বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ ০৩:৪৯ এএম
আগামী ১২ই মে, শুক্রবার, সন্ধ্যা সাতটায় থিয়েটার ইন্সটিটিউট চট্টগ্রাম ( টি আই সি) ল্যাবরেটরী হলে মঞ্চস্থ হতে যাচ্ছে থিয়েটার স্লোগান এর বহুল প্রশংসীত নাটক ' সৌদামিনী মালো '। প্রখ্যাত কথা সাহিত্যিক শওকত ওসমানের গল্প অবলম্বনে নাটকটির নাট্যরুপ ও নির্দেশনা দিয়েছেন নাট্যকার, নির্দেশক লালন দাশ। নাটকের কাহিনী আবর্তিত হয়েছে আমাদের প্রাত্যহিক জীবনে নিয়ত মানবতার যে অবমাননা চলছে তারই একটি দিক ফুটে উঠেছে নাটক সৌদামিনী মালোতে। হিন্দু সমাজের অন্ত্যজ শ্রেণি মালো সম্প্রদায়ের নিঃসন্তান বিধবা সৌদামিনী স্বামীর মৃত্যুর পর উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পত্তির ওপর নজর পড়ে সৌদামিনীর জ্ঞাতি দেবর মনোরঞ্জন মালোর। মনোরঞ্জন ছলে বলে কৌশলে সম্পত্তি কুক্ষিগত করার চেষ্টা করলে দৃঢ়চিত্ত সৌদামিনীর সাহস ও লোকপ্রীতির কারণে তা ব্যর্থ হয়। সন্তানহীনা প্রৌঢ়া সৌদামিনী যখন একটি শিশুকে এনে সন্তানবৎ পালন করতে থাকে তখন মনোরঞ্জন নমশূদ্রর ঘরে ব্রাক্ষণ সন্তান পালিত হচ্ছে এই মিথ্যা বক্তব্য প্রচার করে সৌদামিনীকে সমাজচ্যুত করার উদ্যোগ নেয়। সমাজের কাঠগড়ায় সমাজ হৈতষীদের আক্রমণে সৌদামিনীর জীবনে নেমে আসে এক গভীর ট্র্যাজেডি। সৌদামিনীর জীবন সংগ্রামের এই কঠিন সময়ে নিরুদ্দিষ্ট হয় তার পালিত পুত্র হরিদাস। অবশেষে নিজ ধর্ম ত্যাগ করে খ্রিস্টান ধর্ম গ্রহন করতে বাধ্য হয় সৌদামিনী। অচিরেই মস্তিষ্ক বিকৃত ঘটে সৌদামিনীর। মানুষের লোভ ও ধর্মান্ধতার যূপকাষ্ঠে মাতৃহৃদয় বলি প্রাপ্ত হয় সৌদামিনীর। নাটকের মঞ্চ ও আলোক পরিকল্পনায় রয়েছেন লালন দাশ, পোশাক পরিকল্পনা করেছেন টুটুল গাংগুলী ও রাজীব চৌধুরী, সংগীত পরিকল্পনা করেছেন প্রীতি কণা দাশ, আবহ সংগীত পরিকল্পনায় সুধাম দাশ ও রুবেল দাশ এবং নাটকটির প্রযোজনা অধিকর্তা হিসেবে আছেন বিপ্লব দে। নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন টুটুল গাংগুলী, নাছিমা আক্তার, সূধাম দাশ, রাজীব চৌধুরী, রুবেল দাশ, বিপ্লব দে, অভিষেক চক্রবর্তী, সজীব দে, নায়েম আল লতিফ , শিশু শিল্পী সান্নিধ্য দে এবং নোবেল মল্লিক। নাটকটির নেপথ্যে কাজ করছেন সবুজ ভদ্র, পলাশ মল্লিক, অভিজিৎ তালুকদার, আরিয়ন আলমগীর, মিল্টন সরকার, প্রিয়া দাশ, রিপ্ত চক্রবর্তী, শিপন দাশ, ফয়সাল উদ্দিন নয়ন এবং সুমন দত্ত। শব্দ সংযোজন প্রীতি কণা দাশ এবং সুর্বণা মজুমদার। আলোক প্রক্ষেপণে লালন দাশ ও রুবেল দাশ। মিলনায়তনে রয়েছে অভিজিৎ লিটু, রণি দাশ এবং মিল্টন সরকার।
চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসিইউতে ৫ দিন চিকিৎসাধীন থাকার পর মৃত্যু মৃত্যুর ঘটনায় স্বামী ও স... বিস্তারিত
শোক সংবাদ শোক সংবাদ, ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় সাংবাদিক কাজী আশরাফের মৃত্যু : ইন্নালিল্লাহি ওয়া ই... বিস্তারিত
সীতাকুণ্ড শীতলপুর শ্রী শ্রী লোকনাথ বাবার ২৯৬তম শুভ আবির্ভাব উৎসব। নন্দীনি চৌধুরি ( রিনা) চট্টগ... বিস্তারিত
নড়াইলে সাংবাদিক হেনস্থা মো গোলাম কিবরিয়া নড়াইল জেলা : নড়াইলের বিছালী ইউনিয়নের বন্নির মোড় ... বিস্তারিত
অনুপ্রেরণায় নবদিগন্ত দেশ গড়ার অঙ্গীকারে ফুলবাড়ীর কৃতিদের বরণ করে নিল বাংলাদেশ ইসলামী ছাত্রশিবি... বিস্তারিত
দীঘিনালায় হিল ভিডিপি সদস্যদের অর্থায়নে ওষুধ বিতরণ ও ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান দীঘি... বিস্তারিত
চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসিইউতে ৫ দিন চিকিৎসাধীন থাকার পর মৃত্যু মৃত্যুর ঘটনায় স্বামী ও স... বিস্তারিত
শোক সংবাদ শোক সংবাদ, ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় সাংবাদিক কাজী আশরাফের মৃত্যু : ইন্নালিল্লাহি ওয়া ই... বিস্তারিত
সীতাকুণ্ড শীতলপুর শ্রী শ্রী লোকনাথ বাবার ২৯৬তম শুভ আবির্ভাব উৎসব। নন্দীনি চৌধুরি ( রিনা) চট্টগ... বিস্তারিত
নড়াইলে সাংবাদিক হেনস্থা মো গোলাম কিবরিয়া নড়াইল জেলা : নড়াইলের বিছালী ইউনিয়নের বন্নির মোড় ... বিস্তারিত