জেলার মোহাম্মদ এমরান হোসেন মিঞা ও সুপার মুহাম্মদ মঞ্জুর হোসেনের ত্বত্তাবধানে জেলখানায় অপরাধ নিয়ন্ত্রণে: বন্দীদের ঈদ উদযাপন 

জেলার মোহাম্মদ এমরান হোসেন মিঞা ও সুপার মুহাম্মদ মঞ্জুর হোসেনের ত্বত্তাবধানে জেলখানায় অপরাধ নিয়ন্ত্রণে: বন্দীদের ঈদ উদযাপন 

sub-editor    ১০:৪৯ পিএম, ২০২৩-০৪-২৩    67

জেলার মোহাম্মদ এমরান হোসেন মিঞা ও সুপার মুহাম্মদ মঞ্জুর হোসেনের ত্বত্তাবধানে জেলখানায় অপরাধ নিয়ন্ত্রণে: বন্দীদের ঈদ উদযাপন 

আজগর আলী মানিক :

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে বন্দী আছেন ৫ হাজার ১০০ জন। এর মধ্যে ৯০০ জন কয়েদি (সাজাপ্রাপ্ত)। ফাঁসির দণ্ডাদেশপ্রাপ্ত আসামি ৪২ জন। মুসলিম ছাড়াও অন্য ধর্মাবলম্বী আছেন ৩৯০ জন। এ সকল তথ্য জানা যায় কারা সূত্রে। 

সম্প্রতি ঈদুল ফিতরের দিন সকালে বন্দীদের দেওয়া হয় সেমাই, নারিকেল ও মুড়ি। কারা অভ্যন্তরে সকাল ৯টায় ঈদের নামাজ আদায় করেন বন্দীরা। কারাগারের যমুনা, কর্ণফুলী, পদ্মা, মেঘনা, সাঙ্গু ও হালদা ভবনে কঠোর নিরাপত্তার মধ্যে পৃথকভাবে নামাজ আদায় করেন তারা। 

অথচ কিছুদিন আগেও এতো আনন্দঘন কোনো সময় কাটাতে পারে নাই কারাবন্দীরা। অন্যায়, অত্যাচার, জুলুম যেন ছিলো নিত্য সঙ্গী। 

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে নতুন জেলার ও সুপার আসার পর থেকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের সবকিছু পাল্টে গেল। জেলখানায় অপরাধ করে নিয়মিত অপরাধের পুনরাবৃত্তি রোধে কঠোর নজরদারি বাড়াতে দায়িত্ব পালন করছেন বর্তমান জেলার ও সুপার মহোদয়। 

আগে জেলের ভিতরে সিআইডি হাবিবের নেতৃত্বে অবৈধ কর্মকান্ড চলমান ছিল। জেলার এমরান হোসেন  ও সুপার মঞ্জুর হোসেন আসার পর থেকে তা আর হচ্ছে না। সুপার মঞ্জুর হোসেন তাকে দায়িত্ব দেওয়ার পর থেকে জেলখানা নিয়ন্ত্রণে চলে আসে। 

এ হাবিব এক সময় কারারক্ষী ছিল। কারারক্ষী  থেকে জমাদার হয়েছেন। সেখান থেকে  পদোন্নতি পেয়ে সিআইডি হয়েছেন। এই দায়িত্ব পাওয়ার পর থেকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারগারের আসামিরা খুব অবহেলিত ছিল। 

আগে অনেক কারাবন্দী তাদের ন্যায্য খাবার, চিকিৎসা, সেবা কিছুই পেতো না। টাকার বিনিময়ে বিক্রি হতো খাবার, ঔষধ। এমনকি হাসপাতালের বেড পর্যন্ত ভাড়া হতো। অস্বাস্থ্যকর পরিবেশ থেকে রোগ ও মানষিক অবস্থা খারাপ হয়ে যায় কারাবন্দী মানুষের। 

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার নানা ঘটনার কারণে বছরজুড়ে ছিল আলোচনায়। দুর্নীতি দমন ও অন্যায় রোধে নতুন জেলার ও সুপারের উদ্যোগ প্রশংসার দাবি রাখে।

এবারের ঈদে গরুর মাংস ছিল বড় পিস। আসামিরা খুব খুশি। প্রতিটা ওয়ার্ডের দায়িত্বপ্রাপ্ত সকলে সতর্ক এবং আগের মত কোন সিট বিক্রি করতে পারে না। এই জেলার আর সুপারের নির্দেশ কোনো অপরাধ করলে সাথে সাথে তাকে পানিশমেন্ট দেয়ার। 

