বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ ০৪:৩১ এএম
গাউছ-উর রহমান।। মাদারীপুর জেলা প্রতিনিধিঃ মাদারীপুরের ডাসারে স্মাটকার্ড বিতরণকালে ছিনতাইয়ের সময় ছিনতাইকারী চক্রের ৭ নারী সদস্যকে আটক করেছে স্থানীয় জনতা। আজ ২৯ এপ্রিল-২০২৩ খ্রিঃ শনিবার বেলা ১১ দিকে উপজেলার নবগ্রাম ইউনিয়নে এ ছিনতাইয়ের ঘটনা ঘটে। ভুক্তভোগী ও সরজমিনে গিয়ে জানা গেছে, উপজেলার নবগ্রাম উচ্চ বিদ্যালয়ে স্মাটকার্ড বিতরণকালে বীর মুক্তিযোদ্ধা চিন্তাময়ী বাড়ৈর গলায় থাকা স্বর্ণের চেইন ছিনতাইয়ের সময় হাতেনাতে প্রথমে দুই নারী ছিনতাই চক্রের সদস্য আটক হয়।একই সময়ে স্মাটকার্ড সংগ্রহ করতে আসা আরও কিছু ভুক্তভোগীদের অভিযোগের ভিত্তিতে ঘটনা স্থান থেকে আরও নারী ছিনতাইকারী চক্রের পাঁচ সদস্যকে আটক করে স্থানীয় জনতা। পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে আসলে ছিনতাইকারী নারী ৭ সদস্যকে পুলিশের হাতে সোপর্দ করে, স্থানীয় জনতা।আটককৃত ছিনতাই চক্রের সদস্যরা হলেন- নিহারারা (৫০), রেকসনা (৪০)পারুল (৩৫), রোজিনা (৩০) সাহিদা (৮০), লামিয়া (৩০)।চক্রের সদস্যরা তাদের ঠিকানা প্রাথমিকভাবে ব্রহ্মণবাড়িয়ার কথা জানান। ভুক্তভোগী কাকলি সরকার বলেন, স্মাটকার্ড নেওয়ার সময় প্রচুর ভীড় ছিল। এসময় ছিনতাই চক্রের তিন সদস্য আমাকে ঘিরে ধরে।পরে গলায় হাত দিয়ে দেখি আমার স্বর্ণের চেইন নেই।আমি তাদের শাস্তি চাই। এবিষয়ে নবগ্রাম ইউনিয়নের চেয়ারম্যান দুলাল তালুকদার জানান, সকাল থেকে শান্তিপূর্ণভাবে নবগ্রাম উচ্চ বিদ্যালয়ে স্মাটকার্ড বিতরণ কর্মসূচি ছিল।এসময় একদল মহিলা ছিনতাইকারী চক্রের সদস্যরা ভীড়ের মধ্যে ঢুকে স্বর্ণের চেইন ছিনতাইয়ের সময় জনগন তাদের হাতেনাতে আটক করতে সক্ষম হয়।এরা সংঘবদ্ধ ছিনতাকারী চক্রের সদস্য। ডাসার থানার ওসি মোঃ হাসানুজ্জামান ছিনতাই চক্রের ৭ নারী সদস্যকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।তিনি জানান তাদের বিরুদ্ধে আইনাানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসিইউতে ৫ দিন চিকিৎসাধীন থাকার পর মৃত্যু মৃত্যুর ঘটনায় স্বামী ও স... বিস্তারিত
শোক সংবাদ শোক সংবাদ, ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় সাংবাদিক কাজী আশরাফের মৃত্যু : ইন্নালিল্লাহি ওয়া ই... বিস্তারিত
সীতাকুণ্ড শীতলপুর শ্রী শ্রী লোকনাথ বাবার ২৯৬তম শুভ আবির্ভাব উৎসব। নন্দীনি চৌধুরি ( রিনা) চট্টগ... বিস্তারিত
নড়াইলে সাংবাদিক হেনস্থা মো গোলাম কিবরিয়া নড়াইল জেলা : নড়াইলের বিছালী ইউনিয়নের বন্নির মোড় ... বিস্তারিত
অনুপ্রেরণায় নবদিগন্ত দেশ গড়ার অঙ্গীকারে ফুলবাড়ীর কৃতিদের বরণ করে নিল বাংলাদেশ ইসলামী ছাত্রশিবি... বিস্তারিত
দীঘিনালায় হিল ভিডিপি সদস্যদের অর্থায়নে ওষুধ বিতরণ ও ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান দীঘি... বিস্তারিত