বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ ০৭:৫০ এএম
দিগুন টাকা দিয়েও পরিশোধ হচ্ছেনা আসল মেহেরপুর প্রতিনিধি।।
জেল থেকে বের হওয়ার পর গাংনীতে অবৈধ্য সুদ ব্যবসায়ী আনারুল ইসলামের দাপট চালাচ্ছে সুদের উপর টাকা নেওয়া সর্বহারা মানুষের উপর। আনারুল ইসলাম গাংনী শহরের উত্তর পাড়ার মৃত ইউনুচ আলীর ছেলে। দিগুন টাকা দিয়েও পরিশোধ হচ্ছে না আসল টাকা। টাকা পরিশোধ করে জামানতের চেক ফেরত না পাওয়ায় ভুক্তভোগী নিলুফা খাতুন ও শিউলী খাতুনের ব্রিফিং। ভুক্তভোগী নিলুফা খাতুন ভোমরদাহ গ্রামের তাইজুল ইসলামের স্ত্রী এবং শিউলী খাতুন (৩৫) একই গ্রামের খোকনের স্ত্রী। এবিষয়ে ভুক্তভোগীর পাশে দাঁড়িয়েও রেহাই পাচ্ছে না সাবেক ছাত্রনেতা শাহীদুজ্জামান শিপু। সুদ কারাবারি আনারুল ইসলাম শিপুর নামে মামলা ও হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। ব্রিফিং এ ভুক্তভোগী নিলুফা খাতুন বলেন, গাংনীর আনারুল ইসলাম একজন অবৈধ্য সুদ ব্যবসায়ী। সে এলাকার গরিব মানুষের মধ্যে সুদের টাকা বিতরন করে চড়া সুদে টাকা আদায় করে। গত প্রায় দেড় বছর আগে আমি ২ লক্ষ টাকা নিই। এর প্রেক্ষিতে রুপালী ব্যাংক গাংনী শাখার একটি আমার স্বাক্ষরিত ২ লক্ষ টাকার চেক জমা নেয় আনারুল ইসলাম। আমি গত দেড় বছরে প্রতি মাসে ২০,০০০/-টাকা করে গত ১২ মাসে ২,৪০,০০০/-টাকা পরিশোধ করি এবং আসল ১,০০,০০০/-টাকা পরিশোধ করার পরও সে আমার চেক ফেরত দেয় নাই। আমার নিকট আরো ২,০০,০০০/-টাকা দাবি করে। আমি কিছু বলতে গেলে আমাকে হুমকি দিয়ে বলে টাকা না দিলে মারপিট করিবে এবং আমার চেক ফেরত দেবে না বলে হুমকি ও ভয়ভীতি প্রদান করে। অপরদিকে আরেক অভিযোগে শিউলী খাতুন বলেন, আমি গত দেড় বছর আগে আনারুল ইসলামের সাথে ২ লক্ষ টাকা নিই এবং আমার নিকট থেকে আমার সোনালী ব্যাংক গাংনী শাখার একটি স্বাক্ষরিত ২ লক্ষ টাকার চেক জমা জমা নেয়। আমি গত দেড় বছরে প্রতি মাসে ২০,০০০/-টাকা করে দেড় বছরে ৩,০০,০০০/-টাকা পরিশোধ করি। আনারুল ইসলাম কে ৩ লক্ষ টাকা পরিশোধ করার পরও সে আমার চেক ফেরত দেয় না। আমার নিকট আরো ২,০০,০০০/-টাকা দাবি করছে। সেই সাথে হুমকি দিয়েছে।
চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসিইউতে ৫ দিন চিকিৎসাধীন থাকার পর মৃত্যু মৃত্যুর ঘটনায় স্বামী ও স... বিস্তারিত
শোক সংবাদ শোক সংবাদ, ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় সাংবাদিক কাজী আশরাফের মৃত্যু : ইন্নালিল্লাহি ওয়া ই... বিস্তারিত
সীতাকুণ্ড শীতলপুর শ্রী শ্রী লোকনাথ বাবার ২৯৬তম শুভ আবির্ভাব উৎসব। নন্দীনি চৌধুরি ( রিনা) চট্টগ... বিস্তারিত
নড়াইলে সাংবাদিক হেনস্থা মো গোলাম কিবরিয়া নড়াইল জেলা : নড়াইলের বিছালী ইউনিয়নের বন্নির মোড় ... বিস্তারিত
অনুপ্রেরণায় নবদিগন্ত দেশ গড়ার অঙ্গীকারে ফুলবাড়ীর কৃতিদের বরণ করে নিল বাংলাদেশ ইসলামী ছাত্রশিবি... বিস্তারিত
দীঘিনালায় হিল ভিডিপি সদস্যদের অর্থায়নে ওষুধ বিতরণ ও ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান দীঘি... বিস্তারিত