বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ ০৭:৫১ এএম
মো: আসিফ হোসেন(কালকিনি প্রতিনিধি)
মাদারীপুরের কালকিনি উপজেলার সিডি খাঁন ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সাবেক সাধারন সম্পাদক মো. মনির হোসেন চৌকিদার-(৩৭) প্রতিপক্ষের বোমা হামলায় নিহত হয়েছে। এ ঘটনায় হত্যাকারীদের বিচারের দাবিতে এক বিক্ষোভ কর্মসুচি পালন করেছেন নিহতের পরিবার ও এলাকাবাসী। মঙ্গলবার (৪ এপ্রিল) সকালে উপজেলা পরিষদ চত্বরে এ বিক্ষোভ কর্মসুচি পালন করা হয়। স্থানীয় এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার সিডিখান ইউনিয়নের নতুন চরদৌলাত খাঁন গ্রামের মো. রশিদ চৌকিদারের ছেলে স্বেচ্ছাসেবকলীগ নেতা মো. মনির হোসেন চৌকিদার সোমবার দিবাগত রাত সাড়ে ৮টার দিকে মিয়ারহাট বাজার থেকে বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। তিনি মিয়ারহাট লঞ্চঘাট নামকস্থানে পৌছলে ওৎপেতে থাকা সন্ত্রাসীরা তার মাথায় বোমা মেরে পালিয়ে যায়। পরে স্থানীয়রা এসে আহত মনিরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এদিকে এ নিহতের ঘটনায় হত্যাকারীদের বিচারের দাবিতে এক বিক্ষোভ কর্মসুচি পালন করেন নিহতের পরিবার ও এলাকাবাসী। বিক্ষোভকারীরা জানায় গত ইউনিয়ন পরিষদ নির্বাচনে ওই ইউনিয়নে চেয়ারম্যান পদে চান মিয়া শিকদার ও মিলন পেদা নামে দুই প্রার্থী নির্বাচনে অংশ গ্রহণ করে। এই নির্বাচন নিয়ে দুই গ্রুপের দ্বন্দ্ব চলে আসছিল। নিহত মনির পরাজিত প্রার্থী মিলনের সমর্থক ছিলেন। তবে ধারণা করা হচ্ছে, নির্বাচনী বিরোধের জের ধরেই তাকে হত্যা করা হয়েছে। এ ব্যাপারে কালকিনি থানার ওসি মো. শামীম হোসেন বলেন, নিহতের ঘটনায় থানায় মামলা হবে। এবং আসামীদের দ্রুত গ্রেফতার করা হবে
চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসিইউতে ৫ দিন চিকিৎসাধীন থাকার পর মৃত্যু মৃত্যুর ঘটনায় স্বামী ও স... বিস্তারিত
শোক সংবাদ শোক সংবাদ, ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় সাংবাদিক কাজী আশরাফের মৃত্যু : ইন্নালিল্লাহি ওয়া ই... বিস্তারিত
সীতাকুণ্ড শীতলপুর শ্রী শ্রী লোকনাথ বাবার ২৯৬তম শুভ আবির্ভাব উৎসব। নন্দীনি চৌধুরি ( রিনা) চট্টগ... বিস্তারিত
নড়াইলে সাংবাদিক হেনস্থা মো গোলাম কিবরিয়া নড়াইল জেলা : নড়াইলের বিছালী ইউনিয়নের বন্নির মোড় ... বিস্তারিত
অনুপ্রেরণায় নবদিগন্ত দেশ গড়ার অঙ্গীকারে ফুলবাড়ীর কৃতিদের বরণ করে নিল বাংলাদেশ ইসলামী ছাত্রশিবি... বিস্তারিত
দীঘিনালায় হিল ভিডিপি সদস্যদের অর্থায়নে ওষুধ বিতরণ ও ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান দীঘি... বিস্তারিত