিস্তারিত
সীতাকুণ্ড শীতলপুর শ্রী শ্রী লোকনাথ বাবার ২৯৬তম শুভ আবির্ভাব উৎসব। নন্দীনি চৌধুরি ( রিনা) চট্টগ... বিস্তারিত
নড়াইলে সাংবাদিক হেনস্থা মো গোলাম কিবরিয়া নড়াইল জেলা : নড়াইলের বিছালী ইউনিয়নের বন্নির মোড় ... বিস্তারিত
অনুপ্রেরণায় নবদিগন্ত দেশ গড়ার অঙ্গীকারে ফুলবাড়ীর কৃতিদের বরণ করে নিল বাংলাদেশ ইসলামী ছাত্রশিবি... বিস্তারিত
দীঘিনালায় হিল ভিডিপি সদস্যদের অর্থায়নে ওষুধ বিতরণ ও ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান দীঘি... বিস্তারিত