বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ ০৭:১৩ এএম
সোহরাওয়ার্দী কলেজ সংবাদদাতাঃ
জাতীয় সঙ্গীত, এসো হে বৈশাখ গান ও মঙ্গল শোভাযাত্রার মধ্যদিয়ে সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ ক্যাম্পাসে মহাসমারোহে বরণ করা হলো বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ।
শুক্রবার (১৪ এপ্রিল) পুরান ঢাকার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ ক্যাম্পাসে জাঁকজমকপূর্ণভাবে পালিত হয় বাংলা নববর্ষ-১৪৩০। পহেলা বৈশাখে কলেজ ক্যাম্পাস থেকে সকাল সাড়ে ৯ টায় মঙ্গল শোভাযাত্রা বের হয়। মঙ্গল শোভাযাত্রায় নেতৃত্ব দেন কলেজটির উপাধ্যক্ষ অধ্যাপক ড. ফরিদা ইয়াসমিন। শোভাযাত্রাটি ক্যাম্পাসের মুক্তির সনদের সামনে থেকে শুরু হয়ে লক্ষ্মীবাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় ক্যাম্পাসে ফিরে আসে। মঙ্গল শোভাযাত্রাটির
প্রতিপাদ্য ছিল- ‘মুছে যাক গ্লানি, ঘুচে যাক জরা, অগ্নিস্নানে শুচি হোক ধরা।’
মঙ্গল শোভাযাত্রায় সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজের অফিসার্স কাউন্সিলের সম্পাদক অধ্যাপক মোঃ মোতালিব হোসেনসহ বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারী অংশগ্রহণ করেন।
এছাড়াও মঙ্গল শোভাযাত্রায় সামনে থেকে নেতৃত্ব দেন সোহরাওয়ার্দী কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি শাহরিয়ার রাহাত মোড়ল এবং সাধারণ সম্পাদক আশিকুর ইসলাম আশিক।
চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসিইউতে ৫ দিন চিকিৎসাধীন থাকার পর মৃত্যু মৃত্যুর ঘটনায় স্বামী ও স... বিস্তারিত
শোক সংবাদ শোক সংবাদ, ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় সাংবাদিক কাজী আশরাফের মৃত্যু : ইন্নালিল্লাহি ওয়া ই... বিস্তারিত
সীতাকুণ্ড শীতলপুর শ্রী শ্রী লোকনাথ বাবার ২৯৬তম শুভ আবির্ভাব উৎসব। নন্দীনি চৌধুরি ( রিনা) চট্টগ... বিস্তারিত
নড়াইলে সাংবাদিক হেনস্থা মো গোলাম কিবরিয়া নড়াইল জেলা : নড়াইলের বিছালী ইউনিয়নের বন্নির মোড় ... বিস্তারিত
অনুপ্রেরণায় নবদিগন্ত দেশ গড়ার অঙ্গীকারে ফুলবাড়ীর কৃতিদের বরণ করে নিল বাংলাদেশ ইসলামী ছাত্রশিবি... বিস্তারিত
দীঘিনালায় হিল ভিডিপি সদস্যদের অর্থায়নে ওষুধ বিতরণ ও ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান দীঘি... বিস্তারিত