মাদারীপুরে টাকার জন্য ছেলে ও বউ মিলে মাকে কোপানোর অভিযোগ

sub-editor    ১২:৩৪ পিএম, ২০২৩-০৫-০৪    73

মাদারীপুরে টাকার জন্য ছেলে ও বউ মিলে মাকে কোপানোর অভিযোগ

গাউছ-উর রহমান।। মাদারীপুর প্রতিনিধিঃ মাদারীপুরে টাকার জন্য ছেলে ও বউ মিলে মাকে কোপানোর অভিযোগ উঠেছে। মাদারীপুরের ডাসার উপজেলায় টাকার জন্য নিজ ছেলে রাসেল হাওলাদার (৩২) ও তার স্ত্রী পলি বেগম (২৬) কর্তৃক মা আনোয়ারা বেগমকে (৫০) কুপিয়ে আহত করার অভিযোগ উঠেছে। ৩ মে -২০২৩ খ্রিঃ বুধবার সন্ধ্যার দিকে উপজেলার ছোট বনগ্রাম এলাকার মৃত আলমগীর হাওলাদারের স্ত্রী আনোয়ারা বেগমের বসতঘরে এ হামলার ঘটনা ঘটে। আহত মা আনোয়ারা বেগমকে উদ্ধার করে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় মা আনোয়ারা বেগম নিজেই বাদী হয়ে ডাসার থানায় বুধবার রাতে একটি অভিযোগ দায়ের করেন। এতে রাসেল ও তার স্ত্রী পলি ছাড়াও আরও কয়েকজনকে অভিযুক্ত করা হয়েছে। মা আনোয়ারা বেগমের ভাষ্য ও মামলার বিবরণ থেকে জানা যায়, মৃত্যুর আগে তার বাবা ১০ লাখ টাকা মায়ের কাছে রেখে গেছে দাবী করে রাসেল এ ঘটনা ঘটিয়েছে। কোনো টাকা পয়সা রেখে যায়নি- মা বারবার এ কথা বোঝানোর চেষ্টা করলেও রাসেল ও তার স্ত্রী মিলে মা আনোয়ারা বেগমকে কুপিয়ে জখম করে। এ সময় মেঝো ছেলে নাসির হাওলাদার বাঁচাতে এলে তাকেও মারধর করে। পরে নাসির স্থানীয়দের সহযোগিতায় মাকে উদ্ধার করে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। মা আনোয়ারা বেগম বলেন, আমার ছেলে রাসেল ও তার বউ পলি আমাকে এর আগে কয়েকবার মারধর করেছে। অথচ তার বাবা মৃত্যুর পূর্বে টাকা রেখে যাওয়া দূরের কথা বরং অনেক টাকা ঋণ হয়েছিলো।একথা আমি ছেলেকে শতবার বোঝানোর চেষ্টা করলেও সে আমার কথা না শুনে টাকার জন্য দা দিয়ে কোপ মেরে আমার মাথা ফাটিয়েছে। তার স্ত্রীসহ কয়েকজনে মিলে আমার চুল ধরে টানা হেচড়া করে মাটিতে ফেলে কিল, ঘুষি লাথি ও চড়-থাপ্পড় মেরেছে। ছেলে নাসিরের ডাক চিৎকারে আশেপাশের লোকজন এসে আমাকে উদ্ধার করে হাসপাতালে নিয়েছে। আমি আমার ছেলের এবং তার সহযোগীদের বিচার চাই। ছেলে নাসির হাওলাদার বলেন, সামান্য টাকার মিথ্যা অপবাদ দিয়ে তারা মাকে কুপিয়েছে এবং আমাকে হত্যার হুমকি দিয়েছে। যে মা দশ মাস দশ দিন পেটে ধারণ করে কতো কষ্ট করেছে, এই মাকে এভাবে মেরেছে- আমি আমার ভাই এবং তার স্ত্রী ও সহযোগিদের বিচারের দাবি জানাই। ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ হাসানুজ্জামান হাসান বলেন, বিষয়টি একেবারে দুঃখজনক। ছেলে তার মায়ের সাথে কেমন করে এরকম করতে পারে? অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেবো।

রিটেলেড নিউজ

চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসিইউতে ৫ দিন চিকিৎসাধীন থাকার পর মৃত্যু মৃত্যুর ঘটনায় স্বামী ও স্বামীর ভাইকে ঘিরে সন্দেহ, প্রকৃত ঘটনা জানতে তদন্তের দাবি

sub-editor

চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসিইউতে ৫ দিন চিকিৎসাধীন থাকার পর মৃত্যু মৃত্যুর ঘটনায় স্বামী ও স... বিস্তারিত

শোক সংবাদ শোক সংবাদ,   ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় সাংবাদিক কাজী আশরাফের মৃত্যু :

শোক সংবাদ শোক সংবাদ,  ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় সাংবাদিক কাজী আশরাফের মৃত্যু : ইন্নালিল্লাহি ওয়া ই... বিস্তারিত

সীতাকুণ্ড শীতলপুর শ্রী শ্রী লোকনাথ বাবার ২৯৬তম শুভ আবির্ভাব উৎসব।

সীতাকুণ্ড শীতলপুর শ্রী শ্রী লোকনাথ বাবার ২৯৬তম শুভ আবির্ভাব উৎসব।  নন্দীনি চৌধুরি ( রিনা) চট্টগ... বিস্তারিত

নড়াইলে অবৈধ কয়লার ভাটার সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক হেনস্তার তীব্র নিন্দা জানাই

নড়াইলে সাংবাদিক হেনস্থা  মো গোলাম কিবরিয়া  নড়াইল জেলা :  নড়াইলের বিছালী ইউনিয়নের বন্নির মোড় ... বিস্তারিত

অনুপ্রেরণায় নবদিগন্ত দেশ গড়ার অঙ্গীকারে ফুলবাড়ীর কৃতিদের বরণ করে নিল বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির

অনুপ্রেরণায় নবদিগন্ত দেশ গড়ার অঙ্গীকারে ফুলবাড়ীর কৃতিদের বরণ করে নিল বাংলাদেশ ইসলামী ছাত্রশিবি... বিস্তারিত

দীঘিনালায় হিল ভিডিপি সদস্যদের অর্থায়নে ওষুধ বিতরণ ও ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

দীঘিনালায় হিল ভিডিপি সদস্যদের অর্থায়নে ওষুধ বিতরণ ও ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

sub-editor

দীঘিনালায় হিল ভিডিপি সদস্যদের অর্থায়নে ওষুধ বিতরণ ও ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ​দীঘি... বিস্তারিত

সর্বশেষ