বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ ০৩:০৩ এএম
মোঃমুকুল হোসেন বিশেষ প্রতিনিধি কুষ্টিয়া ঃ কুষ্টিয়ার দৌলতপুরের পদ্মারচর থেকে মারুফ হোসেন (৩৮) নামে এক যুবকের গলিত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২ই এপ্রিল) বিকেল সাড়ে ৫টার দিকে দৌলতপুর উপজেলার মরিচা ইউনিয়নের বৈরাগীরচরে পদ্মা নদী থেকে ওই যুবকের গলিত মৃতদেহ উদ্ধার করা হয়। নিহত যুবক দৌলতপুর উপজেলার সদর ইউনিয়নের চককৃষ্ণপুর গ্রামের হাজী আসালত মন্ডলের ছেলে। জানা যায়, গত ২৪ এপ্রিল থেকে মারুফ হোসেন নিখোঁজ ছিল। বিকেলে পদ্মার বালুচরে খেলতে গিয়ে স্থানীয় শিশুরা ওই যুবকের পুঁতে রাখা হাত ও মাথার অংশ দেখতে পেয়ে এলাকাবাসীকে জানায়। পরে দৌলতপুর থানা-পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহত যুবকের গলিত মৃতদেহ উদ্ধার করে। পরিবারের লোকজন মৃতদেহের পোশাক ও মাথা দেখে নিশ্চিত করে এটি মারুফ হোসেনের মৃতদেহ। মারুফ হোসেনকে অপহরণ করে হত্যা শেষে পদ্মার বালুচরে পুঁতে রাখা হয়েছে বলে দাবি করেছে তার বাবা। পুলিশ নিহত যুবকের গলিত মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান জানান, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। নিহত যুবকের মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হচ্ছে।
চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসিইউতে ৫ দিন চিকিৎসাধীন থাকার পর মৃত্যু মৃত্যুর ঘটনায় স্বামী ও স... বিস্তারিত
শোক সংবাদ শোক সংবাদ, ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় সাংবাদিক কাজী আশরাফের মৃত্যু : ইন্নালিল্লাহি ওয়া ই... বিস্তারিত
সীতাকুণ্ড শীতলপুর শ্রী শ্রী লোকনাথ বাবার ২৯৬তম শুভ আবির্ভাব উৎসব। নন্দীনি চৌধুরি ( রিনা) চট্টগ... বিস্তারিত
নড়াইলে সাংবাদিক হেনস্থা মো গোলাম কিবরিয়া নড়াইল জেলা : নড়াইলের বিছালী ইউনিয়নের বন্নির মোড় ... বিস্তারিত
অনুপ্রেরণায় নবদিগন্ত দেশ গড়ার অঙ্গীকারে ফুলবাড়ীর কৃতিদের বরণ করে নিল বাংলাদেশ ইসলামী ছাত্রশিবি... বিস্তারিত
দীঘিনালায় হিল ভিডিপি সদস্যদের অর্থায়নে ওষুধ বিতরণ ও ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান দীঘি... বিস্তারিত