বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ ০২:১৭ এএম
{মোঃ ফারুক রানা }জেলা প্রতিনিধি খাগড়াছড়ি বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে খাগড়াছড়ির মহালছড়িতে ধর্মীয় মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। পার্বত্য ভিক্ষু সংঘ মহালছড়ি শাখার আয়োজনে এই বিশাল শোভাযাত্রাটির আয়োজন করা হয়। ধর্মীয় মঙ্গল শোভাযাত্রাটি উদ্বোধন করেন মহালছড়ি জোনের জোন অধিনায়ক লে. কর্নেল শাহরিয়ার সাফকাত ভূইয়া (পিএসসি)। এই সময় আরো উপস্থিত ছিলেন মহালছড়ি উপজেলা চেয়ারম্যান বিমল কান্তি চাকমা, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান সোনা রতন চাকমা, পার্বত্য ভিক্ষু সংঘ মহালছড়ি শাখার সভাপতি প্রজ্ঞাজ্যোতি মহাথেরো সহ বিভিন্ন বিহার থেকে আগত ভিক্ষু সংঘ ও মহালছড়ির বিভিন্ন গ্রামের দায়ক-দায়িকারা। বিশাল এই শোভাযাত্রাটি মহালছড়ি সরকারি কলেজ প্রাঙ্গন থেকে শুরু হয়ে মহালছড়ির বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদের চত্বরে এসে শেষ হয়। এছাড়াও মহালছড়ির লেমুছড়ির পটপট্যা ক্লাব মাঠে বিশ্বের সকল প্রাণীর মঙ্গল ও হিতসুখ কামনাই বুদ্ধ মুর্তি দাম, সংঘ দান ও অষ্টপরিষ্কার দান ও ধর্মীয় দেশনা শ্রবণ সহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। উল্লেখ্য যে, বুদ্ধ পূর্ণিমা বা বৈশাখী পূর্ণিমা হল বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম পবিত্রতম ধর্মীয় উৎসব। এই পুণ্যোৎসব বৈশাখ মাসের পূর্ণিমা তিথিতে উদযাপিত হয়। বৈশাখী পূর্ণিমা দিনটি বুদ্ধের ত্রি-স্মৃতি বিজড়িত। এই পবিত্র বৈশাখী পূর্ণিমা তিথিতে বুদ্ধ জন্মগ্রহণ, বোধি বা সিদ্ধিলাভ এবং মহাপরিনির্বাণ লাভ করেছিলেন। ত্রিস্মৃতি বিজড়িত এই দিনটি বৌদ্ধ ধর্মাবলম্বীদের নিকট অতি পবিত্রতম দিন।
চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসিইউতে ৫ দিন চিকিৎসাধীন থাকার পর মৃত্যু মৃত্যুর ঘটনায় স্বামী ও স... বিস্তারিত
শোক সংবাদ শোক সংবাদ, ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় সাংবাদিক কাজী আশরাফের মৃত্যু : ইন্নালিল্লাহি ওয়া ই... বিস্তারিত
সীতাকুণ্ড শীতলপুর শ্রী শ্রী লোকনাথ বাবার ২৯৬তম শুভ আবির্ভাব উৎসব। নন্দীনি চৌধুরি ( রিনা) চট্টগ... বিস্তারিত
নড়াইলে সাংবাদিক হেনস্থা মো গোলাম কিবরিয়া নড়াইল জেলা : নড়াইলের বিছালী ইউনিয়নের বন্নির মোড় ... বিস্তারিত
অনুপ্রেরণায় নবদিগন্ত দেশ গড়ার অঙ্গীকারে ফুলবাড়ীর কৃতিদের বরণ করে নিল বাংলাদেশ ইসলামী ছাত্রশিবি... বিস্তারিত
দীঘিনালায় হিল ভিডিপি সদস্যদের অর্থায়নে ওষুধ বিতরণ ও ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান দীঘি... বিস্তারিত