বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ ০৭:৫০ এএম
মো: রবিউল ইসলাম জেলা প্রতিনিধি লালমনিরহাট
চাঞ্চল্যকর ছাত্রলীগ নেতা আবু মুসা ছোটন হত্যায় এজাহারভূক্ত আসামীদের গ্রেফতারের দাবিতে ও মামলার বাদীদের নিরাপত্তার দাবিতে ঘন্টাব্যাপি মানববন্ধন করেছে আবু মুসা ছোটনের পরিবার,রাজনৈতিক সংগঠন ও এলাকাবাসি। শুক্রবার সকাল ১১ টায় কালীগঞ্জ থানা সংলগ্ন উপজেলার কেন্দ্রীয় মুক্তিযোদ্ধা স্মৃতি সৌধের সামনে লালমনিরহাট- বুড়িমারী মহাসড়কে এ মানববন্ধন পালন করে। আবু মুসা ছোটন হত্যা মামলার এজাহারভূক্ত আসামীদের অনতিবিলম্বে গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি ও ছোটনের পরিবারের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে মানববন্ধনে বক্তব্য রাখেন, ছোটনের স্ত্রী নাজমা খাতুন, মা ছালেমা বেগম, বড় ভাই সাইফুল ইসলাস খোকন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কমলেন্দু রায় মিন্টু, উপজেলা আওয়ামী যুব লীগের সভাপতি রেফাজ রাঙ্গা, সরকারি করিম উদ্দিন কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি মিষ্টার রহমান, উপজেলা ছাত্রলীগের সভাপতি শরিফুল ইসলাম সহ অন্যান্য নেতৃবৃন্দ। উল্লেখ্য, গত ৪ এপ্রিল সন্ধা ৭ টার দিকে জমি সংক্রান্ত বিষয়ে কথা আছে বলে দূর সম্পর্কের ভাতিজা আতিক হোসেন পলাশ নিজ বাড়ি থেকে উপজেলার ভোটমারী ইউনিয়নের শ্রুতিধর জামিরবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় (হাজির স্কুল) মাঠে নিয়ে আসে। জমিসংক্রান্ত কথা বার্তা বলার সময় অন্যান্য আসামীদের সহযোগিতায় ভাতিজা আতিক হোসেন টিপ চাকু দিয়ে শরীরের বিভিন্ন স্থানে উপর্যুপরি আঘাত করে। ছোটনের চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে আতিক হোসেন পলাশকে আটক এবং রক্তাক্ত আবস্থায় আবু মুসা ছোটনকে উদ্ধার করে প্রথমে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। কর্তব্যরত চিকিৎসক চিকিৎসা প্রদান করে। কিন্তু তার অবস্থা অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য দ্রুত রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয় । রংপুর যাওয়ার পথেই তার মৃত্যু হয়।এ ব্যাপারে আবু মুসা ছোটনের মা ছালেমা বেগম বাদী হয়ে আতিক হোসেন পলাশসহ ২৬ জনের নামে হত্যা মামলা করে। পুলিশ আতিক হোসেন পলাশকে গ্রেফতার দিখিয়ে আদালতে প্রেরণ করে এবং বিচারকের কাছে আতিক হোসেন হত্যার দায় স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দী প্রদান করে।
চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসিইউতে ৫ দিন চিকিৎসাধীন থাকার পর মৃত্যু মৃত্যুর ঘটনায় স্বামী ও স... বিস্তারিত
শোক সংবাদ শোক সংবাদ, ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় সাংবাদিক কাজী আশরাফের মৃত্যু : ইন্নালিল্লাহি ওয়া ই... বিস্তারিত
সীতাকুণ্ড শীতলপুর শ্রী শ্রী লোকনাথ বাবার ২৯৬তম শুভ আবির্ভাব উৎসব। নন্দীনি চৌধুরি ( রিনা) চট্টগ... বিস্তারিত
নড়াইলে সাংবাদিক হেনস্থা মো গোলাম কিবরিয়া নড়াইল জেলা : নড়াইলের বিছালী ইউনিয়নের বন্নির মোড় ... বিস্তারিত
অনুপ্রেরণায় নবদিগন্ত দেশ গড়ার অঙ্গীকারে ফুলবাড়ীর কৃতিদের বরণ করে নিল বাংলাদেশ ইসলামী ছাত্রশিবি... বিস্তারিত
দীঘিনালায় হিল ভিডিপি সদস্যদের অর্থায়নে ওষুধ বিতরণ ও ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান দীঘি... বিস্তারিত
চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসিইউতে ৫ দিন চিকিৎসাধীন থাকার পর মৃত্যু মৃত্যুর ঘটনায় স্বামী ও স... বিস্তারিত
শোক সংবাদ শোক সংবাদ, ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় সাংবাদিক কাজী আশরাফের মৃত্যু : ইন্নালিল্লাহি ওয়া ই... বিস্তারিত
সীতাকুণ্ড শীতলপুর শ্রী শ্রী লোকনাথ বাবার ২৯৬তম শুভ আবির্ভাব উৎসব। নন্দীনি চৌধুরি ( রিনা) চট্টগ... বিস্তারিত
নড়াইলে সাংবাদিক হেনস্থা মো গোলাম কিবরিয়া নড়াইল জেলা : নড়াইলের বিছালী ইউনিয়নের বন্নির মোড় ... বিস্তারিত