বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ ০৭:১৩ এএম
মোঃ আজিজুর বিশ্বাস,বিশেষ প্রতিনিধি।
নড়াইলের লোহাগড়া উপজেলার দিঘলিয়া ইউনিয়নের নোয়াগ্রাম গ্রামের রাস্তার পাশে মহিদ খানের গোডাউন থেকে লোহাগড়ার রেলপ্রজেক্টের চুরি যাওয়া প্রজেক্টে ব্যাবহার করা বিপুল পরিমান লোহা জব্দ করে লোহাগড়া থানা পুলিশ।
এ ঘটনার পরে লোহাগড়া থানায় মামলা রজু হওয়ার পরে ভাংড়ি ব্যবসায়ী মহিদ খান পলাতক রয়েছে।জানা যায় গোপন সংবাদের ভিত্তিতে গত ৯ এপ্রিল লোহাগড়া থানার অপারেশন অফিসার পরিদর্শক শেখ মিজানুর রহমানের নেতৃত্বে এস আই মামুনুর রহমান, এস আই তৌফিক হাসানের নেতৃত্বে লোহাগড়া পুলিশের একটি অভিযানিক দল অভিযান পরিচালনা করে নোয়াগ্রামে মহিদ এর গোডাউন থেকে বিপুল পরিমাণ লোহাসহ মেশিনারিজ বিভিন্ন মালামাল জব্দ করে লোহাগড়া থানায় নিয়ে যায়।
সুত্রে জানা যায় চোরাই লোহা নোয়াগ্রামের মৃত তাহাজ্জত খানের ছেলে মহিদ খান প্রজেক্ট থেকে আনার অভিযোগ পাওয়া গেছে কিন্তু প্রজেক্টের চায়না ঠিকাদার মিসেস সিং দোভাষী আনোয়ার হোসেনের মাধ্যমে নিশ্চিত করে বলেন মহিদের গোডাউনে যে লোহা তা আমার প্রজেক্টের এবং আমার ক্রয় করা। আমার প্রজেক্ট থেকে এই লোহা চুরি হয়েছে।
আমি এই চোর সিন্ডিকেটের হোতা মহিদ সহ সকল জড়িতদের বিচার দাবি করছি। নাম প্রকাশে অনিচ্ছুক অনেকেই বলেন মহিদ দীর্ঘদিন যাবত বিভিন্ন চোরাই মালামাল ক্রয় বিক্রয় করে আসছে এবং সে লোহাগড়া উপজেলার বিভিন্ন এলাকায় ঘর ভাড়া নিয়ে চোরাই মালামাল সেখানে রাখে,
এদিকে লক্ষীপাশা বিদ্যুৎ অফিসের পাশে মেসার্স ইকবাল মেশিনারীজ এর প্রোপাইটার এনায়েত হোসেন তার চারতলা ভবনের নিচ তলা ও চোরাই মাল রাখার জন্য ব্যবহার করেছে মহিদ,
এ বিষয়ে এনায়েত হোসেন বলেন আমাকে মহিদ বলেছে কিছু মালামাল রাখবে তাই আমি রাখতে দিয়েছি সেগুলো চোরাই মাল কিনা আমি জানিনা আমার দেখার ও দরকার নাই।
লোহাগড়া থানার সাব ইন্সপেক্টর এবং ওই মামলার তদন্তকারী অফিসার এসআই রাজিব বলেন প্রোজেক্টের চুরি যাওয়া মাল জব্দ করে থানায় রাখা হয়েছে ও মামলা রজু হয়েছে তাছাড়া মহিদ খান কে গ্রেপ্তারের চেষ্টা চলছে, এবং চোর চক্রের সাথে আর যারা জড়িত রয়েছে তাদেরকে শনাক্ত করার চেষ্টা চলছে"
চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসিইউতে ৫ দিন চিকিৎসাধীন থাকার পর মৃত্যু মৃত্যুর ঘটনায় স্বামী ও স... বিস্তারিত
শোক সংবাদ শোক সংবাদ, ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় সাংবাদিক কাজী আশরাফের মৃত্যু : ইন্নালিল্লাহি ওয়া ই... বিস্তারিত
সীতাকুণ্ড শীতলপুর শ্রী শ্রী লোকনাথ বাবার ২৯৬তম শুভ আবির্ভাব উৎসব। নন্দীনি চৌধুরি ( রিনা) চট্টগ... বিস্তারিত
নড়াইলে সাংবাদিক হেনস্থা মো গোলাম কিবরিয়া নড়াইল জেলা : নড়াইলের বিছালী ইউনিয়নের বন্নির মোড় ... বিস্তারিত
অনুপ্রেরণায় নবদিগন্ত দেশ গড়ার অঙ্গীকারে ফুলবাড়ীর কৃতিদের বরণ করে নিল বাংলাদেশ ইসলামী ছাত্রশিবি... বিস্তারিত
দীঘিনালায় হিল ভিডিপি সদস্যদের অর্থায়নে ওষুধ বিতরণ ও ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান দীঘি... বিস্তারিত
চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসিইউতে ৫ দিন চিকিৎসাধীন থাকার পর মৃত্যু মৃত্যুর ঘটনায় স্বামী ও স... বিস্তারিত
শোক সংবাদ শোক সংবাদ, ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় সাংবাদিক কাজী আশরাফের মৃত্যু : ইন্নালিল্লাহি ওয়া ই... বিস্তারিত
সীতাকুণ্ড শীতলপুর শ্রী শ্রী লোকনাথ বাবার ২৯৬তম শুভ আবির্ভাব উৎসব। নন্দীনি চৌধুরি ( রিনা) চট্টগ... বিস্তারিত
নড়াইলে সাংবাদিক হেনস্থা মো গোলাম কিবরিয়া নড়াইল জেলা : নড়াইলের বিছালী ইউনিয়নের বন্নির মোড় ... বিস্তারিত