বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ ০৭:৫০ এএম
জেলা প্রতিনিধি নোয়াখালী
নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলায় সার্টিফিকেট বিহীন চিকিৎসা করার দায়ে আব্দুর রহমান (২৪) নামে এক ভুয়া ডাক্তারকে এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার ৪ এপ্রিল দুপুরে উপজেলার আমিশাপাড়া ইউনিয়নের আইছাপাড়া এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইসমাইল হোসেন। দণ্ডপ্রাপ্ত আব্দুর রহমান ওই ইউনিয়নের আইছাপাড়া এলাকার তাজুল ইসলামের ছেলে। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, আবদুর রহমান দীর্ঘদিন এলাকায় অ্যালোপ্যাথিক, হোমিওপ্যাথিক ও ভেটেনারি চিকিৎসা দিয়ে আসছে। কোনো প্রকার সার্টিফিকেট ছাড়া একই ব্যক্তি একাধিক চিকিৎসা দিয়ে প্রতারণা করে আসছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। অভিযোগের সত্যতা পাওয়ায় এবং অভিযুক্ত ব্যক্তি তার অভিযোগ স্বীকার করায় এক লাখ টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে তাকে ভবিষ্যতে এ ধরনের কাজ থেকে বিরত থাকতে সতর্ক করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইসমাইল হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বিএমডিসির রেজিস্ট্রেশন সনদ ছাড়া চিকিৎসা দেওয়ার অভিযোগ পাওয়া যায় আব্দুর রহমানের বিরুদ্ধে। এমনকি অভিযানকালে তা প্রমাণিত হয় এবং তার চেম্বারে মেয়াদোত্তীর্ণ বেশ কিছু ওষুধও পাওয়া যায়। পরে তাকে বিধি অনুযায়ী এক লাখ টাকা জরিমানা করা হয়। এসময় সোনাইমুড়ী উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. শফিকুর রহমান এবং সোনাইমুড়ী থানা পুলিশের একটি দল অভিযানে সহযোগিতা করেন।
চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসিইউতে ৫ দিন চিকিৎসাধীন থাকার পর মৃত্যু মৃত্যুর ঘটনায় স্বামী ও স... বিস্তারিত
শোক সংবাদ শোক সংবাদ, ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় সাংবাদিক কাজী আশরাফের মৃত্যু : ইন্নালিল্লাহি ওয়া ই... বিস্তারিত
সীতাকুণ্ড শীতলপুর শ্রী শ্রী লোকনাথ বাবার ২৯৬তম শুভ আবির্ভাব উৎসব। নন্দীনি চৌধুরি ( রিনা) চট্টগ... বিস্তারিত
নড়াইলে সাংবাদিক হেনস্থা মো গোলাম কিবরিয়া নড়াইল জেলা : নড়াইলের বিছালী ইউনিয়নের বন্নির মোড় ... বিস্তারিত
অনুপ্রেরণায় নবদিগন্ত দেশ গড়ার অঙ্গীকারে ফুলবাড়ীর কৃতিদের বরণ করে নিল বাংলাদেশ ইসলামী ছাত্রশিবি... বিস্তারিত
দীঘিনালায় হিল ভিডিপি সদস্যদের অর্থায়নে ওষুধ বিতরণ ও ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান দীঘি... বিস্তারিত