বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ ০৩:৪৯ এএম
নইমুল হক নায়ুম, বালিয়াডাঙ্গী, ঠাকুরগাঁও প্রতিনিধি: "দেশের উন্নয়ন মানুষের ভাগ্য পরিবর্তন" এই শ্লোগানকে সামনে রেখে শেখ হাসিনা সরকারের উন্নয়ন জনগনের মধ্যে তুলে ধরে উঠান বৈঠক করেছেন ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মাজহারুল ইসলাম সুজন। সোমবার (১-মে) বিকালে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার ৬নং ভানোর ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে ভানোর গোয়ালটলী গ্রামে উঠান বৈঠকের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সহকারী অধ্যাপক দেলোয়ার হোসেন সিদ্দিকীর সভাপতিত্বে ও ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম মামুন সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঠাকুরগাঁও-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ দবিরুল ইসলাম এমপি মহোদয়ের সুযোগ্য পুত্র ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মাজহারুল ইসলাম সুজন। প্রধান অতিথির বক্তব্যে সুজন বলেন, শেখ হাসিনার সরকার জনবান্ধব সরকার। আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে সবাই নিরাপদ, শান্তি ও স্বস্বিতে থাকে, দেশও এগিয়ে যায়। জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের ধারা অব্যাহত রাখতে তাকে আগামী নির্বাচনে নৌকায় ভোট দেয়ার আহ্বান করেন তিনি। এসময় উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, উপজেলা তাঁতী লীগের সভাপতি সাদেকুল ইসলাম, উপজেলা জাতীয় হিন্দু মহাজোটের সাঃ সম্পাদক সুজন ঘোষ, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম, মহিলা যুবলীগের সভাপতি ফরিদা ইয়াসমিন, সাধারণ সম্পাদক সুমনা আকতার সীমা, উপজেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি আব্দুল কাদের, ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি ইমরুল হাসান হিরা ও সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান সহ আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসিইউতে ৫ দিন চিকিৎসাধীন থাকার পর মৃত্যু মৃত্যুর ঘটনায় স্বামী ও স... বিস্তারিত
শোক সংবাদ শোক সংবাদ, ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় সাংবাদিক কাজী আশরাফের মৃত্যু : ইন্নালিল্লাহি ওয়া ই... বিস্তারিত
সীতাকুণ্ড শীতলপুর শ্রী শ্রী লোকনাথ বাবার ২৯৬তম শুভ আবির্ভাব উৎসব। নন্দীনি চৌধুরি ( রিনা) চট্টগ... বিস্তারিত
নড়াইলে সাংবাদিক হেনস্থা মো গোলাম কিবরিয়া নড়াইল জেলা : নড়াইলের বিছালী ইউনিয়নের বন্নির মোড় ... বিস্তারিত
অনুপ্রেরণায় নবদিগন্ত দেশ গড়ার অঙ্গীকারে ফুলবাড়ীর কৃতিদের বরণ করে নিল বাংলাদেশ ইসলামী ছাত্রশিবি... বিস্তারিত
দীঘিনালায় হিল ভিডিপি সদস্যদের অর্থায়নে ওষুধ বিতরণ ও ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান দীঘি... বিস্তারিত