বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ ০৮:২৮ এএম
নইমুল ইসলাম নায়ুম, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি:- ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় স্বেচ্ছায় রক্তদানে নিয়োজিত স্বেচ্ছাসেবী সংগঠন বালিয়াডাঙ্গী ব্লাড ডোনার অর্গানাইজেশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার (০২ এপ্রিল) বালিয়াডাঙ্গী উপজেলার সমিরউদ্দীন স্মৃতি মহাবিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।বালিয়াডাঙ্গী ব্লাড ডোনার অর্গানাইজেশনের সভাপতি রাকিবুস সুলতান এর সভাপতিত্বে বক্তব্য দেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ সমিরউদ্দীন স্মৃতি মহাবিদ্যালয় ও ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাজহারুল ইসলাম সুজন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি, মোমিনুল ইসলাম ভাসানি, সাধারণ সম্পাদক আব্দুস সাত্তার বাবু, বালিয়াডাঙ্গী উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোমিনুল ইসলাম সুমন, ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মাসুদ রানা মুন্না। এছাড়া উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক সাকিব আহম্মেদ, যুগ্ম সাঃ সম্পাদক মনিরুজ্জামান রেজু, ধর্ম বিষয়ক সম্পাদক মোতালের সম্রাট ও কার্য নির্বাহী সদস্য সোহেল রানা সুমন, এ আর নবাব, জবাইদুর রহমান, আবু সালেকসহ বালিয়াডাঙ্গী ব্লাড ডোনার অর্গানাইজেশনের অন্যান্য সদস্যবৃন্দরা। এ সময় বিভিন্ন গণমাধ্যম কর্মী ও সুশীল সমাজের ব্যক্তিরা উপস্থিত ছিলেন । উল্লেখ, ২০১৮ সালে ১৮ সেপ্টেম্বরে এই স্বেচ্ছাসেবী রক্তদাতা সংগঠন যাত্রা শুরু হয়। বর্তমানেএ যুগে এক ফোটা রক্তের জন্য মানুষ যেন মৃত্যু মুখে পতিত না হয়। রক্তের অভাবে যেন মানুষ না মরে, এটাই এ সংগঠনের মূল লক্ষ্য। এছাড়াও সংগঠনটি দীর্ঘদিন ধরে ঠাকুরগাঁও জেলাসহ বিভিন্ন এলাকার মানুষকে স্বেচ্ছায় রক্তদান এবং বিভিন্ন দিবস ও শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কার্যক্রম পরিচালনা করে আসছেন। এ সময় দেশ ও জাতির মঙ্গল কামনা করে বিশেষ দোয়া মোনাজাত করা হয়।
চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসিইউতে ৫ দিন চিকিৎসাধীন থাকার পর মৃত্যু মৃত্যুর ঘটনায় স্বামী ও স... বিস্তারিত
শোক সংবাদ শোক সংবাদ, ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় সাংবাদিক কাজী আশরাফের মৃত্যু : ইন্নালিল্লাহি ওয়া ই... বিস্তারিত
সীতাকুণ্ড শীতলপুর শ্রী শ্রী লোকনাথ বাবার ২৯৬তম শুভ আবির্ভাব উৎসব। নন্দীনি চৌধুরি ( রিনা) চট্টগ... বিস্তারিত
নড়াইলে সাংবাদিক হেনস্থা মো গোলাম কিবরিয়া নড়াইল জেলা : নড়াইলের বিছালী ইউনিয়নের বন্নির মোড় ... বিস্তারিত
অনুপ্রেরণায় নবদিগন্ত দেশ গড়ার অঙ্গীকারে ফুলবাড়ীর কৃতিদের বরণ করে নিল বাংলাদেশ ইসলামী ছাত্রশিবি... বিস্তারিত
দীঘিনালায় হিল ভিডিপি সদস্যদের অর্থায়নে ওষুধ বিতরণ ও ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান দীঘি... বিস্তারিত