বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ ০৫:১০ এএম
বিস্তারিত ডেস্ক রিপোর্টে চট্টগ্রাম বাঁশখালী কাথারিয়া বাগমারা উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সম্বোধনা অনুষ্ঠানে আওয়ামী লীগের সভাপতি ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যার কে দাওয়াত কিংবা অবগত করানো হয় নাই। যা অত্র এলাকায় সমালোচনার সৃষ্টি করেছে। কাথরিয়া ইউনিয়ন আওয়ামীলীগ এর সম্মানিত সভাপতি ও কাথরিয়া ইউনিয়ন পরিষদের এর বর্তমান চেয়ারম্যান জনাব আলহাজ্ব ইবনে আমিন। তাকে সহ অত্র ইউনিয়ন পরিষদের কোন সদস্য কে স্কুলের বিদায় অনুষ্ঠানে দাওয়াত দেওয়া হয় নাই। বর্তমান ইউনিয়নের মধ্যে তিরিশ হাজার পরিবার নিয়ে গঠিত। যেখানে তিনি একটা পরিবারের মধ্যমনি বা প্রধান ব্যক্তি। তিনি হলেন ইউনিয়ন এর একজন চেয়ারম্যান। একজন চেয়ারম্যানকে সম্মান করতে না পারলে অসম্মান করার অধিকার কারো নাই। এমনকি ইউনিয়ন পরিষদের কোন সদস্যকেও স্কুলের বিদায় অনুষ্ঠানে দাওয়াত পর্যন্ত করা হয় নাই। এ নিয়ে ইউনিয়ন জুড়ে জনমনে নেতিবাচক মনোভাব সৃষ্টি হয়েছে। সাধারণ মানুষের মনে অনেক প্রশ্নের উদ্ভব হয়েছে। শুধু তাই নয়, এ নিয়ে পক্ষে বিপক্ষে নানা সমালোচনার সৃষ্টি হয়েছে। তাদের মনে প্রশ্ন এইসবের পিছনে মুল কারণ টা কি? দাওয়াত দিলে কি এমন ক্ষতিসাধন হত? কাকে খুশি করার জন্য এইসব বিরোধিতা? জানতে চাইলে সিটিজি ক্রাইম টিভিকে বিক্ষুব্ধ জনতারা বলেন, আমার তো মনে হচ্ছে প্রতিহিংসাপরায়ণ হয়ে এসবের বিরোধিতা! তারপরেও…. এই প্রতিহিংসার রাজনীতি থেকে সবাইকে বেরিয়ে আসার জন্য জোরদাবী জানাচ্ছি। বিশেষ করে যারা সচেতন মহল আছেন আমাদের প্রিয় কাথরিয়া ইউনিয়নে দয়া করে বিবেক বুদ্ধি দিয়ে বিবেচনা করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। চট্টগ্রাম বাঁশখালী কাথারিয়া বাগমারা উচ্চ বিদ্যালয় স্কুল ছাত্রদের বিদায় সম্বোধনা অনুষ্ঠানে আওয়ামী লীগের সভাপতি ও ইউনিয়ন ইউনিয়নের চেয়ারম্যার কে দাওয়াত না দেওয়ায় এলাকাবাসীর ক্ষোভ ও তীব্র নিন্দা জানিয়েছেন আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ। তিনি একজন এলাকার জনপ্রিয় নির্বাচিত চেয়ারম্যান এবং আওয়ামী লীগের সভাপতি। তার শিক্ষাগত যোগ্যতা থাক বা না থাক, জনগণ তাকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন। তার জন্য সবাই তাকে সম্মান করতে হবে। স্কুল থেকে যদি এরকম শিক্ষা হয় তাহলে বাইরের লোকেরা কি করবে? কি শিখবে? এ বিষয়ে জানতে চাইলে কাথারিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইবনে আমিন বলেন, আমি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি, বর্তমান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, আমার স্বাক্ষরের জন্ম নিবন্ধন নিয়ে ছেলেমেয়েরা স্কুলে পড়ে। স্কুলটি আমার বাড়ির পাশে, তারা এমপি, ইউএনও এবং ওসিকে ওই অনুষ্ঠানে দাওয়াত দেয়নি। বহিরাগত লোক দিয়ে অনুষ্ঠান চালায়। সে জন্য আমি বিদ্যালয়ের বিদায় অনুষ্ঠান বন্ধ করে দিয়েছি। বাঁশখালী থানার ওসি মো. কামাল উদ্দিন বলেন, কাথারিয়া বাগমারা উচ্চ বিদ্যালয়ে বিদায় অনুষ্ঠানের একটি ঘটনা শুনেছি। কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সে জন্য অতিরিক্ত পুলিশ পাঠানো হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদুজ্জামান চৌধুরী বলেন, আমি বিদ্যালয়ের ঘটনার খবর শুনেছি। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে এ বিষয়টি খতিয়ে দেখার জন্য বলা হয়েছে।
চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসিইউতে ৫ দিন চিকিৎসাধীন থাকার পর মৃত্যু মৃত্যুর ঘটনায় স্বামী ও স... বিস্তারিত
শোক সংবাদ শোক সংবাদ, ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় সাংবাদিক কাজী আশরাফের মৃত্যু : ইন্নালিল্লাহি ওয়া ই... বিস্তারিত
সীতাকুণ্ড শীতলপুর শ্রী শ্রী লোকনাথ বাবার ২৯৬তম শুভ আবির্ভাব উৎসব। নন্দীনি চৌধুরি ( রিনা) চট্টগ... বিস্তারিত
নড়াইলে সাংবাদিক হেনস্থা মো গোলাম কিবরিয়া নড়াইল জেলা : নড়াইলের বিছালী ইউনিয়নের বন্নির মোড় ... বিস্তারিত
অনুপ্রেরণায় নবদিগন্ত দেশ গড়ার অঙ্গীকারে ফুলবাড়ীর কৃতিদের বরণ করে নিল বাংলাদেশ ইসলামী ছাত্রশিবি... বিস্তারিত
দীঘিনালায় হিল ভিডিপি সদস্যদের অর্থায়নে ওষুধ বিতরণ ও ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান দীঘি... বিস্তারিত
চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসিইউতে ৫ দিন চিকিৎসাধীন থাকার পর মৃত্যু মৃত্যুর ঘটনায় স্বামী ও স... বিস্তারিত
শোক সংবাদ শোক সংবাদ, ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় সাংবাদিক কাজী আশরাফের মৃত্যু : ইন্নালিল্লাহি ওয়া ই... বিস্তারিত
সীতাকুণ্ড শীতলপুর শ্রী শ্রী লোকনাথ বাবার ২৯৬তম শুভ আবির্ভাব উৎসব। নন্দীনি চৌধুরি ( রিনা) চট্টগ... বিস্তারিত
নড়াইলে সাংবাদিক হেনস্থা মো গোলাম কিবরিয়া নড়াইল জেলা : নড়াইলের বিছালী ইউনিয়নের বন্নির মোড় ... বিস্তারিত