শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬ ০৯:৫৯ এএম
মঙ্গলবার (২০ ডিসেম্বর) সন্ধ্যা ৭টার দিকে তারাগঞ্জের কুর্শা অনন্তপুর মণ্ডলপাড়া এলাকার বাসিন্দা বাবুল মিয়ার মরদেহ শনাক্তের পর পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
এর আগে সোমবার (১৯ ডিসেম্বর) রংপুর-দিনাজপুর মহাসড়কের তারাগঞ্জের খিয়ারজুম্মা নেংটিছিড়া ব্রিজ-সংলগ্ন এলাকায় অ্যাম্বুলেন্স, ইজিবাইক ও ট্রাকের ত্রিমুখী সংঘর্ষে পাঁচজন নিহত হন। এর মধ্যে চারজনের পরিচয় শনাক্ত হলে তাদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। কিন্তু একজনের পরিচয় শনাক্ত না হওয়ায় মরদেহ হস্তান্তর করা যাচ্ছিল না। মঙ্গলবার সন্ধ্যা ৭টায় পরিবারের সদস্যরা তারাগঞ্জ হাইওয়ে থানায় আবেদন করলে মরদেহ হস্তান্তর করা হয়।
আরও পড়ুন: রংপুরে ত্রিমুখী সংঘর্ষে ৫ জন নিহত
পুলিশ ও প্রত্যক্ষদর্শী জানায়, তারাগঞ্জ বাসস্ট্যান্ড থেকে যাত্রী নিয়ে একটি ইজিবাইক সৈয়দপুরের দিকে যাচ্ছিল। মহাসড়কের খিয়ারজুম্মা নেংটিছেঁড়া সেতুর কাছে পৌঁছালে ট্রাকটি ইজিবাইকে ধাক্কা দিলে সৈয়দপুর থেকে ছেড়ে আসা রংপুরগামী একটি অ্যাম্বুলেন্সের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই চারজন মারা যান। আহত অবস্থায় তিনজনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় আরও একজন মারা যান। বর্তমানে হাসপাতালে দুই জন চিকিৎসাধীন রয়েছেন। নিহতরা সবাই ইজিবাইকের যাত্রী।
তারাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মো. মাহাবুব মোরশেদ জানান, নিহত চারজনের পরিচয় শনাক্ত করে সোমবার রাতেই মরদেহ নিজ নিজ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় বাবুল মিয়ার মরদেহও হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় অজ্ঞাত ট্রাক ও অ্যাম্বুলেন্স চালকের নামে মামলা হয়েছে।
আরও পড়ুন: গাইবান্ধায় বাসচাপায় রিকশাযাত্রী নিহত, আহত ৩
অতিরিক্ত জেলা প্রশাসক ফিরুজুল ইসলাম বলেন, সড়ক দুর্ঘটনায় নিহতদের মরদেহ সৎকারে জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রতি পরিবারকে ২০ হাজার টাকা ক্ষতিপূরণ দেয়া হবে। ঘটনা তদন্তে জেলা প্রশাসনের পক্ষ থেকে ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
সড়ক দুর্ঘটনায় অপর চার নিহত ব্যক্তি হলেন- তারাগঞ্জের আলমপুর ইউনিয়নের শেরমস্ত বানিয়াপাড়া গ্রামের আজানুর রহমান (৪৫), একই ইউনিয়নের পাতিলভাঙা গ্রামের খাদেমুল ইসলাম (৩৮), উত্তর চাদখানা গ্রামের লাবু মিয়া (১৩) ও সৈয়দপুর পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মোহাম্মদ আলী (৫২)।
বাঁশখালী একজন দক্ষ ও সাহসী পুলিশ কর্মকর্তা পেয়েছে ওসি রবিউল হকের মাদকবিরোধী তৎপরতায় বৈলছড়িতে স্... বিস্তারিত
বাঁশখালী একজন দক্ষ ও সাহসী পুলিশ কর্মকর্তা পেয়েছে ওসি রবিউল হকের মাদকবিরোধী তৎপরতায় বৈলছড়িতে স্... বিস্তারিত
সোলাইমান রুবেলকে নিয়ে অপপ্রচার: সত্য যাচাই ছাড়া মন্তব্য না করার আহ্বান সামাজিক যোগাযোগমাধ্যমসহ ... বিস্তারিত
সাংবাদিক কামরুল হাসান জয়ের জন্মদিন পালন সিটিজি ক্রাইম টিভি পরিবারের পক্ষ থেকে শুভেচ্ছা, ভালোবাস... বিস্তারিত
চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসিইউতে ৫ দিন চিকিৎসাধীন থাকার পর মৃত্যু মৃত্যুর ঘটনায় স্বামী ও স... বিস্তারিত
শোক সংবাদ শোক সংবাদ, ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় সাংবাদিক কাজী আশরাফের মৃত্যু : ইন্নালিল্লাহি ওয়া ই... বিস্তারিত