শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬ ০৯:৫৯ এএম
মঙ্গলবার (২০ ডিসেম্বর) সকাল থেকে বিকেল পর্যন্ত সদর উপজেলার ফতুল্লা থানার নন্দলালপুর এলাকায় প্রাইম টেক্সটাইল লিমিটেড নামের কারখানার শ্রমিকরা এ বিক্ষোভ কর্মসূচি পালন করেন।
শ্রমিকদের দাবি, আড়াই হাজার শ্রমিক এই কারখানাটিতে কর্মরত রয়েছে। দীর্ঘ দশ থেকে বিশ বছর পর্যন্ত অনেক শ্রমিক এখানে কর্মরত আছেন। তবে মালিকপক্ষ কোনো নোটিশ না দিয়ে গত মাসে ৩৬০ জন শ্রমিককে ছাঁটাই করে। আরও ৬৫০ শ্রমিককে ছাঁটাইয়ের ঘোষণাও দেয়া হয়।
তারা জানান, গত নভেম্বর ও চলতি ডিসেম্বর মাসের বেতনসহ অন্যান্য কোনো ভাতা পরিশোধ না করে মালিকপক্ষ পূর্ব ঘোষণা ছাড়াই মঙ্গলবার থেকে কারখানা বন্ধ করে দেয়। শ্রমিকরা সকালে কাজে যোগদান করতে এসে কারখানা বন্ধ ও 'লে অফ' সাইনবোর্ড টানানো দেখে তাদের মধ্যে অসন্তোষ সৃষ্টি হয়। এ সময় শ্রমিকরা সবাই কারখানার সামনে সড়কে অবস্থান নিয়ে বেতন ভাতার দাবিতে বিক্ষোভ শুরু করেন।
আরও পড়ুন: ঝালকাঠিতে প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিক্ষোভ-মানববন্ধন
খবর পেয়ে শিল্প পুলিশ এসে মালিকপক্ষের সঙ্গে আলোচনা করে কোন সমাধান দিতে না পারায় শ্রমিকরা তাদের আন্দোলন অব্যাহত রাখেন।
অবিলম্বে সব বকেয়া পাওনা পরিশোধের দাবি জানান আন্দোলনরত শ্রমিকরা। অন্যথায় সড়ক অবরোধসহ আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।
এ বিষয়ে জানতে চাইলে প্রাইম টেক্সটাইল লিমিটেডের মালিকপক্ষ এবং থানা পুলিশের কেউ বক্তব্য দিতে রাজি হননি।
বাঁশখালী একজন দক্ষ ও সাহসী পুলিশ কর্মকর্তা পেয়েছে ওসি রবিউল হকের মাদকবিরোধী তৎপরতায় বৈলছড়িতে স্... বিস্তারিত
বাঁশখালী একজন দক্ষ ও সাহসী পুলিশ কর্মকর্তা পেয়েছে ওসি রবিউল হকের মাদকবিরোধী তৎপরতায় বৈলছড়িতে স্... বিস্তারিত
সোলাইমান রুবেলকে নিয়ে অপপ্রচার: সত্য যাচাই ছাড়া মন্তব্য না করার আহ্বান সামাজিক যোগাযোগমাধ্যমসহ ... বিস্তারিত
সাংবাদিক কামরুল হাসান জয়ের জন্মদিন পালন সিটিজি ক্রাইম টিভি পরিবারের পক্ষ থেকে শুভেচ্ছা, ভালোবাস... বিস্তারিত
চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসিইউতে ৫ দিন চিকিৎসাধীন থাকার পর মৃত্যু মৃত্যুর ঘটনায় স্বামী ও স... বিস্তারিত
শোক সংবাদ শোক সংবাদ, ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় সাংবাদিক কাজী আশরাফের মৃত্যু : ইন্নালিল্লাহি ওয়া ই... বিস্তারিত