বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ ০৫:০৬ এএম
এম জালাল উদ্দীন। খুলনার পাইকগাছা উপজেলার ৯নং চাঁদখালী ইউনিয়নের মৌখালী গ্রামের আব্দুল ওহাব সানার পুত্র ক্ষুদ্র কাঁচামাল ব্যবসায়ী মহিন সানার বাড়ী'তে গত শনিবার সন্ধ্যায় বৈদ্যুতিক চুলা থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিলো। যাহাতে তার বসত ঘর'সহ তিনটি ঘরে থাকা টাকা, ফার্নিচার, জামাকাপড়'সহ সবকিছু পুড়ে সম্পূর্ণরুপে ভষ্মিভূত হয়। ফলে পরিবারটি অসহায় হয়ে পড়ে। চলমান এ পরিস্থিতিতে বুধবার রাতে এ্যাডবেষ্টার টিন ও আর্থিক সহায়তা নিয়ে অসহায় পরিবারটির পাশে দাড়ালেন পাইকগাছা উপজেলার ৬নং লস্কর ইউনিয়নে নৌকা প্রতিকের বারবার নির্বাচিত চেয়ারম্যান "কাগজী প্রতিবন্ধী কল্যাণ ট্রাষ্ট ও লস্কর ইউনিয়ন অক্সিজেন ব্যাংকের" প্রতিষ্ঠাতা কে এম আরিফুজ্জামান (তুহিন)। উল্লেখ্য কিছুদিন আগে সিলেট সুনামগঞ্জে প্রলয়ংকরী বন্যার সময়ে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা নেতাকর্মীদের অসহায় মানুষের পাশে দাড়ানোর প্রতি আহবান জানিয়েছিলেন। চেয়ারম্যান তুহিন প্রধানমন্ত্রী শেখ হাসিনা'র সেই ডাকে সাড়া দিয়ে সুন্দরবনের কোলঘেষা কয়রা-পাইকগাছা থেকে প্রায় ৮৫০ কি:মি: সুদূর সুনামগঞ্জের দূর্গম অঞ্চলের তাহেরপুর ইউনিয়নের বিভিন্ন স্থানে অসহায় মানুষ পাশে ত্রাণ সহায়তা নিয়ে ছুটে গিয়েছিলেন এবং তিনি বন্যা কবলিত প্রতিবন্ধীদের নগদ অর্থ'সহ অসহায়দের ১ সপ্তাহ ধরে সম্ভাব্য সেবা প্রদান করেন। এছাড়া চেয়ারম্যান (তুহিন) অসহায় মানুষের পাশে দাড়ানোর ব্যাপারে মাননীয় প্রধানমন্ত্রীর সেই আহবানকে মাথায় রেখে সার্বক্ষনিক মানবিক কাজ করে চলেছেন। জানা যায় তিনি নিজ ইউনিয়ন'সহ পার্শবর্তী ইউনিয়ন এমনকি জেলা উপজেলার গন্ডি পেরিয়ে প্রতিবন্ধী, অসহায় ও বিপদগ্রস্থ মানুষের পাশে বিভিন্ন সময় খাদ্য সামগ্রী, হুইল চেয়ার, কম্বল ও আর্থিক সহায়তা'সহ নিজস্ব অর্থায়নে অসহায়'দের ঘর তৈরি করে দেওয়া, পা না থাকা প্রতিবন্ধীদের কৃত্তিম পা দেওয়া এবং প্রতিবন্ধীদের পড়া'শুনার খরচ'ও অব্যাহতভাবে চালিয়ে যাচ্ছেন। আর তাহার'ই ধারাবাহিকতায় বুধবার সন্ধ্যায় সম্প্রতি মৌখালী অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের প্রতি মানবিক সহায়তার হাত বাড়িয়ে দিলেন তিনি। চেয়ারম্যান তুহিন'র এমন মহতি উদ্যোগে স্থানীয় এলাকাবাসী'সহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত মহিন সানা কৃতজ্ঞতা ও সাধুবাদ জানিয়েছেন। এবিষয়ে চেয়ারম্যান তুহিন এর কাছে জানতে চাইলে তিনি বলেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডাকে সাড়া দিয়ে, তাহার একজন ক্ষুদ্র কর্মী হিসাবে সম্ভাব্য অসহায় মানুষের পাশে দাড়ানোর চেষ্টা করে যাচ্ছি এবং এগুলো অব্যাহতভাবে করে যাবো ইনশাআল্লাহ্
চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসিইউতে ৫ দিন চিকিৎসাধীন থাকার পর মৃত্যু মৃত্যুর ঘটনায় স্বামী ও স... বিস্তারিত
শোক সংবাদ শোক সংবাদ, ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় সাংবাদিক কাজী আশরাফের মৃত্যু : ইন্নালিল্লাহি ওয়া ই... বিস্তারিত
সীতাকুণ্ড শীতলপুর শ্রী শ্রী লোকনাথ বাবার ২৯৬তম শুভ আবির্ভাব উৎসব। নন্দীনি চৌধুরি ( রিনা) চট্টগ... বিস্তারিত
নড়াইলে সাংবাদিক হেনস্থা মো গোলাম কিবরিয়া নড়াইল জেলা : নড়াইলের বিছালী ইউনিয়নের বন্নির মোড় ... বিস্তারিত
অনুপ্রেরণায় নবদিগন্ত দেশ গড়ার অঙ্গীকারে ফুলবাড়ীর কৃতিদের বরণ করে নিল বাংলাদেশ ইসলামী ছাত্রশিবি... বিস্তারিত
দীঘিনালায় হিল ভিডিপি সদস্যদের অর্থায়নে ওষুধ বিতরণ ও ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান দীঘি... বিস্তারিত
চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসিইউতে ৫ দিন চিকিৎসাধীন থাকার পর মৃত্যু মৃত্যুর ঘটনায় স্বামী ও স... বিস্তারিত
শোক সংবাদ শোক সংবাদ, ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় সাংবাদিক কাজী আশরাফের মৃত্যু : ইন্নালিল্লাহি ওয়া ই... বিস্তারিত
সীতাকুণ্ড শীতলপুর শ্রী শ্রী লোকনাথ বাবার ২৯৬তম শুভ আবির্ভাব উৎসব। নন্দীনি চৌধুরি ( রিনা) চট্টগ... বিস্তারিত
নড়াইলে সাংবাদিক হেনস্থা মো গোলাম কিবরিয়া নড়াইল জেলা : নড়াইলের বিছালী ইউনিয়নের বন্নির মোড় ... বিস্তারিত