বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ ০৩:৪৯ এএম
সাতক্ষীরা শ্যামনগর উপজেলা প্রতিনিধি।
সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জে মধু আহরণের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। সুন্দরবন পশ্চিম বনবিভাগের আয়োজনে আজ মঙ্গলবার (02মে) দুপুরে শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী ফরেস্ট সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে মৌয়ালদের আনুষ্ঠানিক ভাবে এ পাস প্রদান করা হয়।
খুলনা বিভাগীয় বনসংরক্ষক (ডিএফও) ড. আবু নাসের মোহাম্মাদ মহসীন হোসেনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন, শ্যামনগর উপজেলা চেয়ারম্যান এস.এম আতাউল হক দোলন। এ সময় সেখানে আরো উপস্থিত ছিলেন, সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের সহকারী বনসংরক্ষক (এসিএফ) ইকবাল হোসেন চৌধুরী, সিনিয়র সাংবাদিক কল্যান ব্যানার্জি, বুড়িগোয়ালিনী ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম, গাবুরা
ইউপি চেয়ারম্যান মাসুদুল আলম, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা অইয়ুব, উপজেলা ভাইস চেয়ারম্যান সাইদুজ্জামান, শ্যামনগর প্রেসক্লাব সভাপতি আকবর কবির প্রমুখ।
অনুষ্ঠানে জানানো হয়, এবারের এ মধু আহরণের মৌসুমে সুন্দরবনে প্রতি কুইন্টাল মধুর জন্য ১হাজার ৬শত টাকা এবং মোমের জন্য ২হাজার ২শত টাকা রাজস্ব নির্ধারন করা হয়েছে। এছাড়া সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের আওতায় বাওয়ালীরা সুন্দরবনের পুষ্পকাটি, নোটাবেকী, দোবেকি ও কাচিকাটা স্পট হতে মধু আহরণ করতে পারবেন। প্রতি নৌকায় ১০-১২ জন বাওয়ালী অবস্থান করতে পারবেন। ১জন বাওয়ালী ১৫দিনের জন্য সর্বোচ্চ ৫০ কেজি মধু ও ১৫ কেজি মোম আহরণ করতে পারবেন। ১৫দিনের বেশি কোন বাওয়ালী সুন্দরবনে অবস্থান করতে পারবেন না। উদ্বোধনী অনুষ্ঠান থেকে ১৫জন বাওয়ালীকে আনুষ্ঠানিকভাবে মধু আহরণের অনুমতি প্রদান করা হয়।
সুন্দবন সাতক্ষীরা রেঞ্জের সহকারী বনসংরক্ষক (এসিএফ) ইকবাল হোসেন চৌধুরী জানান, সুন্দরবনে নির্বিঘ্নে মধু আহরণের জন্য বনবিভাগের টহল জোরদার করা হয়েছে। তাছাড়া বন্যপ্রাণীর আক্রমন হতে রক্ষার জন্য বাওয়ালীদের পরামর্শ দেওয়া হয়েছে।
চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসিইউতে ৫ দিন চিকিৎসাধীন থাকার পর মৃত্যু মৃত্যুর ঘটনায় স্বামী ও স... বিস্তারিত
শোক সংবাদ শোক সংবাদ, ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় সাংবাদিক কাজী আশরাফের মৃত্যু : ইন্নালিল্লাহি ওয়া ই... বিস্তারিত
সীতাকুণ্ড শীতলপুর শ্রী শ্রী লোকনাথ বাবার ২৯৬তম শুভ আবির্ভাব উৎসব। নন্দীনি চৌধুরি ( রিনা) চট্টগ... বিস্তারিত
নড়াইলে সাংবাদিক হেনস্থা মো গোলাম কিবরিয়া নড়াইল জেলা : নড়াইলের বিছালী ইউনিয়নের বন্নির মোড় ... বিস্তারিত
অনুপ্রেরণায় নবদিগন্ত দেশ গড়ার অঙ্গীকারে ফুলবাড়ীর কৃতিদের বরণ করে নিল বাংলাদেশ ইসলামী ছাত্রশিবি... বিস্তারিত
দীঘিনালায় হিল ভিডিপি সদস্যদের অর্থায়নে ওষুধ বিতরণ ও ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান দীঘি... বিস্তারিত