বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ ০৪:৩১ এএম
নইমুল হক নায়ুম, বালিয়াডাঙ্গী, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে আগুনে পুড়ে আব্দুল আলিম ও আক্তারুল নামে দ্ইু আপন ভাইয়ের ০৮ গরু মারা গেছে। এতে তাদের প্রায় ৮-১০ লাখ টাকার ক্ষতি হয়েছে। কষ্টের সম্বলটুকু হারিয়ে যেন নিঃস্ব হয়ে পড়েছেন তাঁরা। বৃহস্পতিবার (২৭ এপ্রিল) রাত সাড়ে টার সময় উপজেলার বড়পলাশবাড়ী ইউনিয়নের মোড়লহাট শাসসিয়া গ্রামে এ ঘটনা ঘটে। আপন দুই ভাই ওই গ্রামের মৃত শাহাবুদ্দিনের ছেলে। বিষয়টি নিশ্চিত করে বড়পলাশবাড়ী ইউনিয়নের চেয়ারম্যান শাহাবুদ্দিন মিঞা। স্থানীয় আলমগীর বলেন, রাতে সাড়ে ১১ টায় হঠাৎ গোয়াল ঘরে আগুনে। পরে ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা এসে আগুন নিয়ন্ত্রনে আসে। তবে ততক্ষনে গোয়াল ঘরে থাকা ৯ টি গরুর মধ্যে ৮টি গরু পুড়ে মারা যায়। এবং ১টি গরুর বেশি ভাগই পুড়ে গেছে। আগুনে ক্ষতিগ্রস্ত দুই ভাইয়ের সহায়তার জন্য প্রধানমন্ত্রীর দৃষ্টি কামনা করেন বলে জানান তিনি। আগুনে ক্ষতিগ্রস্ত আব্দুল আলিম বলেন, খুব কষ্ট লাগে, গরুগুলো নিজের ছেলের মত যত্ন করে লালন পালন করছিলাম। মোবাইলের সার্ভিস এর কাজ করে ও কৃষি কাজ করে অনেক কষ্টে গরু ক্রয় করি। গরুগুলো বিক্রি করে মেয়ের বিয়ে দিতাম। এখন কি করব কিছুই বলতে পারছি না। আগুনে ক্ষতিগ্রস্ত আক্তারুল ইসলাম বলেন, আমি কৃষি কাজ করে অনেক কষ্টে গরুগুলো কিনছিলাম। আমার ভাই আর আমি এক গোয়াল ঘরে গরু রাখতাম। কিভাবে আগুন লাগল তা জানি না তবে মনে হচ্ছে ভেতরে কয়েলের আগুনে সব পুড়ে ছাই হয়ে গেল। ২টা জার্সি গরু আর ৬ টি দেশী গরু পুড়ে গেছে। বালিয়াডাঙ্গী ফায়ার সার্ভিস লিডার সফিউল্লাহ্ বসুনিয়া জানান, খবর পেয়ে দ্রুত আগুন নিয়ন্ত্রনে আনি। প্রাথমিক ধারণা এটি কয়েলের আগুন থেকে সূত্রপাত বলে জানান তিনি।
চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসিইউতে ৫ দিন চিকিৎসাধীন থাকার পর মৃত্যু মৃত্যুর ঘটনায় স্বামী ও স... বিস্তারিত
শোক সংবাদ শোক সংবাদ, ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় সাংবাদিক কাজী আশরাফের মৃত্যু : ইন্নালিল্লাহি ওয়া ই... বিস্তারিত
সীতাকুণ্ড শীতলপুর শ্রী শ্রী লোকনাথ বাবার ২৯৬তম শুভ আবির্ভাব উৎসব। নন্দীনি চৌধুরি ( রিনা) চট্টগ... বিস্তারিত
নড়াইলে সাংবাদিক হেনস্থা মো গোলাম কিবরিয়া নড়াইল জেলা : নড়াইলের বিছালী ইউনিয়নের বন্নির মোড় ... বিস্তারিত
অনুপ্রেরণায় নবদিগন্ত দেশ গড়ার অঙ্গীকারে ফুলবাড়ীর কৃতিদের বরণ করে নিল বাংলাদেশ ইসলামী ছাত্রশিবি... বিস্তারিত
দীঘিনালায় হিল ভিডিপি সদস্যদের অর্থায়নে ওষুধ বিতরণ ও ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান দীঘি... বিস্তারিত