বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ ০৩:৪৯ এএম
রুবেল শেখ
পাবনা জেলা প্রতিনিধি
মনসুর আলম খোকন, সাঁথিয়া , পাবনা : পাবনার সাঁথিয়া উপজেলার নগরবাড়ি-পাবনা মহাসড়কের কাশিনাথপুর সাটিয়াকোলা নামকস্থানে ঢাকাগামী শাহজাদপুর ট্রাভেলস কোচের সাথে নছিমনের মুখোমুখি সংঘর্ষে দুই জন নিহত হয়েছে। আহত হয়েছে ৫ জন।
নিহতরা হলো সাঁথিয়া উপজলার সামান্যপাড়া গ্রামের নছিমনের ড্রাইভার তাজু মৃধার ছেলে জুয়েল মৃধা (২৪) ও একই গ্রামের সোবহান খানের ছেলে সুরুজ খান (২০) ।
মাধপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ি সূত্রে জানা যায়, মঙ্গলবার সকাল সাড়ে ১০ টার দিকে নগরবাড়ি- পাবনা মহাসড়কের সাটিয়াকোলা নামকস্থানে ঢাকাগামী শাহজাদপুর ট্রাভেলসের সাথে নগরবাড়িগামী নছিমনের মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় নছিমনটি উল্টে গেলে ড্রাইভার ও হেলপার গুরুতর আহত হয়। আহতদের পাবনা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
নছিমনটি সাঁথিয়ার সামান্যপাড়া গ্রামে অবস্থিত এমএসবি ইটভাটার ইট পরিবহন কাজে নিয়োজিত ছিল। মাধপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির এসআই ইসহাক মিয়া জানান, দুর্ঘটনার সংবাদ পেয়ে আমরা ঘটনাস্থলে এসে আহতদের উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করি। ঢাকা কোচ ও নছিমনটিকে জব্দ করে ফাঁড়িতে আনা হয়েছে।
চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসিইউতে ৫ দিন চিকিৎসাধীন থাকার পর মৃত্যু মৃত্যুর ঘটনায় স্বামী ও স... বিস্তারিত
শোক সংবাদ শোক সংবাদ, ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় সাংবাদিক কাজী আশরাফের মৃত্যু : ইন্নালিল্লাহি ওয়া ই... বিস্তারিত
সীতাকুণ্ড শীতলপুর শ্রী শ্রী লোকনাথ বাবার ২৯৬তম শুভ আবির্ভাব উৎসব। নন্দীনি চৌধুরি ( রিনা) চট্টগ... বিস্তারিত
নড়াইলে সাংবাদিক হেনস্থা মো গোলাম কিবরিয়া নড়াইল জেলা : নড়াইলের বিছালী ইউনিয়নের বন্নির মোড় ... বিস্তারিত
অনুপ্রেরণায় নবদিগন্ত দেশ গড়ার অঙ্গীকারে ফুলবাড়ীর কৃতিদের বরণ করে নিল বাংলাদেশ ইসলামী ছাত্রশিবি... বিস্তারিত
দীঘিনালায় হিল ভিডিপি সদস্যদের অর্থায়নে ওষুধ বিতরণ ও ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান দীঘি... বিস্তারিত