বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ ০৭:৫০ এএম
খাঁন আহম্মেদ হৃদয় পাশা বিশেষ প্রতিনিধি:
টাঙ্গাইলের সখীপুর উপজেলার কাকড়াজান ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের দেলোয়ার হোসেন (সাবেক মেম্বার)এর বাড়ি হতে সাপিয়াচালা বাজার পর্যন্ত ৩০০ ফিট ইট সলিং নতুন রাস্তার শুভ উদ্বোধন ঘোষণা করা হয়েছে। আজ রবিবার (৯ এপ্রিল) ৭ নং ওয়ার্ডে স্থানীয় চেয়ারম্যান মোঃ দুলাল হোসেন দুলাল এই ইট সলিং রাস্তার শুভ উদ্বোধন ঘোষণা করেন। এসময় উপস্থিত ছিলেন ৭ নং ওয়ার্ডের সাবেক মেম্বার মোঃ দেলোয়ার হোসেন ও বর্তমান মেম্বার মোঃশহিদুল ইসলাম শহীদ,৮নং ওয়ার্ড মেম্বার বাবুল হোসেন, আওয়ামী লীগ নেতা মনির হোসেন ময়না সহ স্থানীয় নেতৃবৃন্দ প্রমুখ। স্থানীয় চেয়ারম্যান দুলাল হোসেন সিটিজি ক্রাইম টিভি ও দৈনিক আই বার্তা'র বিশেষ প্রতিনিধিকে জানান,"আমার চেয়ারম্যানির বয়স ১ বছর ৪ মাস এরইমধ্যে চেষ্টা করেছি মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার ভিশন 'গ্রাম হবে শহর'তারই ধারাবাহিকতায় কাকড়াজানে বিভিন্ন উন্নয়নসহ জন দুর্ভোগ নিরসনে নতুন রাস্তা নির্মাণ ও পুরাতন রাস্তা সংস্থারসহ নতুন ইট সলিং এর উদ্যোগ হাতে নিয়েছি। আশা রাখি মাননীয় সংসদ সদস্য এড জোয়াহেরুল ইসলাম ভিপি জোয়াহের সাহেবকে সাথে নিয়ে খুব শীঘ্রই পুরো কাকড়াজান ইউনিয়নের রাস্তাঘাটের চিত্র পরিবর্তন করব এবং আগামী পাঁচ বছরের মধ্যে কাকড়াজানে একটি রাস্তাও আর কাঁচা থাকবে না ইনশাআল্লাহ। এরই মধ্যে কাকড়াজানে যে সমস্ত রাস্তা সংস্থার ও মেরামত করা দরকার তা যদি সরকারের কোন বাজেট না-ও থাকে জন দুর্ভোগ নিরসনে আমি আমার ব্যক্তিগত অর্থায়নে আগামী বর্ষার আগেই তা মেরামত করে দেব। এছাড়াও তিনি আরও জানান কাকড়াজান ইউনিয়নের এই ৭ নম্বর ওয়ার্ডে তার চেয়ারম্যানের বয়স দেড় বছরে সর্বোচ্চ প্রায় দেড় কোটি টাকার কাছ চলমান আছে এই ওয়ার্ড টিতে, এর কারণ যে কাকড়াজান নামের উপর ইউনিয়ন গঠিত তা এই ওয়ার্ডের একটি গ্রামের নাম,কিন্তু স্বাধীনতার এতো বৎসর পর্যন্ত কোন ইটের রাস্তা এই গ্রামে ছিল না বললেই চলে। এজন্য সখীপুর বাসাইল এর জাতীয় সংসদ সদস্য এড জোয়াহেরুল ইসলাম ভিপি জোয়াহের তিনি নিজে এসে এই জায়গাটি পরিদর্শন করে এবং তিনি সর্বোচ্চ বরাদ্দ দিয়ে এই পিছিয়ে পড়া অবহেলিত জনগোষ্ঠীর জন দুর্ভোগ নিরসনে, বিভিন্ন ভাঙ্গা রাস্তার মেরামত, নতুন ইট সলিং ও মাটির রাস্তার সংস্কারের মাধ্যমে সুন্দর যাতায়াত ব্যবস্থা নিশ্চিত করতে সক্ষম হয়েছেন বলে তার দাবি। চেয়ারম্যান দুলাল হোসেন রাস্তা উদ্বোধন শেষে বিভিন্ন নতুন রাস্তা পরিদর্শন ও সন্ধ্যায় কাকড়াজান বাজার মসজিদে ইফতার ও দোয়া মাহফিলে অংশ নেন তিনি।
চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসিইউতে ৫ দিন চিকিৎসাধীন থাকার পর মৃত্যু মৃত্যুর ঘটনায় স্বামী ও স... বিস্তারিত
শোক সংবাদ শোক সংবাদ, ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় সাংবাদিক কাজী আশরাফের মৃত্যু : ইন্নালিল্লাহি ওয়া ই... বিস্তারিত
সীতাকুণ্ড শীতলপুর শ্রী শ্রী লোকনাথ বাবার ২৯৬তম শুভ আবির্ভাব উৎসব। নন্দীনি চৌধুরি ( রিনা) চট্টগ... বিস্তারিত
নড়াইলে সাংবাদিক হেনস্থা মো গোলাম কিবরিয়া নড়াইল জেলা : নড়াইলের বিছালী ইউনিয়নের বন্নির মোড় ... বিস্তারিত
অনুপ্রেরণায় নবদিগন্ত দেশ গড়ার অঙ্গীকারে ফুলবাড়ীর কৃতিদের বরণ করে নিল বাংলাদেশ ইসলামী ছাত্রশিবি... বিস্তারিত
দীঘিনালায় হিল ভিডিপি সদস্যদের অর্থায়নে ওষুধ বিতরণ ও ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান দীঘি... বিস্তারিত
চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসিইউতে ৫ দিন চিকিৎসাধীন থাকার পর মৃত্যু মৃত্যুর ঘটনায় স্বামী ও স... বিস্তারিত
শোক সংবাদ শোক সংবাদ, ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় সাংবাদিক কাজী আশরাফের মৃত্যু : ইন্নালিল্লাহি ওয়া ই... বিস্তারিত
সীতাকুণ্ড শীতলপুর শ্রী শ্রী লোকনাথ বাবার ২৯৬তম শুভ আবির্ভাব উৎসব। নন্দীনি চৌধুরি ( রিনা) চট্টগ... বিস্তারিত
নড়াইলে সাংবাদিক হেনস্থা মো গোলাম কিবরিয়া নড়াইল জেলা : নড়াইলের বিছালী ইউনিয়নের বন্নির মোড় ... বিস্তারিত