বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ ০৭:৫১ এএম
বিস্তারিত ডেস্ক রিপোর্টে
চট্টগ্রামে বিরোধের জেরে ২ মহিলাকে কুপিয়ে জখম, একজনের আঙুল বিচ্ছিন্ন করেছে সন্ত্রাসীরা। এছাড়াও আনোয়ার গংদের সকলে আহত অবস্থায় চিকিৎসার জন্য চট্টগ্রাম ও ঢাকায় হাসপাতালে রয়েছেন।
রবিবার (৯ এপ্রিল) এ হতাহতের ঘটনা ঘটে।
জানা যায়, আহত তাসলিমা আক্তার শারমিন ও তার ভাবি মুন্নি আক্তারকে কুপিয়ে আহত করেছে ৬ জন সন্ত্রাসী। আসামিরা আহত ২ জনকে হত্যার চেষ্টা করেছে বলে অভিযোগ উঠেছে।
হামলাকারীরা হলো যথাক্রমে ১) মোঃ সেলিম, ২) মামুন, ৩) আকবর, ৪) মোঃ রিমন, ৫) মোঃ মিয়া ও ৬) আমির হোসেন পাকা শফি।
পরবর্তীতে উক্ত আসামীগণ দুই দিন পরে আবারো রড দিয়ে মারধর করে আহত করলো আহত তাসলিমা আক্তার শারমিনের ভাবি কে।
আহত দু’জনকে স্থানীয়রা উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেছে।
তাসলিমা আক্তার শারমিনকে দেশীয় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করেছে তারা। তার হাঁটুতেও কোপের জখম রয়েছে।
এছাড়া তাসলিমা আক্তার শারমিনের মাথা, পিঠ, কাঁধ, কোমরে ও মুখে এবং হাতে মারাত্মক জখম রয়েছে।
সেলিম নামে আসামী এখনো কারাগারে আছে। জামিনে বের হলে বাদী আনোয়ার গংদের কে মেরে ফেলার হুমকি দিয়েছে।
আনোয়ার হোসেন এর বোন তাসলিমা আক্তার শারমিনের আঙ্গুল পুঙ্গু হয়ে গেছে। চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেলে নেয়া হয় তাকে। অবস্থার অবনতি ঘটলে পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য বর্তমানে ঢাকা পঙ্গু হাসপাতালে নেয়া হয় তাকে। অপরদিকে মুন্নি আক্তারকেও মারাত্মক আহত অবস্থায় চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তাদের দুজনের অবস্থাই আশংকাজনক বলে জানান চিকিৎসক। এছাড়াও আনোয়ার গংদের সকলে আহত অবস্থায় চিকিৎসার জন্য চট্টগ্রাম ও ঢাকায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
তবে চতুর দুষ্কৃতিকারীরা অবস্থা বেগতিক দেখে ষড়যন্ত্র করে অপরাধ থেকে বাঁচতে দ্রুত বায়েজিদ থানায় ডায়েরি করিয়েছে। টাকার বিনিময়ে বানোয়াট গল্প সাজিয়ে এই অভিযোগ করা হয় বলে জানা যায়। উপর্যুপরি তাসলিমা গংদেরকে আহত করে তা ধামাচাপা দিতে মিথ্যা মামলার দারস্থ হয়ে অবৈধ নালিশ সাজিয়ে ফায়দা হাসিলের পায়তারা চালিয়ে যাচ্ছে।
এছাড়াও অপরাধ ঢাকতে বারবার ভিকটিমদেরকে নানাভাবে ভয়ভীতি প্রদর্শন ও হুমকি দিয়ে আসছে বলেও জানা যায়।
চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসিইউতে ৫ দিন চিকিৎসাধীন থাকার পর মৃত্যু মৃত্যুর ঘটনায় স্বামী ও স... বিস্তারিত
শোক সংবাদ শোক সংবাদ, ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় সাংবাদিক কাজী আশরাফের মৃত্যু : ইন্নালিল্লাহি ওয়া ই... বিস্তারিত
সীতাকুণ্ড শীতলপুর শ্রী শ্রী লোকনাথ বাবার ২৯৬তম শুভ আবির্ভাব উৎসব। নন্দীনি চৌধুরি ( রিনা) চট্টগ... বিস্তারিত
নড়াইলে সাংবাদিক হেনস্থা মো গোলাম কিবরিয়া নড়াইল জেলা : নড়াইলের বিছালী ইউনিয়নের বন্নির মোড় ... বিস্তারিত
অনুপ্রেরণায় নবদিগন্ত দেশ গড়ার অঙ্গীকারে ফুলবাড়ীর কৃতিদের বরণ করে নিল বাংলাদেশ ইসলামী ছাত্রশিবি... বিস্তারিত
দীঘিনালায় হিল ভিডিপি সদস্যদের অর্থায়নে ওষুধ বিতরণ ও ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান দীঘি... বিস্তারিত
চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসিইউতে ৫ দিন চিকিৎসাধীন থাকার পর মৃত্যু মৃত্যুর ঘটনায় স্বামী ও স... বিস্তারিত
শোক সংবাদ শোক সংবাদ, ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় সাংবাদিক কাজী আশরাফের মৃত্যু : ইন্নালিল্লাহি ওয়া ই... বিস্তারিত
সীতাকুণ্ড শীতলপুর শ্রী শ্রী লোকনাথ বাবার ২৯৬তম শুভ আবির্ভাব উৎসব। নন্দীনি চৌধুরি ( রিনা) চট্টগ... বিস্তারিত
নড়াইলে সাংবাদিক হেনস্থা মো গোলাম কিবরিয়া নড়াইল জেলা : নড়াইলের বিছালী ইউনিয়নের বন্নির মোড় ... বিস্তারিত