বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ ০৩:৪৭ এএম
ষ্টাফ রিপোর্টার !!
ভোলা শহরের পৌর চরজংলায় পানি উন্নয়ন বোর্ডের সহকারী প্রকৌশলী হুমায়ুন কবিরের নেতৃত্বে প্রতিবেশী শ্রমিক পরিবারের বসতবাড়ির গৃহবধুর উপর হামলার ঘটনা ঘটেছে। জমিজমা বিরোধকে কেন্দ্র করে পারভিন বেগম (৩৫) নামের ওই নারীকে পিটিয়ে মারাত্নক জখম করা হলে আশপাশের লোকজন তাকে ভোলা সদর হাসপাতালে নিয়ে ভর্তি করেন।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান,হুমায়ুন এবং তার সঙ্গীয় দার্বৃত্তদল বসতবাড়ীতে প্রবেশ করে নারীকে নিপীড়নের পর পারভিন বেগমের বাসার মূল চলাচলের জায়গায় পাকা দেয়াল নির্মানকাজ শুরু করেন। এলাকাবাসীর কাছ থেকে খবর পেয়ে পৌর কর্তৃপক্ষ ঘটনাস্থল গিয়ে ওই দেয়াল
ভেঙ্গে দেন। ৩০ এপ্রিল বিকেলে পৌরসভার ৯ নং ওয়ার্ড'র ভিক্টিমের ভোগদখলীয় বসতবাড়িতে এঘটনা ঘটে।
এদিকে ভূমিদস্যুপনা ও নারীর উপর হামলা,স্বর্ণালংকার ছিনতাই ও হত্যার হুমকির অভিযোগ এনে আহত পারভীন বেগম বাদী হয়ে সহকারী প্রকৌশলী হুমায়ুন কবিরকে প্রধান করে ঘটনায় অভিযুক্ত ৬ দুস্কৃতিকারীর বিরুদ্ধে ভোলা সদর মডেল থানায় মামলা দায়ের করেন। এঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে পুলিশ সোমবার (১ লা মে) জাহিদ (৩২) নামের এজাহারভূক্ত একজনকে গ্রেপ্তার করেন। এ মামলার তদন্তকারী কর্মকর্তা ভোলা সদর মডেল থানার পুলিশের উপ-পরিদর্শক ফিরোজ আল মামুন গণমাধ্যমক জানান,অভিযুক্তরা খুবই অমানবিক কাজ করেছে। ঘটনায় জড়িত অন্যদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানান পুলিশের এ কর্মকর্তা। এ বিষয়ে প্রধান অভিযুক্ত ভোলা পানিউন্নয়ন বোর্ডের সহকারী প্রকৌশলী হুমায়ুন কবিরের সাথে কথা হলে তিনি গণমাধ্যমের কাছে বলেন-পারভীন গংরা আমাদের কাছ থেকে দুইশতাংশ জমি ক্রয়করে তার চাইতে বেশী দখল করে পাকা বসতঘর নির্মান করেছেন। বাসার সম্মুখ দিয়ে চলাচলের জন্য আমরা তিনফুট জায়গা ছেড়ে দিলেও তারা পুরো সামনের অংশ দখলে নিতে চায় বলেও দাবী করেন হুমায়ুন কবির। বিষয়টি নিয়ে দীর্ঘদিন যাবত দেওয়ানী আদালতে মামলা চলমান আছে বলেও জানিয়েছন তিনি।
সরেজমিন তথ্যানুসন্ধানে গেলে এলাকাবাসী জানান,একই বাড়ীর ভিতর পাশাপাশি দুই পরিবারের মধ্যে বিদ্যমান এ দ্বন্দ্ব ভয়াবহ রুপ নিতে পারে। তাই অনাকাঙ্খিত যেকোনো ঘটনার পূর্বেই বিষয়টির স্থায়ী সমাধানকল্পে পৌর কর্তৃপক্ষকে এগিয়ে আসার দাবী জানিয়েছেন মহল্লাবাসী।
চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসিইউতে ৫ দিন চিকিৎসাধীন থাকার পর মৃত্যু মৃত্যুর ঘটনায় স্বামী ও স... বিস্তারিত
শোক সংবাদ শোক সংবাদ, ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় সাংবাদিক কাজী আশরাফের মৃত্যু : ইন্নালিল্লাহি ওয়া ই... বিস্তারিত
সীতাকুণ্ড শীতলপুর শ্রী শ্রী লোকনাথ বাবার ২৯৬তম শুভ আবির্ভাব উৎসব। নন্দীনি চৌধুরি ( রিনা) চট্টগ... বিস্তারিত
নড়াইলে সাংবাদিক হেনস্থা মো গোলাম কিবরিয়া নড়াইল জেলা : নড়াইলের বিছালী ইউনিয়নের বন্নির মোড় ... বিস্তারিত
অনুপ্রেরণায় নবদিগন্ত দেশ গড়ার অঙ্গীকারে ফুলবাড়ীর কৃতিদের বরণ করে নিল বাংলাদেশ ইসলামী ছাত্রশিবি... বিস্তারিত
দীঘিনালায় হিল ভিডিপি সদস্যদের অর্থায়নে ওষুধ বিতরণ ও ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান দীঘি... বিস্তারিত
চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসিইউতে ৫ দিন চিকিৎসাধীন থাকার পর মৃত্যু মৃত্যুর ঘটনায় স্বামী ও স... বিস্তারিত
শোক সংবাদ শোক সংবাদ, ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় সাংবাদিক কাজী আশরাফের মৃত্যু : ইন্নালিল্লাহি ওয়া ই... বিস্তারিত
সীতাকুণ্ড শীতলপুর শ্রী শ্রী লোকনাথ বাবার ২৯৬তম শুভ আবির্ভাব উৎসব। নন্দীনি চৌধুরি ( রিনা) চট্টগ... বিস্তারিত
নড়াইলে সাংবাদিক হেনস্থা মো গোলাম কিবরিয়া নড়াইল জেলা : নড়াইলের বিছালী ইউনিয়নের বন্নির মোড় ... বিস্তারিত