বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ ০৩:৪৮ এএম
রুবেল শেখ সিরাজগঞ্জের বিভিন্নস্থানে টেবিল ও বেঞ্চে কয়েন ঠুকে গান গেয়ে দর্শকদের আনন্দ দেয়া খুদে শিল্পী সুমন শেখ (১৬) মারা গেছেন। সোমবার (১ মে) দুপুরে তার মৃত্যু হয়। শিল্পী সুমন শেখ সদর উপজেলার খোকশাবাড়ি ইউনিয়নের শালুয়াভিটা গ্রামের আল-আমিন শেখের ছেলে। তার মৃত্যুতে পুরো এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। সুমনের বাবা আল-আমিন শেখ জানান, সোমবার দুপুরে নিজ বাড়িতে সুমন অসুস্থ হয়ে পড়লে পরিবারের সদস্যরা তাকে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। পরে মরদেহ তার গ্রামের বাড়িতে আনা হয়। নিহতের মরদেহ দেখে আত্মীয়-স্বজনসহ স্থানীয়রা কান্নায় ভেঙে পড়েন। সুমনের স্বজনেরা জানান, ৮ থেকে ৯ বছর বয়সে সুমন গাছ থেকে পড়ে মাথায় আঘাত পায়। পরে চিকিৎসা করে অনেক সময় ভালো আবার কিছু সময় অবনতি হতো। দরিদ্র পরিবার হওয়ায় তাকে উন্নত চিকিৎসা করাতে পারেনি তার পরিবার। আর এ কারণেই অল্প বয়সে তার মৃত্যু হয়েছে। রাতেই রহমতগঞ্জ কবরস্থানে জানাজা নামাজ শেষে তাকে দাফন করা হয়। খোকশাবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাশেদুল হাসান বলেন, সুমন সিরাজগঞ্জসহ আশপাশের বিভিন্ন জেলায় ঘুরে ঘুরে টেবিল বা বেঞ্চে কয়েন ঠুকে গান গেয়ে দর্শকদের আনন্দ ও বিনোদন দিয়ে যে টাকা পেতো তা দিয়েই দরিদ্র বাবার সংসারে সহযোগীতা করতেন। তার অসাধারণ প্রতিভা ছিলো গানের গলা। অল্প দিনেই সুমন তার গান দিয়ে সবার মন জয় করে জনপ্রিয়তা পায়। সেই সঙ্গে সুমনের কণ্ঠে গাওয়া গান ফেসবুক, ইউটিউবসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে দেশব্যাপী সারা ফেলে। সুমনের এই অকাল মৃত্যুতে দৈনিক আই বার্তার প্রকাশক ও সিটিজিক্রাইম টিভির চেয়ারম্যান শোক প্রকাশ করেছে সবাই।
চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসিইউতে ৫ দিন চিকিৎসাধীন থাকার পর মৃত্যু মৃত্যুর ঘটনায় স্বামী ও স... বিস্তারিত
শোক সংবাদ শোক সংবাদ, ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় সাংবাদিক কাজী আশরাফের মৃত্যু : ইন্নালিল্লাহি ওয়া ই... বিস্তারিত
সীতাকুণ্ড শীতলপুর শ্রী শ্রী লোকনাথ বাবার ২৯৬তম শুভ আবির্ভাব উৎসব। নন্দীনি চৌধুরি ( রিনা) চট্টগ... বিস্তারিত
নড়াইলে সাংবাদিক হেনস্থা মো গোলাম কিবরিয়া নড়াইল জেলা : নড়াইলের বিছালী ইউনিয়নের বন্নির মোড় ... বিস্তারিত
অনুপ্রেরণায় নবদিগন্ত দেশ গড়ার অঙ্গীকারে ফুলবাড়ীর কৃতিদের বরণ করে নিল বাংলাদেশ ইসলামী ছাত্রশিবি... বিস্তারিত
দীঘিনালায় হিল ভিডিপি সদস্যদের অর্থায়নে ওষুধ বিতরণ ও ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান দীঘি... বিস্তারিত