এদিকে ডেপুটি জেলার মাজহারুল ইসলামের দায়িত্ব পালনকালে আসামীরা জামিন পাওয়ার পরে গেইটের বাহিরে যাওয়ার সময় কোন প্রকার অনিয়ম-দুন্নতি হচ্ছে না। একসময় আসামিরা বের হওয়ার সময় সিআইডি ডিবি  পুলিশকে খবর দিয়ে আবারো গ্রেফতার করতো। 

কিন্তু জেলার মোহাম্মদ এমরান হোসেন মিঞা ও সুপার মুহাম্মদ মঞ্জুর হোসেনের ত্বত্তাবধানে জেলখানায় অপরাধ নিয়ন্ত্রণে চলে এসেছে। তারা দায়িত্ব পাওয়ার পর থেকে পূর্বের অনিয়মসমূহ আর হচ্ছে না।  

সকাল ছয়টা থেকে রাত দুইটা পর্যন্ত নিরলস পরিশ্রম করে যাচ্ছেন জেলার মোহাম্মদ এমরান হোসেন মিঞা ও সুপার মুহাম্মদ মঞ্জুর হোসেন। প্রতিটা ওয়ার্ডে ওয়ার্ডে পাখা দিচ্ছেন। গোসলের ব্যবস্থা হচ্ছে। ব্যবস্থা হচ্ছে স্বস্থসম্মত খাওয়া দাওয়ারও।

কোন সমস্যা আছে কি না দেখাশোনা করছেন চুলচেরা বিশ্লেষণ করে । আবার অবৈধ কোন কর্মকাণ্ড করলে, কিছু পাওয়া গেলে, সাথে সাথে তাকে শাস্তি দেওয়া হচ্ছে। এরকম একজন সিআইডি পেয়ে জেলার সুপার ও খুব আনন্দিত।

ঈদ উপলক্ষে কারাগারে থাকা অসহায় প্রায় ৫০০ বন্দীকে লুঙ্গি ও শাড়ি দেওয়া হয়েছে।এদিকে ঈদের দিন সকাল থেকে বিকেল পর্যন্ত কারাগারের সাক্ষাৎ কক্ষে ছিল দর্শনার্থীদের ভিড়। ঈদের খুশির দিনে স্বজনকে একনজর দেখার জন্য ঘণ্টার পর ঘণ্টাও অপেক্ষা করেছেন অনেকেই। সাক্ষাতের পাশাপাশি কারাগারের ভেতর থেকে অনেক বন্দী টেলিফোনে স্বজনদের সঙ্গে কথাও বলেছেন। 

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের জ্যেষ্ঠ তত্ত্বাবধায়ক মুহাম্মদ মঞ্জুর হোসেন বলেন, কারাগারে পবিত্র ঈদুল ফিতরের আনন্দ নিজেদের মধ্যে ভাগাভাগি করেছেন বন্দীরা। ভিন্ন ধর্মাবলম্বী বন্দীরাও বাদ যাননি। এতে বন্দীদের মধ্যে ভ্রাতৃত্ববোধ গড়ে উঠবে। কারাগারে শৃঙ্খলার মধ্যেও থাকবেন তারা।

ঈদের দিন কারাবন্দীরা নামাজ আদায় করে একে অপরের সঙ্গে কোলাকুলি করে আনন্দ ভাগাভাগি করে নেন। তাদের জন্য  বিশেষ খাবার বিতরণ করা হয়। বিকেলে দেখা করতে আসেন অনেকের পরিবারের সদস্যরা। চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে এভাবেই ঈদ উদ্‌যাপন করেছেন বন্দীরা। 

ঈদের নামাজ শেষে বন্দীরা কোলাকুলি করেন। এরপর দুপুরে খেতে দেওয়া হয় পোলাও, গরু-খাসির মাংস, চমচম, কোমল পানীয় ও পান-সুপারি। রাতের জন্য দেওয়া হয়েছে সাদা ভাত, মাছ, চনার ডাল ও আলুর দম। বিকেল পাঁচটায় লকআপের (তালাবদ্ধ) আগে দেওয়া হয় রাতের খাবার। সেমাই, পোলাও খেয়ে পরিবার-পরিজন থেকে দূরে থাকা বন্দীরা কিছু সময়ের জন্য ঈদ আনন্দে মেতেছিলেন।

