বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ ০২:১৭ এএম
গাউছ-উর রহমান।।মাদারীপুর জেলা প্রতিনিধিঃ মাদারীপুরের কালকিনিতে হাসপাতাল থেকে এসএসসি পরীক্ষার্থীর লাশ উদ্ধার করা হয়েছে। মাদারীপুরের কালকিনিতে ইতি আক্তার(১৬) নামে এক এসএসসি পরীক্ষার্থীর রহস্যজনক মৃত্যু হয়েছে। পরে খবর পেয়ে থানা পুলিশ নিহতের লাশ উদ্ধার করেছে। নিহত ইতি আক্তার উপজেলার এনায়েতনগর এলাকার দরিচর-লক্ষিপুর গ্রামের সরোয়ার বেপারীর মেয়ে ও দরিচর মাদ্রাসার ছাত্রী। আজ বৃহস্পতিবার দুপুরে এ ঘটনা ঘটে। পুলিশ ও এলাকা সুত্রে জানাগেছে, ইতি আক্তার গত বুধবার দুপুরে ইংরেজী দ্বিতীয়পত্র পরীক্ষা শেষে রাতে ঘড়ে বসে টিভিতে বিভিন্ন সিরিয়াল দেখতে বসে। কিন্তু ইতি পড়া-লেখা বন্ধ রেখে টিভি দেখায় তার মা বিউটি বেগম ক্ষিপ্ত হয়ে তাকে বকা দেয়। এ নিয়ে মা মেয়ের মাঝে বাকবিতন্ডা হয়। এর জের ধরে ইতি অভিমান করে রাতে ঘুমিয়ে পড়ে। আজ বৃহস্পতিবার সকালে ইতি অসুস্থ্য হয়ে পড়লে তাকে কালকিনি হাসপাতালে ভর্তি করে তার পরিবারের লোকজন। দুপুরে ইতি আক্তার চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে বসে মারা যায়। পরে কালকিনি থানা পুলিশ খবর পেয়ে হাসপাতাল থেকে ইতির লাশ উদ্ধার করেন। নিহতের বাবা সরোয়ার বেপারী বলেন, আমার মেয়ের সাথে তার মায়ের টিভি দেখা নিয়ে ঝগড়া হয়েছে। তবে শুনেছি সে চাউলের পোকা মাড়া ওষুধ খেয়েছে। চিকিৎসক জাহিদ হাসান জানান, তার পেটে পয়জন পাওয়া গেছিলো। কালকিনি থানার উপপরিদর্শক (এসআই) শাখোয়াত হোসেন বলেন, চিকিৎসকরা আমাদের জানিয়েছে পেটে পয়জন পাওয়া গেছে। সে কারনে মৃত্যু হয়েছে। তদন্ত করে বিষয়টি দেখা হচ্ছে।
চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসিইউতে ৫ দিন চিকিৎসাধীন থাকার পর মৃত্যু মৃত্যুর ঘটনায় স্বামী ও স... বিস্তারিত
শোক সংবাদ শোক সংবাদ, ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় সাংবাদিক কাজী আশরাফের মৃত্যু : ইন্নালিল্লাহি ওয়া ই... বিস্তারিত
সীতাকুণ্ড শীতলপুর শ্রী শ্রী লোকনাথ বাবার ২৯৬তম শুভ আবির্ভাব উৎসব। নন্দীনি চৌধুরি ( রিনা) চট্টগ... বিস্তারিত
নড়াইলে সাংবাদিক হেনস্থা মো গোলাম কিবরিয়া নড়াইল জেলা : নড়াইলের বিছালী ইউনিয়নের বন্নির মোড় ... বিস্তারিত
অনুপ্রেরণায় নবদিগন্ত দেশ গড়ার অঙ্গীকারে ফুলবাড়ীর কৃতিদের বরণ করে নিল বাংলাদেশ ইসলামী ছাত্রশিবি... বিস্তারিত
দীঘিনালায় হিল ভিডিপি সদস্যদের অর্থায়নে ওষুধ বিতরণ ও ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান দীঘি... বিস্তারিত