বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ ০৫:১০ এএম
মোঃমহিউদ্দীন আহম্মদ বাপ্পী,বিশেষ প্রতিনিধি: অবশেষে বৈশাখ তার চোখ রাঙানো শুরু করেছে। দেখাতে শুরু করেছে তার ভয়াবহ রুপ। বৃহস্পতিবার বিকালে যশোরের শার্শা উপজেলায় কয়েক মিনিটের হালকা কালবৈশাখী ঝড়ে আম সহ কৃষকের সোনালী ফষল ব্যাপক ক্ষতির মুখে পড়েছে। অধিকাংশ আমের বাগানে ঝরে পড়া আম দেখে মনে হয় আম দিয়ে প্রকৃতিতে চাদর বিছিয়েছে। অধিকাংশ বাগানের ছোট বড় আম পড়ে নষ্ট হয়ে গেছে। ঝরে পড়া আম দেখে মাথায় হাত উঠেছে এখানকার আম চাষিদের। প্রাপ্ত তথ্য অনুযায়ী, শার্শা উপজেলায় চলতি মৌসুমে ৯ হাজার হেক্টোর জমিতে আমের বাগান রয়েছে। এর মধ্যে উপজেলা ব্যাপী প্রায় সব বাগানে কালবৈশাখী হানা দিয়েছে। নাভারণ বাজার এলাকার বাসিন্দা আম বাগান মালিক আনোয়ারুল ইসলাম জানান, বৃহস্পতিবার বিকালে ঝড়ে তার বাগানের বিভিন্ন জাতের প্রায় সবগুলো আম পড়ে নষ্ট হয়ে গেছে। একই কথা জানান, শার্শা, বাগআঁচড়া, রামপুর এলাকার আম চাষিরা। তারা বলেন, গত কয়েক বছরে প্রচুর লোকসানের পর এবার স্বপ্ন ছিল আমের ভালো দাম পাব। কালবৈশাখী ঝড়ে অনেক আম পড়ে নষ্ট হয়ে গেছে। শার্শা উপজেলা কৃষি কর্মকর্তা প্রতাপ মন্ডল জানান, ঝড়ে এ উপজেলাতে আম চাষিদের ব্যাপক ক্ষতি হয়েছে। বাগানের অনেক আম ঝরে পড়ায় আম চাষিদের লোকসান হবে মনে হচ্ছে। কালবৈশাখী ঝড়ের কবলে যদি আম চাষিদের আর না পড়তে হয় তাহলে কিছুটা স্বপ্ন দেখবে চাষিরা।
চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসিইউতে ৫ দিন চিকিৎসাধীন থাকার পর মৃত্যু মৃত্যুর ঘটনায় স্বামী ও স... বিস্তারিত
শোক সংবাদ শোক সংবাদ, ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় সাংবাদিক কাজী আশরাফের মৃত্যু : ইন্নালিল্লাহি ওয়া ই... বিস্তারিত
সীতাকুণ্ড শীতলপুর শ্রী শ্রী লোকনাথ বাবার ২৯৬তম শুভ আবির্ভাব উৎসব। নন্দীনি চৌধুরি ( রিনা) চট্টগ... বিস্তারিত
নড়াইলে সাংবাদিক হেনস্থা মো গোলাম কিবরিয়া নড়াইল জেলা : নড়াইলের বিছালী ইউনিয়নের বন্নির মোড় ... বিস্তারিত
অনুপ্রেরণায় নবদিগন্ত দেশ গড়ার অঙ্গীকারে ফুলবাড়ীর কৃতিদের বরণ করে নিল বাংলাদেশ ইসলামী ছাত্রশিবি... বিস্তারিত
দীঘিনালায় হিল ভিডিপি সদস্যদের অর্থায়নে ওষুধ বিতরণ ও ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান দীঘি... বিস্তারিত