বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ ০৭:১৩ এএম
মো.কামাল হোসেন, বিশেষ প্রতিনিধি (ঢাকা)
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী গয়েশ্বর চন্দ্র রায় নেতা-কর্মীদের উদ্দেশ্যে বলেছেন, আওয়ামী লীগ সরকার ও সরকারের প্রধান শেখ হাসিনার পতন ছাড়া আমরা কেউ ঘরে ফিরে যাব না। এই অবৈধ সরকারকে হঠাতে দেশের মানুষকে ঐক্যবদ্ধ ভাবে শপথ নিতে হবে।
বুধবার (১২ এপ্রিল) বিকেলে ঢাকা জেলা বিএনপি আয়োজিত ঢাকার নবাবগঞ্জ উপজেলার কলাকোপা পুকুরপাড় ইফতার ও দোয়া মাহফিলে প্রধান আলোচকের বক্তব্যে তিনি এ সব কথা বলেন।
গয়েশ্বর চন্দ্র বলেন, সরকারের অবস্থা বেশি ভাল না। এখন শুধু ফাউ বুলি ওড়াচ্ছে। খুব নড়বড়ে সরকার। কাজেই
এখনই সময় এই অবৈধ সরকারের পতন নিশ্চিত করতে হবে।
তিনি বলেন, গুম, খুন ও ভোট ডাকাতিতে এই সরকার সেরা। মিথ্যাচারে তাদের কোন জুড়ি নাই। বাংলাদেশে কোন রির্জাভ নাই, ব্যাংকে টাকা নেই, এলসি খুলতে পারছে না কতটা লুটপাট হচ্ছে এটাই তার প্রমাণ।
ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাকের সভাপতিত্বে দোয়া মাহফিলে নেতা-কর্মীদের উদ্দেশ্যে ভার্চুয়ালী প্রধান অতিথির বক্তব্যে রাখেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিপুন রায় চৌধুরীর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্যে বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু বলেন, আগামী রমজান মাসে দেশের মাটিতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে ইফতার করব।
এতে আরও বক্তব্য রাখেন, বিএনপির ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম, ঢাকা জেলা বিএনপির সাবেক সভাপতি ডা. দেওয়ান সালাউদ্দিন বাবু। উপস্থিত ছিলেন, ঢাকা জেলার বিভিন্ন উপজেলার বিএনপি ও সকল অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা।
চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসিইউতে ৫ দিন চিকিৎসাধীন থাকার পর মৃত্যু মৃত্যুর ঘটনায় স্বামী ও স... বিস্তারিত
শোক সংবাদ শোক সংবাদ, ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় সাংবাদিক কাজী আশরাফের মৃত্যু : ইন্নালিল্লাহি ওয়া ই... বিস্তারিত
সীতাকুণ্ড শীতলপুর শ্রী শ্রী লোকনাথ বাবার ২৯৬তম শুভ আবির্ভাব উৎসব। নন্দীনি চৌধুরি ( রিনা) চট্টগ... বিস্তারিত
নড়াইলে সাংবাদিক হেনস্থা মো গোলাম কিবরিয়া নড়াইল জেলা : নড়াইলের বিছালী ইউনিয়নের বন্নির মোড় ... বিস্তারিত
অনুপ্রেরণায় নবদিগন্ত দেশ গড়ার অঙ্গীকারে ফুলবাড়ীর কৃতিদের বরণ করে নিল বাংলাদেশ ইসলামী ছাত্রশিবি... বিস্তারিত
দীঘিনালায় হিল ভিডিপি সদস্যদের অর্থায়নে ওষুধ বিতরণ ও ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান দীঘি... বিস্তারিত