শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬ ১০:০০ এএম
গণমাধ্যমটির দাবি, ম্যাক্সার স্যাটেলাইট থেকে পাওয়া চিত্র থেকে দেখা গেছে, অরুণাচলের প্রতিবেশী তিব্বতের একটি বিমানঘাঁটিতে চীন বিপুল সংখ্যক ড্রোন এবং যুদ্ধবিমান মজুত করেছে।
অরুণাচলের তাওয়াং সেক্টরে গত শুক্রবার (৯ ডিসেম্বর) চীন ও ভারতের সৈন্যদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে দুপক্ষেই সেনারা আহত হন। ওই ঘটনার সপ্তাহ খানেকের মধ্যেই ভারতের পক্ষ থেকে এ দাবি করা হলো।
ম্যাক্সার স্যাটেলাইটে ধারণ করা ছবি থেকে দেখা গেছে, চীনের সশস্ত্র বাহিনী তিব্বতের বাগডা
বিমানঘাঁটিতে ডব্লিউজেড-৭ মডেলের ‘উড়ন্ত ড্রাগন’ নামে বেশ কয়েকটি ড্রোন মজুত করেছে। ২০২১ সালে চীন এ ড্রোনগুলো প্রথম ব্যবহার করতে শুরু করে। এগুলোর বিশেষত্ব হলো, টানা ১০ ঘণ্টা উড়তে পারে। ড্রোনগুলো নজরদারি এবং তথ্য সংগ্রহ করতে সক্ষম। এমনকি এ ড্রোনগুলো প্রাপ্ত তথ্যের ভিত্তিতে নির্দিষ্ট অবস্থানে থাকা ক্রুজ ক্ষেপণাস্ত্রকে হামলার নির্দেশও দিতে পারে।
আরও পড়ুন: ভারতের সঙ্গে সীমান্ত পরিস্থিতি স্থিতিশীল: চীন
গত ২৭ নভেম্বর চীন তিব্বতের শিগাৎসে বিমানবন্দরেও অন্তত ১০টি ফ্ল্যাঙ্কার টাইপ যুদ্ধবিমান মোতায়েন করে। এখন আবার গত ১৪ ডিসেম্বরও ম্যাক্সার স্যাটেলাইট থেকে পাওয়া ছবি থেকে দেখা যায়, চীন বাগডা বিমানবন্দরে ফ্ল্যাঙ্কার টাইপ যুদ্ধবিমানগুলোকে রানওয়ের পাশে সাজিয়ে রেখেছে, যেন যেকোনো সময় যেকোনো পরিস্থিতিতে সেগুলো উড্ডয়ন করতে পারে।
এদিকে, ভারত-চীনের সেনারা সংঘর্ষে জড়ালেও পরস্থিতি শান্ত রয়েছে বলে দাবি করেছে চীন। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েনবিন গত মঙ্গলবার (১৩ ডিসেম্বর) বলেন, ‘আমরা যতদূর বুঝতে পারছি, চীন-ভারত সীমান্ত সামগ্রিকভাবে স্থিতিশীল।’ দু’পক্ষই কূটনৈতিক এবং সামরিক চ্যানেলের মাধ্যমে সীমান্ত নিয়ে অবাধ আলোচনা করেছে বলেও জানান তিনি।
বাঁশখালী একজন দক্ষ ও সাহসী পুলিশ কর্মকর্তা পেয়েছে ওসি রবিউল হকের মাদকবিরোধী তৎপরতায় বৈলছড়িতে স্... বিস্তারিত
বাঁশখালী একজন দক্ষ ও সাহসী পুলিশ কর্মকর্তা পেয়েছে ওসি রবিউল হকের মাদকবিরোধী তৎপরতায় বৈলছড়িতে স্... বিস্তারিত
সোলাইমান রুবেলকে নিয়ে অপপ্রচার: সত্য যাচাই ছাড়া মন্তব্য না করার আহ্বান সামাজিক যোগাযোগমাধ্যমসহ ... বিস্তারিত
সাংবাদিক কামরুল হাসান জয়ের জন্মদিন পালন সিটিজি ক্রাইম টিভি পরিবারের পক্ষ থেকে শুভেচ্ছা, ভালোবাস... বিস্তারিত
চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসিইউতে ৫ দিন চিকিৎসাধীন থাকার পর মৃত্যু মৃত্যুর ঘটনায় স্বামী ও স... বিস্তারিত
শোক সংবাদ শোক সংবাদ, ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় সাংবাদিক কাজী আশরাফের মৃত্যু : ইন্নালিল্লাহি ওয়া ই... বিস্তারিত