বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ ০৩:০৪ এএম
ক্রাইম রিপোর্টার সোহেল : পটুয়াখালী বাউফল উপজেলার ১৩২ নং আড়াইনাও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জায়গা দখল করে দোকানঘর নির্মান করার অভিযোগ উঠেছে ওই প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সভাপতি এ এফ এম ফরিদউদ্দিন'র বিরুদ্ধে। অভিযোগ রয়েছে, স্কুলের সীমানা নিয়ে প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মোঃ জাকির হোসেনের সাথে স্থানীদের মধ্যে দীর্ঘদিন যাবত ঝামেলা চলছে। একাধিকবার স্কুলের জায়গা সীমানা নির্ধারন নিয়ে স্থানীয় ভাবে শালিসি হলেও সঠিকভাবে এখনও কোন সমাধান হয়নি বলে অভিযোগ রয়েছে। স্থানীয় কতিপয় ভুক্তভোগীরা জানান, প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) জাকির হোসেন নিজের ব্যাক্তিগত স্বার্থ হাসিল করার জন্য ম্যানেজিং কমিটির সভাপতির কাছ থেকে অর্থের বিনিময়ে স্কুলের জায়গা দখল করে দোকানঘর নির্মান কাজে সহযোগিতা করছে । প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) জাকির হোসেন বলেন, স্কুলের জায়গা দখল করে দোকানঘর নির্মাণ এটা সম্পূর্ণ সত্য না।দলিল সুত্রে স্কুলের জমি প্রায় ৫২ শতাংশ।খতিয়ান ১৭৪ এর ৪৮৪- দাগে ১৭ শতাংশ এবং ৪৮৩ নং দাগে ৪ শতাংশ জমি রয়েছে। অপরদিকে, খতিয়ান ১৭৫ এর ৪৮৩ নং দাগে ১২ শতাংশ এবং ৪৮৪ নং দাগে ১৯ শতাংশ জমি স্কুলের দখলে রয়েছে।তবে,স্কুলের জায়গায় যদি কোন দোকানঘর উঠে থাকে তাহলে খুব শিগগিরই ম্যানেজিং কমিটির সম্বনয় মিটিং ডেকে সমাধান করবো। কমিটির সভাপতি এ এফ এম ফরিদউদ্দিন বলেন,ওই স্কুলের জায়গা আমাদের পৈত্রিক সম্পত্তি।স্কুলের উন্নয়নের ক্ষেত্রে আমরা দান করেছি।স্কুলের কোন জায়গা অবৈধভাবে দখল করে দোকান ঘর তুলিনি।তাছাড়া স্কুলের উন্নয়নে কোন ক্ষতি হোক সেটা আমরা কখনও করবো না। উপজেলা শিক্ষা অফিসার আতিকুল ইসলাম বলেন, স্কুলের সরকারি জায়গা দখল করে দোকান ঘর নির্মান করার কোন সুযোগ নেই। আমরা এ বিষয় কেবলমাত্র আপনার মাধ্যমে খবর পেলাম।ইতিমধ্যে সহকারী শিক্ষা অফিসার ঘটনাস্থলে পাঠিয়েছি। অতিদ্রুত তদন্ত সাপেক্ষে ব্যাবস্থা নেওয়া হবে। এ বিষয় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আল-আমীন বলেন,সরকারি জায়গা দখল করে দোকান ঘর নির্মান করার কোন সুযোগ নেই। তদন্ত করে ব্যাবস্থা নেওয়া হবে।
চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসিইউতে ৫ দিন চিকিৎসাধীন থাকার পর মৃত্যু মৃত্যুর ঘটনায় স্বামী ও স... বিস্তারিত
শোক সংবাদ শোক সংবাদ, ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় সাংবাদিক কাজী আশরাফের মৃত্যু : ইন্নালিল্লাহি ওয়া ই... বিস্তারিত
সীতাকুণ্ড শীতলপুর শ্রী শ্রী লোকনাথ বাবার ২৯৬তম শুভ আবির্ভাব উৎসব। নন্দীনি চৌধুরি ( রিনা) চট্টগ... বিস্তারিত
নড়াইলে সাংবাদিক হেনস্থা মো গোলাম কিবরিয়া নড়াইল জেলা : নড়াইলের বিছালী ইউনিয়নের বন্নির মোড় ... বিস্তারিত
অনুপ্রেরণায় নবদিগন্ত দেশ গড়ার অঙ্গীকারে ফুলবাড়ীর কৃতিদের বরণ করে নিল বাংলাদেশ ইসলামী ছাত্রশিবি... বিস্তারিত
দীঘিনালায় হিল ভিডিপি সদস্যদের অর্থায়নে ওষুধ বিতরণ ও ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান দীঘি... বিস্তারিত