বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ ০৩:০৪ এএম
গাউছ-উর রহমান।।মাদারীপুর জেলা প্রতিনিধিঃ মাদারীপুরের শকুনি লেকের পশ্চিম পাড়ে বঙ্গবন্ধু স্মৃতি বিজড়িত সেই ভবন সংরক্ষণের দাবী জানিয়েছেন মাদারীপুরবাসী । খোঁজ নিয়ে জানা যায় যে ১৯৭৩ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদারীপুর এসে শকুনি লেকের পশ্চিম পাড়ে তৎকালীন আইভি নামে পরিচিত এই ভবনে সর্বশেষ অবস্থান করেন। তখন বঙ্গবন্ধুর অনেক স্মৃতি এই ভবনে রয়ে যায়। তাই বঙ্গবন্ধুর স্মৃতি বিজড়িত এই বিল্ডিং সংরক্ষণ করার দাবী জানিয়েছেন সুশীল সমাজ , জনপ্রতিনিধিসহ মাদারীপুর জেলার সর্বস্তরের মানুষ। কারন অত্র অঞ্চলের আর কোনো বঙ্গবন্ধুর স্মৃতি স্মারক অবশিষ্ট নেই। এ ব্যাপারে মাদারীপুর পৌরসভার সাবেক মেয়র বীর মুক্তিযোদ্ধা বাবু চৌধুরী বলেন, সর্বশেষ ১৯৭৩ সালে বঙ্গবন্ধু শকুনি লেকের পশ্চিম পাড়ে তৎকালীন আইভি নামে পরিচিত এই ভবনে এক রাত ছিলেন। তখন বঙ্গবন্ধুর পায়ে হাত দিয়ে আমি সালাম করি । তখন আছমত আলী খান সাহেব ছিলেন, ফনি মজুমদার ছিলেন। তাদের সাথে একতা থাকতে দেখেছি । এটা সংরক্ষণ করবে ডিসি সাহেব। এটা ডিসি সাহেব তত্ত্বাবধায়ন করবে এটা আমরা আশা করি। যে করেই হোক এটাকে রক্ষা করতে হবে। যেহেতু বঙ্গবন্ধু স্মৃতি বিজড়িত এই ভবন। এ ব্যাপারে জেলা প্রশাসক মোহাম্মদ মারুফুর রশীদ খান এর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, কনফার্ম করতে চাই এটি একসময় আইভি ভবন ছিল। এটি হচ্ছে আমাদের জাতির পিতা স্মৃতি ধন্য একটি এলাকা । আমরা খোঁজ নিয়ে জানতে পারলাম জাতির পিতা ১৯৭৩ সালে সর্বশেষ এখানে এসেছিলেন এবং এখানে ওনার অনেক অবশিষ্ট স্মৃতি রয়ে গেছে । তাই বঙ্গবন্ধুর স্মৃতি বিজড়িত এই ভবন সংরক্ষণ করার জন্য যা যা করার দরকার তা আমরা করবো।
চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসিইউতে ৫ দিন চিকিৎসাধীন থাকার পর মৃত্যু মৃত্যুর ঘটনায় স্বামী ও স... বিস্তারিত
শোক সংবাদ শোক সংবাদ, ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় সাংবাদিক কাজী আশরাফের মৃত্যু : ইন্নালিল্লাহি ওয়া ই... বিস্তারিত
সীতাকুণ্ড শীতলপুর শ্রী শ্রী লোকনাথ বাবার ২৯৬তম শুভ আবির্ভাব উৎসব। নন্দীনি চৌধুরি ( রিনা) চট্টগ... বিস্তারিত
নড়াইলে সাংবাদিক হেনস্থা মো গোলাম কিবরিয়া নড়াইল জেলা : নড়াইলের বিছালী ইউনিয়নের বন্নির মোড় ... বিস্তারিত
অনুপ্রেরণায় নবদিগন্ত দেশ গড়ার অঙ্গীকারে ফুলবাড়ীর কৃতিদের বরণ করে নিল বাংলাদেশ ইসলামী ছাত্রশিবি... বিস্তারিত
দীঘিনালায় হিল ভিডিপি সদস্যদের অর্থায়নে ওষুধ বিতরণ ও ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান দীঘি... বিস্তারিত