বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ ০৫:০৯ এএম
মো: রবিউল ইসলাম জেলা প্রতিনিধি, লালমনিরহাট "বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণ - বিনামূল্যে আইনি সেবার দার উন্মোচ" এই প্রতিবাদে লালমনিরহাটে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে শুক্রবার সকালে জেলা আইনজীবী সমিতি প্রাঙ্গণ হতে র্যালি বের হয়ে শহর প্রদক্ষিণ করে। পরে জেলা আইনজীবী সমিতির মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান এবং জেলা ও দায়রা জজ মোহাম্মদ মিজানুর রহমান। বক্তব্য দেন, জেলা প্রশাসক মোহাম্মদ উল্ল্যাহ, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এস এম রেজাউল বারি, জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মতিয়ার রহমান ও পুলিশ সুপার সাইফুল ইসলাম প্রমূখ। এসময় আইনজীবী ও রাজনৈতিক নেতৃবৃন্দ সহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, জাতীয় আইনগত সহায়তা সংস্থা লালমনিরহাট লিগ্যাল এইড গত এক বছরে বিনামূল্যে ফৌজদারি, দেওয়ানী ও পারিবারিক ৩৮৯টি অভিযোগ নিষ্পত্তি করেছে । এ পর্যন্ত অভিযোগ নিষ্পত্তি করে ১ কোটি ৩২ লাখ ৬৯ হাজার ২৫১ টাকা আদায় করে ভুক্তভোগী পরিবারকে প্রদান করেছে। চলতি বছরের ৩১ মার্চ পর্যন্ত জেলা লিগ্যাগ এইড থেকে বিনামূল্যে আইনজীবী পেয়ে আদালতে বিচার প্রার্থীর পরিবারের সংখ্যা ৯৪৫ টি। চলমান অভিযোগ রয়েছে আরো ১১৮ টি।
চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসিইউতে ৫ দিন চিকিৎসাধীন থাকার পর মৃত্যু মৃত্যুর ঘটনায় স্বামী ও স... বিস্তারিত
শোক সংবাদ শোক সংবাদ, ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় সাংবাদিক কাজী আশরাফের মৃত্যু : ইন্নালিল্লাহি ওয়া ই... বিস্তারিত
সীতাকুণ্ড শীতলপুর শ্রী শ্রী লোকনাথ বাবার ২৯৬তম শুভ আবির্ভাব উৎসব। নন্দীনি চৌধুরি ( রিনা) চট্টগ... বিস্তারিত
নড়াইলে সাংবাদিক হেনস্থা মো গোলাম কিবরিয়া নড়াইল জেলা : নড়াইলের বিছালী ইউনিয়নের বন্নির মোড় ... বিস্তারিত
অনুপ্রেরণায় নবদিগন্ত দেশ গড়ার অঙ্গীকারে ফুলবাড়ীর কৃতিদের বরণ করে নিল বাংলাদেশ ইসলামী ছাত্রশিবি... বিস্তারিত
দীঘিনালায় হিল ভিডিপি সদস্যদের অর্থায়নে ওষুধ বিতরণ ও ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান দীঘি... বিস্তারিত