বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ ০৩:০৪ এএম
গাউছ-উর রহমান।।মাদারীপুর জেলা প্রতিনিধিঃ মাদারীপুরের ডাসারে পুকুরে বিষ দিয়ে মাছ নিধনের অভিযোগ উঠেছে। আজ ২ মে-২০২৩ খ্রিঃ মঙ্গলবার সকালে উপজেলার নবগ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার পর ক্ষতিগ্রস্ত মৎস্য চাষী পংকজ বালার বড় ভাই নিতিশ বালা বাদী হয়ে অজ্ঞাত দুর্বৃত্তদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। ভুক্তভোগী পংকজ বালা বলেন, প্রতিবছরের ন্যায় এ বছর তিনটি পুকুরে মাছ চাষ করেন। সকালে গিয়ে দেখেন, ৪০ শতাংশ জায়গা নিয়ে দুটি পুকুরের মাছ মরে ভেসে আছে। রাতের আধাঁরে পুকুরে বিষ দিয়েছে দুর্বৃত্তরা বলে তার অভিযোগ। তিনি বলেন, ‘আমি ঋণ করে মাছ চাষ করেছি। এই মাছ চাষ করে এখন আমি নিঃস্ব। আমি দুর্বৃত্তদের বিচার চাই। ’ ভুক্তভোগীর বড়ভাই নিতিশ বালা বলেন, আমার ছোট ভাইয়ের মাছ ব্যবসা নিয়ে অনেক স্বপ্ন ছিল। তার স্বপ্নটা এভাবে ভেঙে গেল ভাবতে কষ্ট হচ্ছে। যে ঘটনাটি ঘটেছে এতে আমি মর্মাহত। দুর্বৃত্তরা এ কাজটি করেছে। তাদের শাস্তির দাবি জানাই। এ বিষয়ে ডাসার থানার অফিসার ইনচার্জ মো: হাসানুজ্জামান বলেন, লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসিইউতে ৫ দিন চিকিৎসাধীন থাকার পর মৃত্যু মৃত্যুর ঘটনায় স্বামী ও স... বিস্তারিত
শোক সংবাদ শোক সংবাদ, ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় সাংবাদিক কাজী আশরাফের মৃত্যু : ইন্নালিল্লাহি ওয়া ই... বিস্তারিত
সীতাকুণ্ড শীতলপুর শ্রী শ্রী লোকনাথ বাবার ২৯৬তম শুভ আবির্ভাব উৎসব। নন্দীনি চৌধুরি ( রিনা) চট্টগ... বিস্তারিত
নড়াইলে সাংবাদিক হেনস্থা মো গোলাম কিবরিয়া নড়াইল জেলা : নড়াইলের বিছালী ইউনিয়নের বন্নির মোড় ... বিস্তারিত
অনুপ্রেরণায় নবদিগন্ত দেশ গড়ার অঙ্গীকারে ফুলবাড়ীর কৃতিদের বরণ করে নিল বাংলাদেশ ইসলামী ছাত্রশিবি... বিস্তারিত
দীঘিনালায় হিল ভিডিপি সদস্যদের অর্থায়নে ওষুধ বিতরণ ও ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান দীঘি... বিস্তারিত