বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ ০৩:০৩ এএম
মোঃমহিউদ্দীন আহম্মদ বাপ্পী,বিশেষ প্রতিনিধি: যশোরের শার্শায় জমিজমা সংক্রান্ত বিরোধ ও পূর্ব শত্রুতার জেরে লতা খাতুন (৩৫) নামে এক গৃহবধুকে পিটিয়ে জখমের অভিযোগ উঠেছে প্রতিবেশীর বিরুদ্ধে। বুধবার(৩ এপ্রিল) শার্শা উপজেলার গোগা ইউনিয়নের আমলাই গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আহত লতা খাতুনের স্বামী মোফাজ্জেল হেসেন বাদী হয়ে শার্শা থানায় একটি অভিযোগ দায়ের করেছে। অভিযোগ সুএে জানাযায়, জমি জায়গা সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিবেশী মৃত আকরামের ছেলে তৌহিদ হোসেনের সাথে দীর্ঘদীন ধরে বিরোধ চলে আসছিলো।সোমবার দুপুরে মোফাজ্জেলের একটি গরু তাদের সীমানা পিলার ভেঙ্গে ফেলে।এসময় প্রতিবেশী তৌহিদ হোসেন মোফাজ্জেলের বাড়ীতে গিয়ে তার স্ত্রী লতা খাতুনকে অকথ্য ভাষায় গালি গালাজ করতে থাকে এবং মারতে উদ্যত হয়।এসময় স্বামী মোফাজ্জেল হোসেন বাধা দিলে তাকে এলোপাতাড়ি কিল ঘুষি ও চড় থাপ্পর মেরে ফোলা জখম করে চলে যায়।এর কিছুক্ষন পর তৌহিদ তার গোগা গ্রামস্থ শ্বশুর ইসমাইল ও শ্যালোক রনিকে সংবাদ দিয়ে বেশ কয়েকজন দ্বিতীয় দফায় বাশের লাটি ও কাটের বাটাম দিয়ে মোফাজ্জেল ও স্ত্রী লতা খাতুনকে এলোপাতাড়ি মারপিট করে মারাত্নক জখম করে গলায় এক ভরি ওজনের একটি স্বর্নের চেইন ছিনিয়ে নিয়ে যায়। এ সময় এলাকাবাসীরা মারাত্নক আহত লতা খাতুনকে উদ্ধার করে যশোর সদর হাসপাতালে পাঠায়। লতা খাতুনের মাথায় ৮টি সেলাই দিতে হয়েছে বলে অভিযোগে জানাযায়। স্থানীয় ইউপি সদস্য সাইফুল ইসলাম জানান,তুচ্ছ ঘটনায় তারা দুই পক্ষ প্রথম দফায় গন্ডগোল বাঁধালে আমি নিজে উপস্থিত থেকে বিষয়টি মিমাংসা করে দিয়ে চলে আসলে তৌহিদ এর শশুর ও শালোক এসে আবার হট্টগোল বাঁধালে গ্রামবাসী চড়াও হয়।পরে আমি তৌহিদের শশুর ও শালোককে ক্লাবে এনে রাখি এবং আহত মোয়াজ্জেম এর স্ত্রীকে হাসপাতালে নেয়ার ব্যবস্থা করি। ঘটনাটি দুঃখজনক বলে তিনি জানান। এ বিষয়ে শার্শা থানার অফিসার ইনচার্জ এস এম আকিকুল বলেন, অভিযোগে পেয়ছি বিষয়টি তদন্তের জন্য থানা থেকে অফিসার পাঠানো হয়েছে।তদন্ত শেষ পুর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।
চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসিইউতে ৫ দিন চিকিৎসাধীন থাকার পর মৃত্যু মৃত্যুর ঘটনায় স্বামী ও স... বিস্তারিত
শোক সংবাদ শোক সংবাদ, ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় সাংবাদিক কাজী আশরাফের মৃত্যু : ইন্নালিল্লাহি ওয়া ই... বিস্তারিত
সীতাকুণ্ড শীতলপুর শ্রী শ্রী লোকনাথ বাবার ২৯৬তম শুভ আবির্ভাব উৎসব। নন্দীনি চৌধুরি ( রিনা) চট্টগ... বিস্তারিত
নড়াইলে সাংবাদিক হেনস্থা মো গোলাম কিবরিয়া নড়াইল জেলা : নড়াইলের বিছালী ইউনিয়নের বন্নির মোড় ... বিস্তারিত
অনুপ্রেরণায় নবদিগন্ত দেশ গড়ার অঙ্গীকারে ফুলবাড়ীর কৃতিদের বরণ করে নিল বাংলাদেশ ইসলামী ছাত্রশিবি... বিস্তারিত
দীঘিনালায় হিল ভিডিপি সদস্যদের অর্থায়নে ওষুধ বিতরণ ও ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান দীঘি... বিস্তারিত