বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ ০৮:২৮ এএম
মোঃ মুজিবুর রহমান মল্লিক। খুলনার পাইকগাছা থানার নবাগত ওসি হিসেবে দায়িত্ব পেয়েছেন অত্র থানার'ই (ওসি তদন্ত) মোঃ রফিকুল ইসলাম। তিনি শুক্রবার সন্ধ্যায় বিদায়ী ওসি মোঃ জিয়াউর রহমান এর নিকট থেকে দায়িত্ব বুঝে নেন। ওসি জিয়াউর রহমান ২০২১ সালের ৬ অক্টোবর থেকে পাইকগাছা থানায় কর্মরত ছিলেন। গত ২৯ মার্চ খুলনা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মাহবুব হাসান বিপিএম স্বাক্ষরিত এক আদেশে ওসি জিয়াউর রহমানকে জেলা পুলিশ সুপার কার্যালয়ের অপরাধ শাখায় বদলি করা হয়েছে। উল্লেখ্য, নবাগত ওসি মোঃ রফিকুল ইসলাম ২০২২ সালের ১৩ এপ্রিল থেকে পাইকগাছা থানায় (ওসি তদন্ত) হিসেবে কর্মরত ছিলেন। থানা পুলিশের এ কর্মকর্তার জন্মস্থান কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলার যদুবয়রা গ্রাম। পিতা মোঃ দেলবর হোসেন, মাতা মোছাঃ হিরা খাতুন। ৬ বোন ও ৪ ভাইয়ের মধ্যে ওসি রফিকুল ইসলাম সপ্তম। তিনি ২০০১ সালে এসএসসি, ২০০৩ সালে এইচএসসি এবং ২০০৭ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগ থেকে অনার্স এবং ২০০৮ সালে একই বিভাগ থেকে মাস্টার্স পাস করেন। এরপর তিনি ২০১০ সালে এসআই হিসেবে বাংলাদেশ পুলিশে যোগদান করেন। ২০১৯ সালে পরিদর্শক হিসেবে পদোন্নতি পান। ইতোপূর্বে তিনি ঝিনাইদহ এর কালিগঞ্জ থানায়, ঝিনাইদহ ডিবি পুলিশে, সাতক্ষীরার কলারোয়ায়,তালা থানা, এবং খুলনার ডুমুরিয়া ও সর্বশেষ পাইকগাছা থানায় অত্যান্ত সুনামের সহিত কর্মরত ছিলেন। নবাগত ওসি মোঃ রফিকুল ইসলাম দায়িত্ব বুঝে নেওয়ার পরে এলাকাবাসীকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জানিয়েছেন ও আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সকলের সহযোগিতা কামনা করেছেন। সাথে সাথে এলাকার সব ধরণের অপরাধমূলক কর্মকান্ড কমিয়ে আনার পাশাপাশি থানাকে একটি সেবামূলক প্রতিষ্ঠানে পরিণত করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন থানা পুলিশ'র এ অফিসার। শনিবার সকালে নবাগত ওসি রফিকুল ইসলাম ও বিদায়ী ওসি জিয়াউর রহমান'কে শুভেচ্ছা জানান উপজেলা, পৌরসভা এবং ইউনিয়ন পুলিশিং ফোরামের নেতৃবৃন্দ'সহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসিইউতে ৫ দিন চিকিৎসাধীন থাকার পর মৃত্যু মৃত্যুর ঘটনায় স্বামী ও স... বিস্তারিত
শোক সংবাদ শোক সংবাদ, ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় সাংবাদিক কাজী আশরাফের মৃত্যু : ইন্নালিল্লাহি ওয়া ই... বিস্তারিত
সীতাকুণ্ড শীতলপুর শ্রী শ্রী লোকনাথ বাবার ২৯৬তম শুভ আবির্ভাব উৎসব। নন্দীনি চৌধুরি ( রিনা) চট্টগ... বিস্তারিত
নড়াইলে সাংবাদিক হেনস্থা মো গোলাম কিবরিয়া নড়াইল জেলা : নড়াইলের বিছালী ইউনিয়নের বন্নির মোড় ... বিস্তারিত
অনুপ্রেরণায় নবদিগন্ত দেশ গড়ার অঙ্গীকারে ফুলবাড়ীর কৃতিদের বরণ করে নিল বাংলাদেশ ইসলামী ছাত্রশিবি... বিস্তারিত
দীঘিনালায় হিল ভিডিপি সদস্যদের অর্থায়নে ওষুধ বিতরণ ও ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান দীঘি... বিস্তারিত