বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ ০২:১৬ এএম
পটুয়াখালী পৌর শহরের মিঠা পুকুরপাড় এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (৩ মে) সন্ধ্যা ছয়টার দিকে হারুন মুন্সি নামের এক ব্যাবসায়ীর তেলের গোডাউন থেকে আগুনের সুত্রপাত হয়। স্থানীয়রা জানায়, সন্ধ্যা পৌনে ৬টার দিকে তারা হালকা ধোঁয়া দেখতে পান হারুন মুনসীর তেলের গোডাউন থেকে। মুহুর্তের মধ্যে সেই আগুন ছড়িয়ে যায়। বিশেষ করে ঐ এলাকায় তেল ও গ্যাসের দোকান থাকায় আগুনের ভয়াবহতা বৃদ্ধি পায়। বাতাসের চাপে মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে। আগুনের লেলিহান শিখায় রাস্তার দুপাশের অর্ধশতাধিক দোকানপাট ও ঘরবাড়ি ক্ষতিগ্রস্থ হয়। ফায়ার সার্ভিসের ৭ টি ইউনিট ও স্থানীয়দের ৩ ঘন্টার প্রচেষ্টায় আগুন অনেকটা নিয়ন্ত্রণে আসে। হারুন মুনসীর তেলের গোডাউনে অসংখ্য তেলে ও আলকাতরার ড্রাম সহ বহু দাহ্যপদার্থ থাকায় আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনা যায় নি। এসময় কয়েকটি গ্যাস সিলিন্ডারের ও বিস্ফোরণ ঘটে।এছাড়া বাতাসের চাপে রাস্তার বিপরীত পাশেও আগুন ছড়িয়ে পড়ে। স্মরণকালে এমন ভয়াবহ অগ্নিকাণ্ড দেখেনি পটুয়াখালীবাসী। এদিকে সংস্কার করার লক্ষ্যে মিঠাপুকুর শুকিয়ে ফেলার কারণে পানির অভাবে ক্ষতির পরিমাণ অনেকটা বেড়েছে। এখনও পর্যন্ত আগুন লাগার কারণ জানা যায়নি।তবে স্থানীয়দের মতে রহস্যময় এ-ই আগুনের সূত্রপাত ঘটে হারুন মুনসীর তেলের গোডাউন থেকে। ফায়ার সার্ভিস পটুয়াখালীর ওয়্যারলেস অপারেটর মো. ফারুক জানান, সন্ধ্যা ৬ টা ১০ মিনিটে তারা খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান। তাদের ৭টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে টানা ৩ ঘন্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসিইউতে ৫ দিন চিকিৎসাধীন থাকার পর মৃত্যু মৃত্যুর ঘটনায় স্বামী ও স... বিস্তারিত
শোক সংবাদ শোক সংবাদ, ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় সাংবাদিক কাজী আশরাফের মৃত্যু : ইন্নালিল্লাহি ওয়া ই... বিস্তারিত
সীতাকুণ্ড শীতলপুর শ্রী শ্রী লোকনাথ বাবার ২৯৬তম শুভ আবির্ভাব উৎসব। নন্দীনি চৌধুরি ( রিনা) চট্টগ... বিস্তারিত
নড়াইলে সাংবাদিক হেনস্থা মো গোলাম কিবরিয়া নড়াইল জেলা : নড়াইলের বিছালী ইউনিয়নের বন্নির মোড় ... বিস্তারিত
অনুপ্রেরণায় নবদিগন্ত দেশ গড়ার অঙ্গীকারে ফুলবাড়ীর কৃতিদের বরণ করে নিল বাংলাদেশ ইসলামী ছাত্রশিবি... বিস্তারিত
দীঘিনালায় হিল ভিডিপি সদস্যদের অর্থায়নে ওষুধ বিতরণ ও ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান দীঘি... বিস্তারিত