বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ ০৬:৩১ এএম
রিপন মজুমদার জেলা প্রতিনিধি নোয়াখালী
নোয়াখালীতে স্কুলছাত্রী তাসনিয়া হোসেন অদিতা হত্যা মামলার অভিযোগপত্র জমা দিয়েছে সুধারাম থানার পুলিশ। অভিযোগপত্রে অদিতার সাবেক গৃহশিক্ষক আবদুর রহিম রনিকেই অভিযুক্ত করা হয়েছে। সোমবার ১৭ এপ্রিল দুপুর দুইটা পর অদিতা হত্যা মামলার তদন্ত কর্মকর্তা সুধারাম মডেল থানার উপপরিদর্শক (এসআই) স্পেসল্যাব চৌধুরী প্রমোজ নোয়াখালী মুখ্য বিচারিক আদালতে এ অভিযোগপত্র জমা দেন। ২০২২ সালের ২২ সেপ্টেম্বর বিকেলে জেলা শহরের পূর্ব লক্ষ্মীনারায়ণপুর এলাকায় নিজ বাসা থেকে নোয়াখালী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী তাসনিয়া হোসেন অদিতার (১৪) মরদেহ উদ্ধার করে পুলিশ। হত্যার সাত মাসের মাথায় পুলিশ আদালতে অভিযোগপত্র জমা দিলেন। নোয়াখালী জেলা পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম (পিপিএম বার) জানান, আদালতে মামলার ডকেটে ৩১ জন সাক্ষীর সাক্ষ্য, অভিযুক্তের ডিএনএ পরীক্ষার প্রতিবেদন, হত্যায় ব্যবহৃত ছুরি, ভিকটিম ও অভিযুক্তের জামা কাপড়সহ অন্যন্য আলামত জমা দেয়া হয়েছে। অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে, স্কুলছাত্রী অদিতার সাবেক গৃহশিক্ষক আবদুর রহিম রনি তাকে একা ঘরে ধর্ষণের চেষ্টা করে ব্যর্থ হওয়ার পর তাকে বালিশ চাপা দিয়ে ও গলা কেটে হত্যা করেন। অদিতার মরদেহ উদ্ধারের ঘটনায় তার মা রাজিয়া সুলতানা রুবি অজ্ঞাতনামা আসামির বিরুদ্ধে থানায় হত্যা মামলা করেন। পরদিন এ ঘটনায় অদিতার সাবেক গৃহশিক্ষক আবদুর রহিম রনিকে সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার করে পুলিশ। পরে তিনি অদিতা হত্যার দায় স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছিলেন।
চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসিইউতে ৫ দিন চিকিৎসাধীন থাকার পর মৃত্যু মৃত্যুর ঘটনায় স্বামী ও স... বিস্তারিত
শোক সংবাদ শোক সংবাদ, ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় সাংবাদিক কাজী আশরাফের মৃত্যু : ইন্নালিল্লাহি ওয়া ই... বিস্তারিত
সীতাকুণ্ড শীতলপুর শ্রী শ্রী লোকনাথ বাবার ২৯৬তম শুভ আবির্ভাব উৎসব। নন্দীনি চৌধুরি ( রিনা) চট্টগ... বিস্তারিত
নড়াইলে সাংবাদিক হেনস্থা মো গোলাম কিবরিয়া নড়াইল জেলা : নড়াইলের বিছালী ইউনিয়নের বন্নির মোড় ... বিস্তারিত
অনুপ্রেরণায় নবদিগন্ত দেশ গড়ার অঙ্গীকারে ফুলবাড়ীর কৃতিদের বরণ করে নিল বাংলাদেশ ইসলামী ছাত্রশিবি... বিস্তারিত
দীঘিনালায় হিল ভিডিপি সদস্যদের অর্থায়নে ওষুধ বিতরণ ও ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান দীঘি... বিস্তারিত