বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ ০৫:১০ এএম
গাউছ-উর রহমান।। মাদারীপুর জেলা প্রতিনিধিঃ মাদারীপুর জেলার শিবচরের এক্সপ্রেসওয়েতে মাইক্রোবাসের ধাক্কায় ফারজানা (৮) নামের ১ শিশুর মৃত্যু হয়েছে। আজ ২৭ এপ্রিল বৃহস্পতিবার বিকালে এক্সপ্রেসওয়ের বন্দরখোলা এলাকায় রাস্তা পার হবার সময় এ দূর্ঘটনা ঘটে। নিহত শিশু ফারজানা মাদবরেরচর এলাকার ফিরোজ মোল্লার মেয়ে। শিশুটি ওই এলাকার বয়াতিকান্দি তালিমুল কুরআন মাদরাসার হেফজ বিভাগের ছাত্রী ছিল। মায়ের সাথে নানা বাড়ি বেড়াতে ভাঙ্গার উদ্দেশে যাচ্ছিল সে। জানা গেছে, বৃহস্পতিবার বিকালে নানা বাড়ি যাওয়ার উদ্দেশ্যে মায়ের সাথে বাড়ি থেকে রওনা হয় শিশু ফারজানা। উপজেলার বন্দরখোলা এলাকায় এক্সপ্রেসওয়েতে রাস্তা পার হতে গেলে মায়ের হাত থেকে ছুটে গেলে ঢাকাগামী একটি মাইক্রোবাস শিশুটিকে ধাক্কা দিলে গুরুতর আহত হয় সে। তাকে উদ্ধার করে পাঁচ্চর ইসলামিয়া হাসপাতালে নিতে নিতেই তার মৃত্যু হয়। শিশুটির মা রুমা বেগম জানান, দুপুরের পরে ছোট ছেলে রনি ও ফারজানাকে নিয়ে বাবার বাড়ী ভাঙ্গার উদ্দেশ্যে রওনা করি। সড়ক পার হওয়ার সময় বাম হাতে ছিল রনি ও ডান হাতে ছিল ফারজানা। সে মুহুর্তেই হাতে থেকে ছুটে রাস্তা পারাপারের সময় মাইক্রোবাসের নিচে চাপা পড়ে মেয়েটি।' শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আমিনুল ইসলাম জানান, খবর পেয়ে আমরা পাঁচ্চর হাসপাতালে ছুটে যাই। তবে ওখান থেকে শিশুটিকে অন্য হাসপাতালে নিয়ে যায়। সেখানে মারা যাওয়ার খবর আমরা পাইনি।
চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসিইউতে ৫ দিন চিকিৎসাধীন থাকার পর মৃত্যু মৃত্যুর ঘটনায় স্বামী ও স... বিস্তারিত
শোক সংবাদ শোক সংবাদ, ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় সাংবাদিক কাজী আশরাফের মৃত্যু : ইন্নালিল্লাহি ওয়া ই... বিস্তারিত
সীতাকুণ্ড শীতলপুর শ্রী শ্রী লোকনাথ বাবার ২৯৬তম শুভ আবির্ভাব উৎসব। নন্দীনি চৌধুরি ( রিনা) চট্টগ... বিস্তারিত
নড়াইলে সাংবাদিক হেনস্থা মো গোলাম কিবরিয়া নড়াইল জেলা : নড়াইলের বিছালী ইউনিয়নের বন্নির মোড় ... বিস্তারিত
অনুপ্রেরণায় নবদিগন্ত দেশ গড়ার অঙ্গীকারে ফুলবাড়ীর কৃতিদের বরণ করে নিল বাংলাদেশ ইসলামী ছাত্রশিবি... বিস্তারিত
দীঘিনালায় হিল ভিডিপি সদস্যদের অর্থায়নে ওষুধ বিতরণ ও ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান দীঘি... বিস্তারিত