নির্বাচনী প্রতিহিংসায় বরগুনায় সাবেক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা

sub-editor    ১০:১৩ এএম, ২০২৩-০৫-০৩    132

নির্বাচনী প্রতিহিংসায় বরগুনায় সাবেক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা

সৌরভ চন্দ্র রায়, বরগুনা জেলা প্রতিনিধি। বরগুনায় নির্বাচনী প্রতিহিংসার জেরে সাবেক ইউপি সদস্য পনু মিয়াকে (৪৫) কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা। এসময় তার স্ত্রীসহ উভয় পক্ষের ছয়জন গুরুতর জখম হয়েছেন। নিহতের বাবার নাম মোসলেম আলী আকন। মঙ্গলবার (২ মে) রাত সাড়ে ৮টার দিকে সদর উপজেলার ৫ নং আয়লা পাতাকাটা ইউনিয়নের পাকুরগাছিয়া এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, এদিন পাকুরগাছিয়া এলাকায় দলবল নিয়ে ঠান্ডা গ্রুপের লোকজনের ওপর হামলা চালায় পনু গ্রুপ। এসময় ঠান্ডা গ্রুপও রামদা, টেঁটাসহ দেশীয় অস্ত্র নিয়ে তাদের ওপর পাল্টা আক্রমণ চালায়। পরে পনু গ্রুপের প্রধান সাবেক ইউপি সদস্য পনু মিয়াকে এলোপাথাড়ি কুপিয়ে জখম করা হয়। ধারালো অস্ত্রের আঘাতে পনু ঘটনাস্থলেই মারা যান। অপরদিকে পনুর সমর্থকদের হামলায় ঠান্ডা বাহিনীর প্রধান ঠান্ডা মিয়াসহ বেশ কয়েকজন গুরুতর জখম হন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আহতদের উদ্ধার করে বরগুনা সদর হাসপাতালে নিয়ে আসে। আহতদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাদের উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। খোঁজ নিয়ে জানা যায়, ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে ঠান্ডা গ্রুপ ও পনু গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। বিরোধের জেরে সাবেক ইউপি সদস্য পনু মিয়াকে এর আগেও বেশ কয়েকবার কুপিয়ে গুরুতর জখম করে ঠান্ডা বাহিনী। নিহতের স্ত্রী ছবি আক্তার বলেন, ঠান্ডা বাহিনীর ২০ থেকে ২৫ জন লোক রামদা, টেঁটা নিয়ে আমার স্বামীকে কুপিয়ে মেরে ফেলেছে। আমি আমার স্বামীকে বাঁচাতে গেলে তারা আমার ওপরও হামলা চালায়। এছাড়া আমার ছেলে-মেয়েরও কোনো খোঁজ পাচ্ছি না। এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আবদুল হালিম বলেন, খবর পেয়ে পুলিশের বেশ কয়েকটি টিম ঘটনাস্থলে যায়। আমরা আহতদের উদ্ধার করে তাদের হাসপাতালে পাঠাই। মরদেহকে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িতদের খুঁজে বের করতে আমাদের অভিযান চলমান।

রিটেলেড নিউজ

চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসিইউতে ৫ দিন চিকিৎসাধীন থাকার পর মৃত্যু মৃত্যুর ঘটনায় স্বামী ও স্বামীর ভাইকে ঘিরে সন্দেহ, প্রকৃত ঘটনা জানতে তদন্তের দাবি

sub-editor

চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসিইউতে ৫ দিন চিকিৎসাধীন থাকার পর মৃত্যু মৃত্যুর ঘটনায় স্বামী ও স... বিস্তারিত

শোক সংবাদ শোক সংবাদ,   ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় সাংবাদিক কাজী আশরাফের মৃত্যু :

শোক সংবাদ শোক সংবাদ,  ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় সাংবাদিক কাজী আশরাফের মৃত্যু : ইন্নালিল্লাহি ওয়া ই... বিস্তারিত

সীতাকুণ্ড শীতলপুর শ্রী শ্রী লোকনাথ বাবার ২৯৬তম শুভ আবির্ভাব উৎসব।

সীতাকুণ্ড শীতলপুর শ্রী শ্রী লোকনাথ বাবার ২৯৬তম শুভ আবির্ভাব উৎসব।  নন্দীনি চৌধুরি ( রিনা) চট্টগ... বিস্তারিত

নড়াইলে অবৈধ কয়লার ভাটার সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক হেনস্তার তীব্র নিন্দা জানাই

নড়াইলে সাংবাদিক হেনস্থা  মো গোলাম কিবরিয়া  নড়াইল জেলা :  নড়াইলের বিছালী ইউনিয়নের বন্নির মোড় ... বিস্তারিত

অনুপ্রেরণায় নবদিগন্ত দেশ গড়ার অঙ্গীকারে ফুলবাড়ীর কৃতিদের বরণ করে নিল বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির

অনুপ্রেরণায় নবদিগন্ত দেশ গড়ার অঙ্গীকারে ফুলবাড়ীর কৃতিদের বরণ করে নিল বাংলাদেশ ইসলামী ছাত্রশিবি... বিস্তারিত

দীঘিনালায় হিল ভিডিপি সদস্যদের অর্থায়নে ওষুধ বিতরণ ও ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

দীঘিনালায় হিল ভিডিপি সদস্যদের অর্থায়নে ওষুধ বিতরণ ও ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

sub-editor

দীঘিনালায় হিল ভিডিপি সদস্যদের অর্থায়নে ওষুধ বিতরণ ও ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ​দীঘি... বিস্তারিত

সর্বশেষ