কারাগারে ঈদ আনন্দে মেতেছিল শিশুরাও। অপরাধী না হয়েও মায়ের সঙ্গে তারা কারাগারে বন্দী। চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে এমন ৫৫ শিশু রয়েছে, যাদের বয়স কয়েক মাস থেকে সাড়ে চার বছর। ঈদ উপলক্ষে কারাগারে থাকা সব শিশুর মধ্যে নতুন কাপড় বিতরণ করে কারা কর্তৃপক্ষ।

এবারের ঈদ উদযাপন কারাগারে বন্দীদের স্মৃতি হয়ে থাকবে। আগেকার মতো মাদক আর জুলুম নেই বর্তমানে। আছে নিয়মের অনুশাসন এবং বিধিবিধান যথাযথ কর্তৃপক্ষের নির্দেশনা পালন। তাই সকলেই নতুন জেলার ও সুপারের কাছে কৃতজ্ঞতা স্বীকার করছে। এভাবেই দুর্নীতি মুক্ত কারাগার হোক। যেখান থেকে অপরাধীরা মানবিক শিক্ষা নিয়ে বেরিয়ে দেশের উন্নয়নে অবদান রাখতে পারে।

রিটেলেড নিউজ

চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসিইউতে ৫ দিন চিকিৎসাধীন থাকার পর মৃত্যু মৃত্যুর ঘটনায় স্বামী ও স্বামীর ভাইকে ঘিরে সন্দেহ, প্রকৃত ঘটনা জানতে তদন্তের দাবি

চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসিইউতে ৫ দিন চিকিৎসাধীন থাকার পর মৃত্যু মৃত্যুর ঘটনায় স্বামী ও স্বামীর ভাইকে ঘিরে সন্দেহ, প্রকৃত ঘটনা জানতে তদন্তের দাবি

sub-editor

চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসিইউতে ৫ দিন চিকিৎসাধীন থাকার পর মৃত্যু মৃত্যুর ঘটনায় স্বামী ও স... বিস্তারিত

শোক সংবাদ শোক সংবাদ,   ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় সাংবাদিক কাজী আশরাফের মৃত্যু :

শোক সংবাদ শোক সংবাদ, ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় সাংবাদিক কাজী আশরাফের মৃত্যু :

sub-editor

শোক সংবাদ শোক সংবাদ,  ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় সাংবাদিক কাজী আশরাফের মৃত্যু : ইন্নালিল্লাহি ওয়া ই... বিস্তারিত

সীতাকুণ্ড শীতলপুর শ্রী শ্রী লোকনাথ বাবার ২৯৬তম শুভ আবির্ভাব উৎসব।

সীতাকুণ্ড শীতলপুর শ্রী শ্রী লোকনাথ বাবার ২৯৬তম শুভ আবির্ভাব উৎসব।

sub-editor

সীতাকুণ্ড শীতলপুর শ্রী শ্রী লোকনাথ বাবার ২৯৬তম শুভ আবির্ভাব উৎসব।  নন্দীনি চৌধুরি ( রিনা) চট্টগ... বিস্তারিত

নড়াইলে অবৈধ কয়লার ভাটার সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক হেনস্তার তীব্র নিন্দা জানাই

নড়াইলে অবৈধ কয়লার ভাটার সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক হেনস্তার তীব্র নিন্দা জানাই

sub-editor

নড়াইলে সাংবাদিক হেনস্থা  মো গোলাম কিবরিয়া  নড়াইল জেলা :  নড়াইলের বিছালী ইউনিয়নের বন্নির মোড় ... বিস্তারিত

অনুপ্রেরণায় নবদিগন্ত দেশ গড়ার অঙ্গীকারে ফুলবাড়ীর কৃতিদের বরণ করে নিল বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির

অনুপ্রেরণায় নবদিগন্ত দেশ গড়ার অঙ্গীকারে ফুলবাড়ীর কৃতিদের বরণ করে নিল বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির

sub-editor

অনুপ্রেরণায় নবদিগন্ত দেশ গড়ার অঙ্গীকারে ফুলবাড়ীর কৃতিদের বরণ করে নিল বাংলাদেশ ইসলামী ছাত্রশিবি... বিস্তারিত

দীঘিনালায় হিল ভিডিপি সদস্যদের অর্থায়নে ওষুধ বিতরণ ও ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

দীঘিনালায় হিল ভিডিপি সদস্যদের অর্থায়নে ওষুধ বিতরণ ও ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

sub-editor

দীঘিনালায় হিল ভিডিপি সদস্যদের অর্থায়নে ওষুধ বিতরণ ও ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ​দীঘি... বিস্তারিত

সর্বশেষ