বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ ০৪:৩১ এএম
সাতক্ষীরা শ্যামনগর উপজেলা প্রতিনিধি।
সাতক্ষীরার শ্যামনগর উপজেলার সৈয়দালীপুর এলাকার শহিদ শেখ রাসেল ভূমিহীন পল্লীতে হামলা চালিয়ে ভাংচুর, লুটপাট ও ভূমিহীনদের উচ্ছেদের প্রতিবাদে মানববন্ধন করেছে শতশত ভূক্তভোগি ভূমিহীনরা।
হামলাকারি ভমিদস্যুদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের পাশাপাশি ভূমিহীনদের খাস জমি ফেরত দেয়ার দাবিতে সোমবার ( 1 মে) বেলা সাড়ে ১১টার দিকে শ্যামনগর উপজেলা পরিষদ চত্বরে এই মানববন্ধনের আয়োজন করা হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, শ্যামনগর উপজেলা ভূমি অফিসের আওতাধীন নুরনগর ও নকিপুর তপশীলদারের অধীনে সৈয়দালীপুর, ভবানিপুর, মানিকপুর, কল্যাণপুর ও বাদঘাটা মৌজার ৩৮ একর ৫৪ শতক জমি পিউ ৯৮/৭২ এর ১৫১
এইচ ধারা মোতাবেক শ্যামনগর সহকারী কমিশনার (ভূমি) বাংলাদেশ সরকারের অনুকূলে খাস করেন। পরবর্তীতে ওই জমি ২০০৪ সালের ১৭ মার্চ ৩৮টি অসহায় দরিদ্র ভূমিহীন পরিবারের মাঝে ইজারা দিয়ে দখল প্রদান করেন। সেই থেকে ভূমিহীনরা উক্ত খাস জমিতে ঘর-বাড়ি, রান্না ঘর, গোয়ালঘর, একটি পাঞ্জেগানা মসজিদ নির্মাণ করে ও কিছু অংশ জমিতে মৎস ঘের করে শান্তিপূর্নভাবে ভোগ দখল করে আসছিল।
উক্ত জমির মধ্যে সৈয়দালীপুর মৌজার বি, এস- ১৪৬, ১৪৯ এর এস,এ ৭২, ৭৩, ৭৪, দাগে ২৯ একর ২৮ শতক জমি রয়েছে। এনিয়ে এলাকার চিহিৃত ভূমিদস্যু বাধঘাটা গ্রামের মৃত এলাই বক্স গাজীর ছেলে আলহাজ্ব আব্দুল গফুর ওরফে গুলি গফুর ও তার ছেলে আলমগীর হোসেন আদালতে একাধিক মামলা করে হেরে যায়। এরপর তারা পেশি শক্তির বলে ওই সরকারি খাস সম্পত্তি জরদখলের পায়তারা শুরু করে।
বক্তারা আরো বলেন, আদালতের রায় পক্ষে নিয়ে শহিদ শেখ রাসেল ভূমিহীন পল্লীতে ৩৮টি দরিদ্র ভূমিহীন পরিবার শান্তিপূর্নভাবে বসবাস করতে থাকেন। কিন্তু আব্দুল গফুর এর হুকুমে তার ছেলে আলমগীর হোসেন, বাধঘাটা গ্রামের মোয়াজ্জেম হোসেনের ছেলে জুলফিকার, সৈয়দালীপুর গ্রামের দেড়ো মোহাম্মাদ গাজীর ছেলে আতাউর রহমানের নেতৃত্বে গত ৯ ফেব্রুয়ারি বেলা ২টার দিকে ৪০/৫০ জন সন্ত্রাসী দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে শহিদ শেখ রাসেল ভূমিহীন পল্লীতে বসবাসকারি সৈয়দালীপুর মৌজাধীন ২৮টি ভূমিহীন পরিবারের বাড়িঘরে হামলা চালিয়ে তাদেরকে তাড়িয়ে দেয়।
এসময় তারা ভূমিহীনদের ঘরবাড়ি ভাংচুর, লুটপাট ও অগ্নি সংযোগ করে পুড়িয়ে দেয়। হামলাকালে সেখানে অবস্থিত পাঞ্জেগানা মসজিদটিও ভেঙে গুড়িয়ে দেয় সন্ত্রাসীরা। ঘটনার পর থেকে উচ্ছেদের শিকার ২৮টি ভূমিহীন পরিবার মানবতার জীবন যাপন করছে তারা এসময় ভূমিহীন পল্লীতে হামলাকারি ভমিদস্যুদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের পাশাপাশি ভূমিহীনদের খাস জমি ফেরত দেয়ার জোর দাবি জানান। একই সাথে সেখানে ভূমিহীনদের শান্তিপূর্ণ বসবাসের পরিবেশ সৃষ্টি করতে স্থানীয় প্রশাসন, সাতক্ষীরা জেলা প্রশাসক, পুলিশ সুপার সহ সংশ্লিষ্ট উর্দ্ধতন কৃর্তপক্ষের জরুরী হস্তক্ষেপ কামনা করেন তারা।
মানববন্ধনে বক্তব্য রাখেন, ভূমিহীন পল্লীর আত্তাফ হোসেন, আলী হোসেন, অজিয়ার রহমান, শাহজাহান আলী, আবু সাইদ, আব্বাস আলী, মমতাজ বেগম, রমেছা খাতুন প্রমূখ।
চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসিইউতে ৫ দিন চিকিৎসাধীন থাকার পর মৃত্যু মৃত্যুর ঘটনায় স্বামী ও স... বিস্তারিত
শোক সংবাদ শোক সংবাদ, ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় সাংবাদিক কাজী আশরাফের মৃত্যু : ইন্নালিল্লাহি ওয়া ই... বিস্তারিত
সীতাকুণ্ড শীতলপুর শ্রী শ্রী লোকনাথ বাবার ২৯৬তম শুভ আবির্ভাব উৎসব। নন্দীনি চৌধুরি ( রিনা) চট্টগ... বিস্তারিত
নড়াইলে সাংবাদিক হেনস্থা মো গোলাম কিবরিয়া নড়াইল জেলা : নড়াইলের বিছালী ইউনিয়নের বন্নির মোড় ... বিস্তারিত
অনুপ্রেরণায় নবদিগন্ত দেশ গড়ার অঙ্গীকারে ফুলবাড়ীর কৃতিদের বরণ করে নিল বাংলাদেশ ইসলামী ছাত্রশিবি... বিস্তারিত
দীঘিনালায় হিল ভিডিপি সদস্যদের অর্থায়নে ওষুধ বিতরণ ও ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান দীঘি... বিস্তারিত
চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসিইউতে ৫ দিন চিকিৎসাধীন থাকার পর মৃত্যু মৃত্যুর ঘটনায় স্বামী ও স... বিস্তারিত
শোক সংবাদ শোক সংবাদ, ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় সাংবাদিক কাজী আশরাফের মৃত্যু : ইন্নালিল্লাহি ওয়া ই... বিস্তারিত
সীতাকুণ্ড শীতলপুর শ্রী শ্রী লোকনাথ বাবার ২৯৬তম শুভ আবির্ভাব উৎসব। নন্দীনি চৌধুরি ( রিনা) চট্টগ... বিস্তারিত
নড়াইলে সাংবাদিক হেনস্থা মো গোলাম কিবরিয়া নড়াইল জেলা : নড়াইলের বিছালী ইউনিয়নের বন্নির মোড় ... বিস্তারিত